ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লি বিক্ষোভে দমন-পীড়ন ও আটকের ঘটনায় কেন্দ্রকে নিন্দা জানালেন


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী দিল্লি বিক্ষোভে দমন-পীড়ন ও আটকের ঘটনায় কেন্দ্রকে নিন্দা জানালেন

দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নির্ধারিত বিক্ষোভ কর্মসূচির ঠিক আগে আন্দোলনকারী ও শিক্ষার্থীদের আটকের ঘটনায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি এই পদক্ষেপকে দেশের গণতন্ত্রের জন্য একটি বড় ‘বিপদঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেছেন।

আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মান মন্তব্য করেন, “প্রায় ৮০,০০০ থেকে ৯০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। অথচ আন্দোলনকারী এই শিক্ষার্থীরা সম্পূর্ণ নিরস্ত্র। তারা কেবল গণতন্ত্র রক্ষার তাগিদেই এখানে এসেছিলেন, যাতে তাদের ভোটাধিকার হরণ না করা হয়।”

নির্বাচনী তালিকার ‘স্পেশাল ইনটেন্সিভ রিভিশন’ (SIR)-এর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কারচুপি করে সাধারণ মানুষের ভোট বাদ দেওয়া হয়েছে, অথচ পছন্দের ভোটগুলো রেখে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের দুই সদস্যও এর আগে জানিয়েছেন যে এই সিদ্ধান্তের বিষয়ে তাদের সাথে কোনো আলোচনাই করা হয়নি।

আরও পড়ুন: টেসলার রোডস্টার উড়ন্ত গাড়ির ধারণায় নতুন মাত্রা যোগ করল

কেন্দ্র সরকারকে প্রশ্ন করে ভগবন্ত মান বলেন, “গণতন্ত্র বাঁচানোর জন্য যদি শিক্ষার্থীরা এগিয়ে আসে, যদি জেন-জি (Gen-Z) প্রজন্মের তরুণরা সামনে দাঁড়ায়, তবে তাদের বাধা দেওয়া হচ্ছে কেন? বর্তমান সরকার আজ যন্তর মন্তরকে এত ভয় পাচ্ছে কেন?” সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলকে কোণঠাসা করছে বিজেপি: অশোক গেহলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


বিরোধী দলকে কোণঠাসা করছে বিজেপি: অশোক গেহলট

রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট অভিযোগ করেছেন যে, ভারতীয় জনতা পার্টি (বিজিপি) নির্বাচনী কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী দলকে হেয়প্রতিপন্ন করছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, "সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা প্রশ্ন তোলা মানে দেশের অখণ্ডতা বা স্থিতিশীলতা বিনষ্ট করার কোনো ষড়যন্ত্র নয়।"

গেহলট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরোধী দলের যৌক্তিক প্রশ্নগুলোর সরাসরি উত্তর না দিয়ে বিজেপি নেতৃত্ব নির্বাচন কমিশনের আইনি পরামর্শদাতার মতো আচরণ করছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেন, "প্রশ্নের মুখে পড়ে এবং চাপে পড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এখন নির্বাচন কমিশনের আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।"

এই কংগ্রেস নেতা অভিযোগ করেছেন যে, বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) গণতন্ত্রের মূল নীতিতে বিশ্বাস করে না। তাঁর মতে, সরকারবিরোধী যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালাচ্ছে।

গেহলট বিজেপির অতীত স্মরণের টেনে প্রশ্ন তোলেন, "বিজেপি যখন অতীতে বিরোধী দলে ছিল, তখন তারাও তো রাজপথে নেমে আন্দোলন করেছে। সেই সময় কি কোনো বিদেশি শক্তি যুক্ত ছিল, নাকি বর্তমানের আন্দোলনগুলোতেই কেবল বিদেশি শক্তির হাত রয়েছে?" নির্বাচন কমিশনকে ঘিরে চলমান এই রাজনৈতিক উত্তাপের কারণে ভারতের জাতীয় রাজনীতিতে এখন তীব্র বিতর্ক শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অঘোষিত জরুরি অবস্থার দাবি সোনম ওয়াংচুকের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


ভারতে অঘোষিত জরুরি অবস্থার দাবি সোনম ওয়াংচুকের

শিক্ষাবিদ এবং পরিবেশকর্মী সোনম ওয়াংচুক মন্তব্য করেছেন যে ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী নেতা-কর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁদের দ্রুত মুক্তি দাবি করেছেন।

একটি বার্তায়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেছেন যে, আগামীকাল রবিবারের মধ্যে আটককৃতদের মুক্তি না দিলে তিনি অনশন বা পদযাত্রার কর্মসূচি পালন করবেন।

শনিবারের বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন পোস্ট দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে আসায় তিনি খুশি হয়েছিলেন, কিন্তু পরে জানতে পারেন যে তাঁদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

তিনি আরও বলেছেন, আগামীকালের মধ্যে তাঁদের মুক্তি না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বার্তা: হাতি-মানুষের সংঘাত নিরসনে অভয়ারণ্য ও পর্যটন উন্নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বার্তা: হাতি-মানুষের সংঘাত নিরসনে অভয়ারণ্য ও পর্যটন উন্নয়ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন, গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গঠন ও পর্যটন উন্নয়ন করা হলে হাতি ও মানুষের মধ্যে সংঘাতের অবসান ঘটবে। পাশাপাশি অবৈধ বন দখলও বন্ধ হবে।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় উপস্থিত ছিলেন এলিফ্যান্ট রেসপন্স টিম, গণমাধ্যমকর্মী এবং স্বেচ্ছাসেবীরা।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সীমান্তে হাতির চলাচলের জন্য ছয়টি করিডোর তৈরির বিষয়ে ভারতের সাথে একটি চুক্তির (এমওইউ) আওতায় মিটিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী ৩/৪ মাসের মধ্যে এই মিটিং অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে আমাদের চেয়েও বেশি চিন্তা করেন। এ কারণেই আমরা এখানে এসেছি।" শেরপুরের গারো পাহাড়ে হাতির অভয়ারণ্যের বিষয়ে প্রধানমন্ত্রী ও বনবিভাগের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসন, বনবিভাগ, গণমাধ্যমকর্মী, ইআরটির সদস্যগণ, উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পরে, মন্ত্রী হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণের চেক বিতরণ করেন এবং ৩২টি ইআরটি টিমের মধ্যে জগলাইটসহ হাতি তাড়ানোর সরঞ্জাম বিতরণ করেন।

এর আগে, মন্ত্রী গারো পাহাড়ে হাতির চলাচলের করিডোর পরিদর্শন করেন। পরে তিনি ঝিনাইগাতী উপজেলায় মতবিনিময় সভা করেন এবং হাতির আক্রমণে হতাহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক ৫ হাজার বিক্ষোভকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


দিল্লিতে ব্যাপক ধরপাকড়, আটক ৫ হাজার বিক্ষোভকারী

ভারতের রাজধানী দিল্লিজুড়ে প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা দিপকে, ছাত্রনেতা নেহা বোরা, ইউটিউবার ধ্রুব রাঠি, এবং চারজন সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়ন অন্তর্ভুক্ত রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত আটকের এই তথ্য পাওয়া গেছে। খবরটি প্রকাশ করেছে দ্য হিন্দু।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশ বিক্ষোভের অনুমতি দেয়নি। এর ফলে শনিবার দিল্লিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং সৌরভ দাস, আশুতোষ রানকারের মতো দলের অন্যান্য নেতাদের আটক করে। তবে সিজেপি জানিয়েছে, নেতৃত্ব থাকুক বা না থাকুক, তরুণদের এই বিক্ষোভ অব্যাহত থাকবে।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরা ঘোষণা করেছেন, দিল্লি হাটে বিক্ষোভ চলবে। দিল্লি পুলিশ দ্রুত রাস্তা অবরোধ করে তাকেও অন্য আন্দোলনকারীদের সঙ্গে আটক করে।

দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রত্যাহারের দাবিতে চাপ বাড়াতে সিজেপি ও অন্যান্য বামপন্থি সংগঠন এই বিক্ষোভের ডাক দিয়েছিল। কিন্তু আন্দোলনটি পুলিশের কঠোর দমনপীড়নের মুখে পড়েছে।

এর আগে এদিন সকালে গুরুগ্রামের একটি আবাসিক ফ্ল্যাট থেকে দিল্লি ও গুরুগ্রাম পুলিশের যৌথ অভিযানে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করা হয়। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, তাকে অন্য একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, মুম্বাইয়ে আগস্ট ক্রান্তি ময়দানে বিক্ষোভের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তবে দুপুর পর্যন্ত দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৫ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%