ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী


পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে উন্নয়ন জরুরি: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুরসহ সিলেট জেলার পর্যটন সম্ভাবনাকে সম্পূর্ণরূপে কাজে লাগানোর জন্য সড়ক যোগাযোগ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নকে জোরদার করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার, জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (রাজস্ব) আওতায় আয়োজিত বিভিন্ন সামগ্রী ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মন্ত্রী আরিফুল হক উল্লেখ করেন, সরকার জৈন্তাপুরের শিক্ষা, যোগাযোগ, পর্যটন এবং স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়নের জন্য একাধিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলস্বরূপ দৃশ্যমান পরিবর্তন আগামী ডিসেম্বরের মধ্যেই দেখা যাবে।

আরও পড়ুন: ‘ঋণের ফাঁদে’ দেশ, নতুন পে-স্কেলে সংকট বাড়ার আভাস

তিনি জানান, জৈন্তাপুর বাজারের বিদ্যমান অবকাঠামো ভেঙে আগামী মাসের প্রথম সপ্তাহে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু হবে এবং স্থানীয় রোগীদের জরুরি সেবায় একটি আধুনিক অ্যাম্বুলেন্স চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুমেরী জামান, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল নোমান, জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রশীদ এবং সাধারণ সম্পাদক আবদুল হাফিজসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির সংঘর্ষ, আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


লক্ষ্মীপুরে ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির সংঘর্ষ, আহত ১৭

লক্ষ্মীপুরের রায়পুরে সরকারি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উভয়পক্ষের লোকজন জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় রায়পুর থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ চরবংশী ইউনিয়নের মেঘনা নদীপাড়ের হাজিমারা বাজারে। হাজিমারা ফাঁড়ির পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২৪ সাল থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী ও আমির হোসেনের সঙ্গে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এরশাদ মাঝির বিরোধ চলছিল।

এই বিরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিকালে হাজিমারা বাজারের ইজারাদার জাকির হোসেনের দোকানের সামনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রোপণ করা একটি নারিকেল গাছ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল ব্যাপারীর ভাতিজা ডাব পাড়েন। এ সময় বিএনপি নেতা এরশাদ মাঝি ও তার লোকজন বাধা দেন। এর ফলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষে উভয়পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে বিএনপি নেতা এরশাদ মাঝি, মহাসিন কবির, দাদন মাঝি ও মানিক মাঝি, যুবদল নেতা কবির হোসেন এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল, বাবু, হানিফ, জাকির ও জহির রয়েছেন। তাদের হাত, মুখ, পিঠ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতা এরশাদ মাঝি জানান, হাজিমারা বাজারে সরকারি গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের কর্মী সোহেলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পূর্ববিরোধের কারণে বিকালে মিজানুর রহমান রাসেল ও আমির হোসেনের নেতৃত্বে সোহেল, বাবু, হানিফ, জাকির, জহির ও জামাল তাদের লোকজনের ওপর হামলা চালান। এ সময় রামদা ও চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান রাসেল ব্যাপারী বলেন, ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপি নেতা এরশাদ মাঝির লোকজন আমার ওপর হামলার চেষ্টা করে। আমাদের লোকজন তাদের মারধর করেছে। আমাদের লোকজনও হাসপাতালে ভর্তি আছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, চরবংশী ইউপির হাজিমারা বাজারে হামলা ও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো মামলা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালাশ বিডির স্টাফ রিপোর্টার হলেন মোঃ রব্বানী হাওলাদার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ পি.এম


তালাশ বিডির স্টাফ রিপোর্টার হলেন মোঃ রব্বানী হাওলাদার

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পেশাদারিত্ব ও জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৬:
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-এর স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক মোঃ রব্বানী হাওলাদার। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে তিনি তালাশ বিডির সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও প্রতিবেদন তৈরির কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত হবেন।

সাংবাদিকতা পেশায় সংবাদকর্মীর অন্যতম প্রধান দায়িত্ব হলো সত্য ও যাচাই করা তথ্য পাঠকের সামনে তুলে ধরা। সেই লক্ষ্যকে সামনে রেখে মোঃ রব্বানী হাওলাদার তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডির স্টাফ রিপোর্টার হিসেবে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ ঘটনা, জনসাধারণের সমস্যা, জনদুর্ভোগ, প্রশাসনিক কার্যক্রম, সামাজিক ও নাগরিক বিষয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে কাজ করবেন।

নতুন দায়িত্ব প্রসঙ্গে মোঃ রব্বানী হাওলাদার বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা এবং এর সঙ্গে মানুষের প্রতি দায়বদ্ধতা জড়িত। একজন সংবাদকর্মী হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য পাঠকের কাছে তুলে ধরা। কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ পরিবেশনের চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজের বিভিন্ন অসঙ্গতি, মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও যথাযথভাবে প্রকাশের চেষ্টা থাকবে।”

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িত রয়েছে মানুষের অধিকার, সামাজিক দায়বদ্ধতা, তথ্যের যথার্থতা এবং সংবাদমাধ্যমের প্রতি পাঠকের আস্থা। এ কারণে সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে যাচাইযোগ্য তথ্য, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, তালাশ বিডির সংবাদ বিভাগে নতুন দায়িত্ব পাওয়ায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে মোঃ রব্বানী হাওলাদারকে শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তিনি তাঁর অভিজ্ঞতা ও কর্মদক্ষতার মাধ্যমে পাঠকদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম দ্রুততম সময়ে মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে। ফলে দ্রুততার পাশাপাশি সংবাদে নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখা একজন সংবাদকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দায়িত্ববোধকে সামনে রেখে তালাশ বিডির সংবাদ বিভাগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোঃ রব্বানী হাওলাদার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৮ পি.এম


বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে একাধিক দ্বিপক্ষীয় ও সাইডলাইন বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন।

বৈঠকগুলোতে বাংলাদেশ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দক্ষ জনশক্তি, শিক্ষা ও প্রযুক্তিসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া জাতিসংঘসহ বহুপাক্ষিক ফোরামে দুই দেশের সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়ে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। জাতিসংঘের সাধারণ বিতর্কে ২৪ সেপ্টেম্বর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুলের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন।

এছাড়া সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমের স্টেনারগার্ডের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশ ও সুইডেনের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পায়।

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) আয়োজিত উচ্চপর্যায়ের এক অনুষ্ঠানে দুই দেশের পক্ষ থেকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় মিডওয়াইফারির ভূমিকা জোরদার এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সহযোগিতার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকগুলোতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি অর্থনৈতিক অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক ও বহুপাক্ষিক ফোরামে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের কর্মসূচিতে এসব দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির সুযোগ তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে এনসিপিতে কৃষক পার্টির ২০ নেতাকর্মীর যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ভৈরবে এনসিপিতে কৃষক পার্টির ২০ নেতাকর্মীর যোগদান

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় কৃষক পার্টির উপজেলা আহ্বায়ক মাহাতাব উদ্দিনের নেতৃত্বে দলটির কমিটির ২০ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তাঁরা এনসিপিতে যোগদান করেন।
এ সময় ভৈরব উপজেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্যসচিব আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. উজ্জ্বল ও সদস্য হুসাইনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যোগদান শেষে মাহাতাব উদ্দিন জানান, তাঁরা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন ‘কৃষক শক্তি’র হয়ে মাঠপর্যায়ে কাজ করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%