ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার


সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ৪২ কোটি টাকার ইয়াবা ও হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তের নিকটবর্তী দ্বীপ সেন্ট মার্টিনের সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড ৪২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন জব্দ করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিনের বিসিজি স্টেশনের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-মায়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) সংলগ্ন বাংলাদেশের জলসীমায় অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

অভিযান চলাকালে সমুদ্রের মধ্যে একটি সন্দেহভাজন ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। কিন্তু কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা তিনটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে, আভিযানিক দল সাগরে ভাসমান তিনটি বস্তা উদ্ধার করে এবং তল্লাশি চালায়। উদ্ধারকৃত বস্তাগুলির মধ্যে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ কোটি টাকা।

সেন্ট মার্টিন স্টেশন কমান্ডার লে. কমান্ডার মারুফ আহমেদ সৌখিন জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুন: আশুলিয়ায় ৪ দিন পর ১১ বছরের শিশু ফাহিমকে উদ্ধার করলো পুলিশ

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, পরিবেশ রক্ষা এবং সকল প্রকার চোরাচালান ও মানব পাচার রোধে কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল ও অভিযান চালিয়ে আসছে। দ্বীপটিকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে এবং মাদক পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের সাজে মেহজাবীন যেন রূপকথার রাজকন্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


বিয়ের সাজে মেহজাবীন যেন রূপকথার রাজকন্যা

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আবারও বিয়ের সাজে হাজির হয়েছেন। তবে এটি বাস্তব জীবনের কোনো বিয়ে নয়, বরং কাজের প্রয়োজনে কনের সাজে তিনি উপস্থিত হয়েছেন। নতুন সাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা তার প্রশংসায় ভাসছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলোতে তাকে সাদা শাড়িতে দেখা যাচ্ছে। শাড়ির ওপর সূক্ষ্ম নকশা ও কারুকাজ সাজের আভিজাত্যকে বাড়িয়ে দিয়েছে। মাথায় সাদা লেসের ওড়না, কপালে টিকলি এবং কানে ঝোলানো দুল বিয়ের সাজের ঐতিহ্যবাহী আবহ ফুটিয়ে তুলেছে।

গলায় একাধিক স্তরের ভারী নেকলেস সাজকে আরও আকর্ষণীয় করেছে। সোনালি ও পান্না রঙের পাথরের অলংকারের সঙ্গে হাতে চুড়ি ও আংটি মিলিয়ে সাজটি সম্পূর্ণ হয়েছে। সাদা ও পান্না সবুজের মিশেলে মেহজাবীনের পুরো উপস্থিতিতে রাজকীয় সৌন্দর্য ফুটে উঠেছে।

ছবির সঙ্গে মেহজাবীন লিখেছেন, "দিনের বিয়ে হোক কিংবা রাতের, সময়টা বড় বিষয় নয়। নিজের বিশেষ মুহূর্তের জন্য আকর্ষণীয়ভাবে সাজাই গুরুত্বপূর্ণ।" তার এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসার ঢল নামে। অনেকের মতে, এই সাজে মেহজাবীন তার বাস্তব বিয়ের দিনের চেয়েও বেশি সুন্দর লাগছে।

উল্লেখ্য, গত বছরের ভালোবাসা দিবসে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন মেহজাবীন। যদিও এবার বিয়ের সাজে দেখা গেলেও এটি শুধুমাত্র কাজের অংশ। অভিনয়ে সাম্প্রতিক সময়ে তাকে তুলনামূলকভাবে কম দেখা গেলেও নতুন সিনেমা নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে তাকে দেখা যাবে। সিনেমাটির শুটিং আগামী বছরের জানুয়ারিতে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


আওয়ামী লীগকে ক্ষমা করার সুযোগ নেই: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। তিনি উল্লেখ করেছেন, "হাসিনা পালিয়ে গেছে। সে আর কোনো ডিসেম্বরেই ফিরবে না।"

এ কথা তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের উজির আলী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে।

এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবী শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার করার দাবি তোলেন রাশেদ খান। তিনি বলেন, "জামায়াত-শিবির একদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ করবে, আবার শিশির মনিরকে আসামিপক্ষের আইনজীবী হিসেবে কাজ করতে দেবে, এটা দ্বিচারিতা। জামায়াতের এই দ্বিচারিতা জনগণ জানে।"

অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাবেক ছাত্রনেতা আব্দুল মজিদ বিশ্বাসসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির শাসনে ভোটাধিকার থেকে বঞ্চিত লাখ লাখ মুসলিম, ভারতের গণতন্ত্র চরম সংকটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মোদির শাসনে ভোটাধিকার থেকে বঞ্চিত লাখ লাখ মুসলিম, ভারতের গণতন্ত্র চরম সংকটে

ভারতের হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকারের বিরুদ্ধে লাখ লাখ মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে, যার ফলে ব্যাপক বিক্ষোভের সূচনা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ার মাধ্যমে ১শ’ ৪০ কোটি জনসংখ্যার দেশে মানুষের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নেওয়া হচ্ছে, যা মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী দলের জন্য সুবিধাজনক এবং সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে।

বিরোধীদের দাবি, মোদির নিয়োগকৃত ভারতের নির্বাচন কমিশন ভুয়া, মৃত ও অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়ার পর, তথাকথিত যোগ্যতার প্রমাণ দিতে ব্যর্থতার কারণে ১৩ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং শত শত বিরোধী সংসদ সদস্য নয়াদিল্লিতে বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকা সংশোধন বাতিল এবং কাগজের ব্যালটে ভোট ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে কিছু সময়ের জন্য আটক করে। দিল্লি পুলিশ জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয়, সেজন্য বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, মোদির নির্দেশে কুমার ভোটার তালিকা সংশোধন করেছেন যাতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সুবিধা হয়।

দেশটির তরুণ প্রজন্মের 'ককরোচ জনতা পার্টি'-এর একটি রাজনৈতিক আন্দোলন, মুম্বাই ও দিল্লিতে কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার চার দিন পর এই নতুন বিক্ষোভের ঘটনা ঘটে। তারা এই কর্মসূচিকে দেশব্যাপী আন্দোলনের সূচনা হিসেবে অভিহিত করেছে এবং ১০ অক্টোবর আরও বিক্ষোভের ঘোষণা দিয়েছে।

এর আগে, বিহারে ২০২৫ সালের জুন মাসে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয় এবং পরে তা অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে। বিরোধীদের মতে, এই প্রক্রিয়ায় ভারতের ২০ কোটি মুসলিমকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে, কারণ তাঁদের মোদির দলকে সমর্থন করার সম্ভাবনা কম।

তথ্যের অসঙ্গতির কারণে কয়েক কোটি মানুষের নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছিল বলে জানা গেছে। ইতিমধ্যে, মৃত হিসেবে তালিকাভুক্ত কয়েকজন নিজেদের জীবিত থাকার প্রমাণ দিয়ে নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছেন। আবেদন করা লাখ লাখ মানুষের বিষয়টি এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে এবং চলতি বছরের শুরুতে তাদের নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। হাজার হাজার মানুষ নথিপত্র জমা দিতে শত শত মাইল দূরের গ্রামে যাতায়াত করছেন।

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার আঠারোবাঁকির বাসিন্দা রুকসানা আমির ‘দ্য টেলিগ্রাফ’-কে জানান, “আমরা দিন আনি দিন খাই; ভোটাধিকার হারানো ঠেকাতে গ্রামে যাতায়াত করতেই আমাদের জমানো টাকার বড় অংশ খরচ হয়ে গিয়েছে। সবার ভাগ্য অবশ্য এতটা ভালো নয়, পরিবারের সদস্যদের নাম তালিকায় না থাকায় তাঁকে দুবার মুম্বাই থেকে গ্রামে ছুটে আসতে হয়েছে।”

তিনি আরও জানান, তাঁর চাচার চার সদস্যের পরিবারকেও ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। কুমার অন্য সদস্যদের অনুমোদন ছাড়াই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এমন অভিযোগ সংক্রান্ত একটি আবেদনের পর দেশটির সর্বোচ্চ আদালত মোদি সরকার, নির্বাচন কমিশন এবং কুমারকে নোটিশ দিয়েছেন।

আদালত একটি স্বচ্ছ জবাব প্রত্যাশা করেছে। সর্বোচ্চ আদালতের সাবেক বিচারপতি রোহিন্টন নারিম্যান বলেন, “আমাদের গণতন্ত্রের প্রান, অর্থাৎ ভোটাধিকার, আজ চরম বিপদের সম্মুখীন।”

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনের তারিখ ১২ অক্টোবর জানাবে ইসি: সানাউল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


ইউপি নির্বাচনের তারিখ ১২ অক্টোবর জানাবে ইসি: সানাউল্লাহ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি এবং ভোটের ধাপগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ১২ অক্টোবর প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এই তথ্যটি জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়টি উল্লেখ করেন।

ইসি সানাউল্লাহ আরও জানান, আগামী সোমবার কমিশনের একটি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপের ভোট কবে অনুষ্ঠিত হবে, তা জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%