ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় উন্নতির পথে বন্যা পরিস্থিতি


সরকারি তৎপরতা অব্যাহত, কয়েকটি জেলায় উন্নতির পথে বন্যা পরিস্থিতি

 দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যা, ভূমিধস ও পাহাড়ধসসহ প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারি বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন গণযোগাযোগ অধিদপ্তরের জেলা ও উপজেলা তথ্য অফিস এবং তথ্য অধিদফতরের আঞ্চলিক অফিসগুলো থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার দপ্তর ও সংস্থাসমূহ চলমান আকস্মিক বন্যা, ভূমিধস, পাহাড়ধস এবং প্রাকৃতিক দুর্যোগে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে। চট্টগ্রাম জেলা তথ্য অফিস কর্তৃক বন্যা/ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অনিরাপদ বসতবাড়ি এড়িয়ে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা, সাপে কাটা প্রতিরোধ, শিশু, নারী, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিরাপদে রাখা, ত্রাণ গ্রহণে আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকা, দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক খুঁটি বা তার এড়িয়ে চলাসহ অন্যান্য জনসচেতনতামূলক সড়ক প্রচার/মাইকিং অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

হবিগঞ্জ জেলা তথ্য Office এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হবিগঞ্জ জেলার সকল উপজেলায় বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে কোনো পানিবন্দি পরিবার নেই। কোনো হতাহত হয়নি এবং জেলায় পাহাড়ধস/ভূমিধসের ঘটনা ঘটেনি। জেলায় গত ২৪ ঘণ্টায় ৬.০০ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। জেলা তথ্য অফিস, হবিগঞ্জ কর্তৃক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলমান রয়েছে।

খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে। নতুন করে কোনো এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেনি। অধিকাংশ এলাকায় বন্যার পানি নেমে গেছে। তবে স্বাভাবিক অবস্থা ফিরেনি। নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। খাগড়াছড়ি জেলা তথ্য অফিস ভারী বৃষ্টির প্রথম থেকেই পাহাড়ধস, বন্যা এবং বন্যা পরবর্তী করণীয় বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার অব্যাহত রেখেছে।

কক্সবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, সার্বিক বন্যা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৬ টা পর্যন্ত) ২০ মি. মি. বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে রামুর বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ৩.৮১ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। চকরিয়ার চিরিঙ্গার মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ২.৬২ মিটার নিচে প্রবাহিত হচ্ছে (যা সম্পূর্ণ নিরাপদ)। কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো পাহাড়ধস বা ভূমিধসের ঘটনা ঘটেনি। আবহাওয়ার সার্বিক অবস্থা এখন ভালো রয়েছে।

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জেলার বন্যার পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে। আকস্মিক বন্যায় মৌলভীবাজার জেলায় ৫৭ হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪০৫ টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫৪ টি গ্রামীণ রাস্তা (এলজিইডি কর্তৃক নির্মিত) ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌলভীবাজার জেলা তথ্য অফিস বন্যাকালীন ও বন্যা-পরবর্তী সময়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর দফতরে বিএমইউর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

রাঙামাটি জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে। ভারী বর্ষণের শুরু থেকেই পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য জনসচেতনতা তৈরি করতে রাঙামাটি জেলা তথ্য অফিসের সড়ক প্রচার অব্যাহতভাবে চলছে৷

বান্দরবান জেলা তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত ২৪ ঘণ্টায় বান্দরবান জেলায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে বন্যার পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন তাদের বাসা-বাড়িতে ফিরে যাচ্ছে।

তথ্য অফিস লামার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গতকাল সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং সারাদিন থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্তভাবে গুড়িগুড়ি থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বন্যা, পাহাড়ধস বা ভূমিধসের কোনো ঘটনা ঘটেনি। মাতামুহুরী নদীর পানির স্তর স্বাভাবিক ছিলো।

রামগড় তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রামগড়ে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। মৌসুমি বায়ুর প্রভাবে কিছু কিছু স্থানে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টি না থাকায় বর্তমানে ফেনী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার কোনো আশঙ্কা নেই। গতকাল থেকে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ধসের কোনো খবর পাওয়া যায়নি। তথ্য অফিসের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক প্রচার  বন্যা পরবর্তী সময়ে সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত আছে।

আরও পড়ুন: ইশরাকের পিস্তল উঁচানো দৃশ্য ত্রাসের রাজত্বের প্রতীক: জামায়াত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের ঘোষণা

ভারতের কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর, নয়াদিল্লির যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে চলা আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) অনুষ্ঠিত একটি যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেওয়া হয়।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছিল আন্দোলনকারীরা। এই আন্দোলনের অন্যতম প্রধান এবং মূল দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, যা শনিবার সকালেই পূরণ হয়। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকারের সাথে একাধিক দফায় আলোচনায় বসে সিজেপির প্রতিনিধিদল।

আলোচনা শেষে সিজেপির পক্ষ থেকে জানানো হয় যে সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত পুলিশি মামলা ও এফআইআর প্রত্যাহার করে নেওয়া এবং পরীক্ষার অনিয়মে ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ম অনুযায়ী যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সরকারের আশ্বাসের পর সন্তোষ প্রকাশ করে সিজেপি নেতৃত্ব আন্দোলন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। একই সাথে যন্তর মন্তরে অবস্থানরত সমস্ত বিক্ষোভকারীকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়।

সূত্র: দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


সরকার কৃষকদের পাশে আছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার জন্য সরকার ১ হাজার ৬০০টি নারিকেল গাছ দিয়েছে।

এর পাশাপাশি কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানো।

তিনি বলেন, সরকার কৃষকদের পাশে আছে এবং থাকবে, তাদের মনোবল ও সাহস জোগাবে। কৃষকদের উচিত সরকারকে সহযোগিতা করা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরের সদর উপজেলা পরিষদে, উপজেলা কৃষি বিভাগের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বনির্ভর আন্দোলনের সূচনা করেছিলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই আন্দোলনকে আরও এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যেই আমরা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছি।

কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, আল্লাহর রহমতে আমরা অত্যন্ত ভাগ্যবান। আমাদের এলাকায় বছরে দুই থেকে ৪টি ফসল উৎপাদন হয়। তাই পরিকল্পিতভাবে কৃষিকাজ করতে হবে। কৃষকদের সুবিধার জন্য সরকারের উদ্যোগে খাল খননের মাধ্যমে সেচব্যবস্থা উন্নত করা হচ্ছে।

পানিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে যে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন, এটি শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সেই জনপ্রিয় খাল খনন কর্মসূচির অংশ। খাল খনন কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে বিভিন্ন রকম সুফল পাচ্ছে জনগণ। খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি সঠিকভাবে প্রবাহিত হবে। ফলে রাস্তা নষ্ট এবং ভাঙবে না। এটা কৃষকের জন্য উপকারী হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান ইমাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার এস-৪০০ থাকলে তুরস্ক পাবে না এফ-৩৫ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


রাশিয়ার এস-৪০০ থাকলে তুরস্ক পাবে না এফ-৩৫ যুদ্ধবিমান

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের ফেরার পথ এখনো সুগম হয়নি। দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই বলে মার্কিন কংগ্রেসে সাফ জানিয়ে দিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট। ওয়াশিংটনের স্পষ্ট বক্তব্য, রাশিয়ার তৈরি বিতর্কিত এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি বাদ না দেওয়া পর্যন্ত আঙ্কারাকে এই কর্মসূচিতে ফিরিয়ে নেওয়ার প্রশ্নই আসে না।

জেরুজালেম পোস্টের হাতে আসা গত ২২ জুলাইয়ের একটি চিঠির বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব লেজিসলেটিভ অ্যাফেয়ার্স কংগ্রেস সদস্য ওয়েসলি বেলের চিঠির জবাবে এই অবস্থান স্পষ্ট করে। সেখানে উল্লেখ করা হয়, তুরস্কের এফ-৩৫ কর্মসূচিতে অংশগ্রহণ সংক্রান্ত মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। 'কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট' (সিএএটিএসএ) এবং ২০২০ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্টের সঙ্গে সংগতি রেখেই এই কঠোর নীতি বজায় রাখা হয়েছে।

চিঠিতে সাফ জানানো হয়েছে, তুরস্ককে চুক্তি অনুযায়ী এস-৪০০ সিস্টেম বা এর সঙ্গে সংশ্লিষ্ট সব সরঞ্জাম সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। পাশাপাশি, ভবিষ্যতে আর কখনো এই ধরনের ব্যবস্থা সংগ্রহ না করার ব্যাপারে লিখিত নিশ্চয়তা দিতে হবে এবং আইনগত সব শর্ত পূরণ সাপেক্ষে তবেই তাদের এই কর্মসূচিতে পুনর্বিবেচনা করা যেতে পারে। স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আঙ্কারা এখনো এই শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। এস-৪০০ সংক্রান্ত যেকোনো সমাধান অবশ্যই স্বচ্ছ, আইনানুগ এবং মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থের অনুকূল হতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠকের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, ন্যাটো জোটের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি এস-৪০০ ইস্যুটির সমাধানে আঙ্কারার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাবে ওয়াশিংটন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও যৌথ নিরাপত্তার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলা হলেও, মার্কিন স্বার্থে আঘাত হানে এমন যেকোনো কার্যক্রমে আঙ্কারাকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়েও সতর্ক করেছে বাইডেন-ট্রাম্প প্রশাসন।

এদিকে মার্কিন নীতিমালায় আপত্তি থাকলেও বৈশ্বিক বিভিন্ন সংকটে তুরস্কের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি শান্ত করা, আজারবাইজান-আর্মেনিয়া শান্তি আলোচনা এবং গাজা উপত্যকায় শান্তি ফেরানোর পদক্ষেপে আঙ্কারার ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়। বিশেষ করে মার্কিন প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে হামাসের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যুদ্ধবিরতির প্রথম ধাপ এগিয়ে নিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট।

এছাড়া সিরিয়াসহ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং আইএস বিরোধী অভিযানেও দেশটির অবদান রয়েছে। তবে ইতিবাচক ভূমিকার পাশাপাশি তুরস্কের অভ্যন্তরে হামাস সংশ্লিষ্ট অর্থায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। চিঠিতে সতর্ক করা হয়েছে যে, তুরস্কে এখনো হামাসের কিছু আর্থিক কার্যক্রম এবং অননুমোদিত হুন্ডি বা অর্থ লেনদেনের মাধ্যমগুলোর তৎপরতা রয়েছে, যা আমেরিকার জন্য উদ্বেগের বিষয়। সন্ত্রাসী অর্থায়নের এসব চ্যানেল বন্ধে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়ালের সঙ্গে চুক্তি জটিলতায় ভিনিসিয়াসকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১০:১০ পি.এম


রিয়ালের সঙ্গে চুক্তি জটিলতায় ভিনিসিয়াসকে দলে ভেড়াতে আগ্রহী আর্সেনাল

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি নবায়ন নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে ইংলিশ ক্লাব আর্সেনাল ভিনিসিয়াসকে তাদের দলে ভেড়ানোর পথ খুঁজছে।

ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ রিয়াল মাদ্রিদের সঙ্গে এক বছর বাকি আছে, যা আগামী ২০২৭ সালের জুনে শেষ হবে।

বর্তমানে ভিনিসিয়াসের চুক্তি নবায়নের আলোচনা বন্ধ হয়ে গেছে, মূলত ক্লাবের কঠোর বেতন কাঠামো এবং আর্থিক হিসাব-নিকাশের কারণে। রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসের চুক্তি নবায়ন করতে চাইলেও দুই পক্ষের মধ্যে আর্থিক চাহিদা নিয়ে বড় ধরনের অমিল দেখা দিয়েছে।

ভিনিসিয়াসের প্রতিনিধিরা বার্ষিক প্রায় ৩০ মিলিয়ন ইউরো নেট বেতনের পাশাপাশি বড় অংকের নবায়ন বোনাস দাবি করছে।

এদিকে, রিয়াল মাদ্রিদ ২০ মিলিয়ন ইউরোর বেশি দেওয়ার জন্য রাজি নয়।

রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ক্লাবের কঠোর বেতন কাঠামো বজায় রাখতে আগ্রহী। ভিনিসিয়াসের দাবি মেনে নিলেই কিলিয়ান এমবাপ্পে অথবা জুড বেলিংহ্যামের মতো অন্যান্য তারকাদের থেকেও একই ধরনের আর্থিক দাবি উঠতে পারে বলে ক্লাব কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াসের চুক্তির শেষ বছর পর্যন্ত অপেক্ষা করতে চাইছে না। তাদের লক্ষ্য হলো তাকে বিনামূল্যে হারানো থেকে বিরত থাকতে। তাই চুক্তি সফল না হলে এই গ্রীষ্মেই ভিনিসিয়াসকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে বিক্রি করার বিষয়ে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আর্সেনাল তাদের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে একটি বিশ্বমানের লেফট-উইঙ্গার খুঁজছে। ভিনিসিয়াসের বর্তমান পরিস্থিতিকে তারা একটি বড় সুযোগ হিসেবে দেখছে। সব মহলের নীতিগত অনুমোদনের পর তারা ভিনিসিয়াসের জন্য একটি বড় ট্রান্সফারের পরিকল্পনা সাজাচ্ছে।

আর্সেনাল ছাড়া প্রিমিয়ার লীগের একটি শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি এই পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। একই সঙ্গে, সৌদি আরবের ক্লাবগুলোও ভিনিসিয়াসের জন্য বিশাল অংকের প্রস্তাব নিয়ে প্রস্তুত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%