০৯:৩৩ এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে রসিকতা করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় জর্জিয়ার ডালটনে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ইরানি প্রেসিডেন্ট পদকে কটাক্ষ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, "আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে কারো নাম নিয়ে যদি সন্দেহ থাকে, তাহলে শুধু ‘মোহাম্মদ’ বলে ডাকুন। এতে ৬৫ শতাংশ সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। ‘হ্যালো, মোহাম্মদ!’ আমি বছরের পর বছর ধরে এটা করে আসছি, কখনোই ভুল হয়নি।"
মোহাম্মদ মুসলিম পুরুষদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম। ইসলামের প্রবর্তক নবী মুহাম্মদের নাম অনুসারে মুসলিমরা তাদের ছেলেদের এই নাম দেন।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের জন্য রিপাবলিকান রাজনৈতিক প্রার্থীদের সমর্থনে প্রচারণায় নেমেছেন ট্রাম্প। তিনি জর্জিয়ার ডালটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের একটি হ্যাঙ্গারে আয়োজিত জনসভায় ইরান নিয়ে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, "ইরানই একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না।" এরপর তিনি মোহাম্মদ নামের বেশ কয়েকজনকে প্রেসিডেন্ট হতে চান কিনা, তা জিজ্ঞেস করার ভান করেন। ২০২৪ সাল থেকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ট্রাম্পের এই রসিকতায় জর্জিয়ায় সাড়া ছিল খুবই সামান্য।
মানবাধিকার কর্মী এবং মুসলিম প্রতিনিধিত্বকারী গোষ্ঠীগুলো ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, ট্রাম্পের কথায় মুসলিম, অভিবাসী এবং জাতিগত সংখ্যালঘুদের হেয় প্রতিপন্ন ও উপহাস করা হয়েছে।
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রচারণার মৌসুমে ট্রাম্প এ ধরনের বাগাড়ম্বর বক্তব্য আরও বাড়িয়েছেন। বিশেষ করে সোমালি ও মুসলিম আমেরিকানদের বিরুদ্ধে। এর মধ্যে মুসলিম ডেমোক্র্যাটিক মার্কিন সিনেট প্রার্থী আব্দুল এল-সায়েদ এবং মিনেসোটার ডেমোক্র্যাটিক প্রতিনিধি ইলহান ওমর, যিনি সোমালি শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন, তাদের নামও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা
সূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন