ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক মো. শাহজালালের মৃত্যু, আহত ২


রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক মো. শাহজালালের মৃত্যু, আহত ২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর গাড়ির চাপায় মো. শাহজালালী (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে নগরীর তালাইমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষার্থীর নাম এস এম রিজন। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ‘বেঙ্গল সিগনেচার’ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শুক্রবার দুপুরে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন রিজন। এ সময় তার গাড়িটি এক নারী পথচারীকে ধাক্কা দেয়, যার ফলে তিনি সড়কের এক পাশে ছিটকে পড়েন। পরে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রিজন আরো দুই রিকশাচালককে চাপা দেন। এই ঘটনায় ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শামীম হাসান জানান, ‘আমাদের এখানে মোট তিনজন চিকিৎসা নিতে আসেন। তাদের একজন মারা গেছেন। বাকি দুজনের চিকিৎসা চলছে এবং তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।’

ঘটনার পর স্থানীয় লোকজন রিজনকে গাড়িসহ আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গাড়িসহ থানায় নিয়ে যায়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে গাড়িসহ থানায় নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষার্থী রিজনের বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে চাইলে গাজিউর রহমান জানান, ‘এখনো কোনো মামলা হয়নি। প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১২৪০ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে বিশেষ অভিযানে ১২৪০ জন গ্রেফতার

চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে বিভিন্ন অপরাধের জন্য মোট ১২৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৬ জন, পরোয়ানা মূলে ১৪২ জন এবং সাজা পরোয়ানা মূলে ৩০ জন রয়েছেন।

এছাড়া, মাদক মামলায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৬ জন মাদক বহনকারী এবং ৭৩ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৯ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১২৮ জনকে গ্রেফতার করা হয়।

মাদক বিরোধী অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ১০ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ৩৭টি মাদক মামলা দায়ের করা হয়।

অভিযানে ৩ হাজার ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৭ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৫২৪ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১৬৭ বোতল বিদেশি মদ ও ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ১ জন, কুমিল্লায় ১ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, নোয়াখালীতে ২ জন এবং লক্ষীপুরে ১ জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৭৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৫৮৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে এবং ১৬৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলাভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা হলো: চট্টগ্রাম ৭২ জন, কক্সবাজার ৬ জন, কুমিল্লায় ৫১৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২২ জন, চাঁদপুরে ৩ জন, নোয়াখালীতে ৪৪ জন, লক্ষ্মীপুরে ৬১ জন, রাঙ্গামাটিতে ১৬ জন এবং খাগড়াছড়িতে ১৩ জন।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব আবু বক্কার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ষাটোর্ধ্ব আবু বক্কার গ্রেপ্তার

পাবনার ঈশ্বরদীতে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আবু বক্কার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) সকালে শিশুটি বাড়িতে একা থাকাকালীন আবু বক্কার তার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার শুরু করলে এক প্রতিবেশী ঘটনাস্থলে উপস্থিত হন। তখন বক্কার শিশুটিকে রেখে ঘর থেকে বেরিয়ে যান।

রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত বক্কারকে ধরে একটি ঘরে আটকে রাখেন। ঘটনার পর অভিযুক্ত ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা করে স্থানীয় কয়েকজন বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। মধ্যরাত পর্যন্ত নানা নাটকীয়তা চললেও সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি মামলা পর্যন্ত গড়ায়। পরদিন শিশুটির পরিবার থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত বক্কারকে গ্রেপ্তার করে।

আশ্রয়ণ প্রকল্পের একাধিক বাসিন্দাদের মতে, আবু বক্কারের আচরণ ভালো নয়। তাদের অভিযোগ, তিনি এর আগে একাধিক নারীর সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং নারী ও শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেছেন। এছাড়া, এর আগেও বক্কার ওই এলাকার ভুক্তভোগী শিশুসহ অন্যান্য শিশুদের শরীরে আপত্তিকরভাবে স্পর্শ করেছেন বলে অভিযোগ রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানিয়েছেন, ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফজুমিয়ারহাট বাজারে আল ইনসাফ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

‎শোরাফ উদ্দিন, কমলনগর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


ফজুমিয়ারহাট বাজারে আল ইনসাফ ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী ফজুমিয়ারহাট বাজারে পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘ফজুমিয়ার হাট আল ইনসাফ ফাউন্ডেশন’। সংগঠনটির বিশেষ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

‎
‎কর্মসূচি সূত্রে জানা যায়, এলাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র ফজুমিয়ারহাট বাজারকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে বাজারের প্রধান সড়ক, অলিগলি, ড্রেন ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানগুলো পরিষ্কার করা হয়। পাশাপাশি জমে থাকা বর্জ্য অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলা হয়।
‎
‎আল ইনসাফ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পথচারী, ক্রেতা ও বিক্রেতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সবার নাগরিক দায়িত্ব। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সামাজিক সংগঠন হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎এদিকে ফজুমিয়ারহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয় পথচারীরা আল ইনসাফ ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁরা বলেন, সংগঠনটির এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে বাজারের সার্বিক পরিবেশের উন্নতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বাড়বে।
‎
‎পরিচ্ছন্নতা অভিযানে আল ইনসাফ ফাউন্ডেশনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজের সদস্য ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দ।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


শীত নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদপ্তরের

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার ফলে দেশে বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কিছু জেলায় শীতের আগমনী হাওয়া অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে, আগামী নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (১৬ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

আবুল কালাম মল্লিক মন্তব্য করেন, "তাপমাত্রার ওঠানামার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার অনুভূতিতে ভিন্নতা দেখা দিতে পারে। দিনে গরম অনুভূত হলেও সকাল ও রাতে তুলনামূলক শীতল আবহাওয়া বিরাজ করতে পারে।"

এই আবহাওয়াবিদের মতে, নভেম্বরের মাঝামাঝি সময়ে হালকা শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বৃদ্ধি পাবে। এছাড়া, এল নিনোর প্রভাবে এবারের শীতের অনুভূতি তুলনামূলকভাবে কম থাকতে পারে।

বিগত কয়েক বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, এবারের শীত ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রভাবিত থাকতে পারে। এই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ১১-১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে।

সব মিলিয়ে, অক্টোবরের শেষভাগে শীতের প্রাথমিক অনুভূতি দেখা গেলেও নভেম্বরের দ্বিতীয়ার্ধ থেকে শীতের আমেজ বৃদ্ধি পেতে পারে। ডিসেম্বর মাসে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ স্পষ্ট হয়ে উঠতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%