ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ইস্তাম্বুলের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১০ বছরের শিশু, আহত ৭


ইস্তাম্বুলের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১০ বছরের শিশু, আহত ৭

তুরস্কের ইস্তাম্বুলের একটি স্কুলে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনায় ১০ বছরের একটি শিশু নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছে আরও সাতজন শিক্ষার্থী। হামলার জন্য ১৫ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নিহত শিশুটির নাম এসলেম সারে বুলুত (Eslem Sare Bulut)।

ঘটনাটি ৬ অক্টোবর ইস্তাম্বুলের বাসাকশেহির এলাকার শেখ শামিল ইমাম হাতিপ মাধ্যমিক বিদ্যালয়ে ঘটে। তুরস্কের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অন্য একটি স্কুলের শিক্ষার্থী হিসেবে পরিচিত ওই কিশোরী স্কুলের ইউনিফর্ম পরে সেখানে প্রবেশ করে এবং শিক্ষার্থীদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।

হামলায় আহত আট শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এসলেম সারে বুলুত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বাকি সাত শিক্ষার্থীর চিকিৎসা চলছিল বলে তুরস্কের কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে।

আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি

ঘটনার পর সন্দেহভাজন কিশোরীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তার মা-বাবাকেও আটক করা হয়। তুরস্কের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আদালত সন্দেহভাজন কিশোরী ও তার মা-বাবাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

৭ অক্টোবর নিহত শিশুটির নিজ এলাকা বারতিনে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। এদিকে, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্কুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার কথাও জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, অপরাধ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা

ঝালকাঠি, ১১ অক্টোবর, ২০২৬ : জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই সভাটি রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।

অন্যান্য সদস্যদের মধ্যে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জীবা আমিন আল গাজী ভিডিও কলের মাধ্যমে সভায় যুক্ত হন।

সভাটি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, যেখানে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এ সময় আলোচনা হয় ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক রং নির্ধারণ, নির্দিষ্ট রুটে চলাচল, যানজট নিরসন, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ইভটিজিং এবং কিশোর অপরাধ প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে।

এছাড়া চুরি-ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জুলিয়া সুকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিরোদ বরণ জয়ধর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইলিয়াস বেপারী, জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর পক্ষ থেকে, বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠন দের নিয়ে, মত বিনিময় সভা,

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


নারীর পক্ষ থেকে, বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠন দের নিয়ে, মত বিনিময় সভা,


১১ ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ রবিবার, নারীর পক্ষের উদ্যোগে, নারায়ণগঞ্জ জেলার নিমন্ত্রিত সেচ্ছাসেবী সংগঠনের, নেতৃবৃন্দদের নিয়ে, এক আলোচনা অনুষ্ঠিত হয়, নারায়ণগঞ্জ নতুন কোর্টে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে,

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার সমাজসেবার কার্যালয়ের উপ-পরিচালক, মামুদুল হাসান তাপস,

নারী পক্ষ ঢাকা থেকে উপস্থিত ছিলেন,
তাসনুল তানজিন শুভ,
নাজিফা মাইশা, সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ,
নারায়ণগঞ্জ জেলা থেকে প্রায় ২৫ টা স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে নারী বিষয়ে আলোচনায় উপস্থিত হয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন,


নারীর পক্ষ উদ্দেশ্য, বাংলাদেশে অবহেলিত নারী রা, সরকারি সকল সুযোগ-সুবিধা গুলি পান কিনা ও তাদের অধিকার বঞ্চিত হচ্ছে কিনা, এবং নারীদের অত্যাচার অবিচার কিভাবে রোধ করা যায় এই নিয়ে আলোচনা করেন, এবং কোথায় গেলে তারা তাদের এই সুযোগ-সুবিধা গুলি লাভ করতে পারবেন সেগুলি বিষয় আলোচনা করেন বিভিন্ন স্বেচ্ছাসেবীর সংগঠন ও সরকারি কর্মকর্তাবৃন্দ,
এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য, দিলারা মাসুদ ময়না সভাপতি অগ্রণী নারী উন্নয়ন সংস্থা,
কাজল আক্তার, অক্ষয় নারীর সংগঠন,
নুরনাহার রুনা নারী কল্যাণ সংস্থা, রাজিয়া সুলতানা স্বপ্ন জয়ী নারী সংস্থা, রোকেয়া ইসলাম সুরাইয়া তানারি উন্নয়ন সংস্থা,
নার্গিস আক্তার, গবেষণা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস নারায়ণগঞ্জ,
রিনা আহমেদ, মহিলা পরিষদ জেলা কমিটি,
মোহাম্মদ নাজির খান, খানপুর সমাজকল্যাণ সংস্থা, সহ আরো নারায়ণগঞ্জের সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধিত স্বেচ্ছাসেবক সংগঠনের কর্মকর্তা বৃন্দ।
অবলিত নারীরা কোন সংস্থায় গেলে সেবা পাবে সে বিষয়ে বিভিন্ন আলোচনা হয় এবং নারীদের সকল বিষয়ে সকল সংগঠন সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার প্রদান করেন। সমাজসেবার কার্যালয়ের উপ-পরিচালক মহোদয় তাদেরকে যেকোনো বিষয়ে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবেন বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


পানির ন্যায্য হিস্যা দিয়েই ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, ফারাক্কা চুক্তির নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দিতে হবে, যা আগামী ১২ ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাচ্ছে।

রোববার (১১ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন বলেন, ফারাক্কা চুক্তির মেয়াদ ১২ ডিসেম্বরে শেষ হবে। ইতোমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এবং আমার পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতায় টেকনিক্যাল কমিটির একটি সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশকে আহ্বান জানাবো। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যে চুক্তিটি করেছিলেন, পানি পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ- সেই গ্যারান্টি ক্লজকে সামনে রেখে আমরা চাই আগামীতে আমাদের ফারাক্কা চুক্তি নবায়ন হবে এবং সেটাকে বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিগত ১৭ বছরে একপাক্ষিক সমর্থনের কারণে দুই দেশের জনগণের মধ্যে যে প্রশ্নের উদ্ভব হয়েছিল, গ্যারান্টি ক্লজসহ ন্যায্য পানি বণ্টন নিশ্চিতের মাধ্যমে ভারতের বন্ধুত্বের প্রমাণ দেওয়া সম্ভব। শুধু ফারাক্কা চুক্তি নয়, সীমান্তজুড়ে বিস্তৃত ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা এবং সেগুলোর নাব্যতা ফিরিয়ে আনতেও ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এ সময় পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রেজাউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন রেজাউল করিম

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম মন্তব্য করেছেন যে, গণভোটের রায় কার্যকর না হলে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। তিনি রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে উত্তর তেমুহনী এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

ড. রেজাউল করিম উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের জনগণ দুটি ভোট প্রদান করেছে—একটি সরকার গঠনের উদ্দেশ্যে এবং অন্যটি গণভোটে নিজেদের মতামত প্রকাশের জন্য। তিনি বলেন, সরকার দলীয় ভোটের ভিত্তিতে ক্ষমতায় আসলেও গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের দেওয়া রায়কে অস্বীকার করছে।

তিনি প্রশ্ন তোলেন, "একটি ভোট যদি বৈধ হয়, একই দিনে দেওয়া অপর ভোটটি কেন অবৈধ হবে?" তিনি সতর্ক করেন যে, যদি গণভোটের রায় মেনে না নেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। কারণ জনগণ উভয় ভোটে অংশগ্রহণ করেছে।

তিনি আরও ব্যাখ্যা করেন যে, তাদের বর্তমান লংমার্চ কর্মসূচি সরকার পতনের জন্য নয়, বরং গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবিতে পরিচালিত হচ্ছে। তিনি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জামায়াত নেতা অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার তাগিদ দিয়ে বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। তিনি বলেন, "অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে।" তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধ দমন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দেশের সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো উল্লেখ করেন, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি স্থিতিশীল ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছিরুদ্দিন মাহমুদ, শহর জামায়াত আমির অ্যাডভোকেট আবুল ফাহার নিশান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মমিনউল্লাহ পাটওয়ারীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%