১১:৪৩ এম
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২০ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫৯ জন, মিরপুর বিভাগে ১৫৬ জন, গুলশান বিভাগে ৫৯ জন, উত্তরা বিভাগে ৫৬ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে একটি বিদেশি রিভলবার, এক রাউন্ড গুলি, ৪টি গুলির খোসা, ১০ হাজার ৭১ ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ১টি চাইনিজ কুড়াল, ১টি হাঁসুয়া, ১টি জিআই পাইপ, ১টি মনিটর, ১টি সিপিইউ, ৬টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: টাকার লোভ সামলাতে পারিনি, স্বীকারোক্তি দিলেন রিয়া
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন