ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার


অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) শিগগিরই দাখিল করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে যুবদল কর্মী কাউসার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার-সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ‘অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে।’

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি

এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। পরিবারের তথ্য অনুযায়ী, মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বের হয়ে আর বাসায় ফেরেনি সে। ওই রাতেই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

অপ্রতিম কুমিল্লার কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ জানিয়েছে, তার সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশেই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় মোট চারজন জড়িত বলে তদন্তে উঠে এসেছে। তাদের শনাক্ত করে আটক করে পুলিশ। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিয়াম ছাড়া বাকি তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আসামিদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক)-এ পাঠানো হয়েছে। অপর দুই আসামি বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। তারা হলেন মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯) এবং মো. সিয়াম (১৮)।

আরও পড়ুন: সালথা উপজেলা যুবদলের নতুন ৩৫ সদস্যের কমিটি, আহ্বায়ক হাসান আশরাফ ও সদস্য সচিব এনায়েত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদেশি সফর শেষে দেশে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদেশি সফর শেষে দেশে ফিরলেন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার দেশে ফিরেছেন। তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর শেষে দেশে প্রত্যাবর্তন করেন। সফরের প্রথম অংশে, সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। এই সময়, তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিং বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং একাডেমিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘এইউএসএ’ এ অংশগ্রহণ করেন। সফরের সময়, তিনি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়া, তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি)-এর বিদ্যমান পেশাগত সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যাচ্ছে। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন করার শেষ সময় আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই সুযোগটি ভোটারদের জন্য প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৭ অক্টোবর) ইসির কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করেছেন। ইতোমধ্যে কমিশন এ-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের উদ্দেশ্যে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন বিস্তারিত সময়সূচি নির্ধারণ করেছে।

সময়সূচি অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর।

দাখিল করা আবেদন ইস্যু করার শেষ তারিখ ৩ নভেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ৫ নভেম্বর।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটার স্থানান্তরের আবেদনগুলো নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
 রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শনিবার (১৭ অক্টোবর) মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (মাদ্রাসা মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পরে রাসিক প্রশাসক রাজশাহী ধর্মসভাসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।

রাসিক প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে বিভাগীয় শহরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন উপলক্ষে রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাঁর সফর সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সহসভাপতি ওয়ালিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক মিলন, রাসিক ২৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও রাবি সাবেক ছাত্রদল নেতা আশরাফুল হাসান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে তেলের দাম বেড়ে ১১০ ডলারে পৌঁছেছে

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ সংকুচিত হওয়ার আশঙ্কার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছুঁয়ে গেছে। গত মে মাসের পর এই প্রথমবারের মতো তেলের দাম এই পর্যায়ে পৌঁছালো।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৩ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে স্থির হয়েছে। ১৯ মে-এর পর এটি ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী মূল্য হিসেবে চিহ্নিত হয়েছে।

একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪৪ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের পর এটি ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ সমাপনী মূল্য।

চলতি সপ্তাহে ব্রেন্টের দাম ৪ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।

গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার গুঞ্জনের কারণে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগের দরপতন কাটিয়ে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম আবারও বেড়ে গেছে।

ইরান যুদ্ধ আট মাস ধরে চলমান। যদিও হামলা পাল্টা হামলার ঘটনা কমেছে, তবে হুমকি পাল্টা হুমকিতে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। যে কোন সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।

সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%