ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের


ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রেসিডেন্ট এই আহ্বান জানান।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রেসিডেন্টের কাছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

প্রেসিডেন্ট বলেন, "পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।" তবে তিনি উল্লেখ করেন, নিজেদের অধিকার ও উন্নয়নের জন্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকেও আরও উদ্যোগী হতে হবে। নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি আরও বলেন, "আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।" প্রেসিডেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের ভূমি-সংক্রান্ত সমস্যা প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, নিজেদের অধিকার রক্ষায় তাদেরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হতে হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।" তিনি আশ্বস্ত করেন যে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু-কিশোরদের শিক্ষার সুযোগ ও মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও সামনে নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আগামী পহেলা বৈশাখে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে বঙ্গভবনে প্রস্তাবিত সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েও ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) বিজন কান্তি সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিশির দিওসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছেন 'মিনি ম্যাকগ্রা' হাসান মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন দেখছেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডারউইনে ৯ উইকেটের জয় পাওয়ার পর বাংলাদেশ এখন টেস্টে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে—এমনটাই মনে করেন পেসার হাসান মাহমুদ। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলার বিষয়টি তিনি একটি বাস্তবসম্মত লক্ষ্য হিসেবে দেখছেন।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পরিবর্তনের একটি নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করেন হাসান মাহমুদ। তাঁর বিশ্বাস, চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ফাইনালে খেলার স্বপ্ন দেখতে পারে। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ, যা এসেছে আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করার পর। ওই জয়ে হাসান মাহমুদ ৬/৫৫ উইকেট নিয়েছিলেন।

এএফপিকে দেওয়া একটি সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী হাসান বলেন, “মোমেন্টাম অবশ্যই আমাদের দিকে আসছে। পরিবেশ এমন যে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আধিপত্য করতে পারে। আমরা আগে আধিপত্য করতে পারিনি, এখনই সময়।” গত দুই বছরে বাংলাদেশ ১৩ টেস্টে ৬টি জয় অর্জন করেছে।

চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বাকি ৬টি টেস্ট রয়েছে—ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফর। হাসানের প্রশ্ন, “ঘরের মাঠে চারটি ম্যাচ জিতলে কেন আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলব না? এখন এটাই বাংলাদেশের স্বপ্ন।”

এ বছর কাউন্টি দল কেন্টের হয়ে সফল সময় কাটানো হাসান বাংলাদেশের পেস বোলিংয়ের পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেছেন। ‘মিনি-ম্যাকগ্রা’ নামে পরিচিত এই পেসার জানান, নতুন প্রজন্মের ফাস্ট বোলারদের কারণে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি পেসারদের সম্পর্কে ধারণা বদলেছে—“তারা এখন বুঝতে পারছে, বাংলাদেশেও বিশ্বমানের ভালো ফাস্ট বোলার আছে।”

অস্ট্রেলিয়া সিরিজে আক্রমণাত্মক বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে হাসান বলেন, ব্যাটারদের সহজে রান করার সুযোগ না দিয়ে শর্ট বলসহ নিজের পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন। যদিও দুই টেস্টের সিরিজে বাংলাদেশ জয়লাভ করতে পারেনি; ম্যাকেতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ইনিংস ও ৫১ রানে জয়ী হয়।

তবুও হাসানের বিশ্বাস, বাংলাদেশের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। তাঁর মতে, পেসাররা ফিট থাকলে এবং ব্যাটাররা ফর্ম ধরে রাখতে পারলে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও উঁচু পর্যায়ে পৌঁছাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ির চালে গ্রেনেড সদৃশ বস্তু, পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাড়ির চালে গ্রেনেড সদৃশ বস্তু, পুলিশ মোতায়েন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের উপরে গ্রেনেড সদৃশ একটি বস্তু আবিষ্কৃত হয়েছে। কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানিয়েছেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছালে বস্তুটি উদ্ধার করা হবে।

সোমবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা বস্তুটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

পুলিশের সূত্র অনুযায়ী, হাসনাবাদ হাউজিংয়ের ব্লক-এ সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের উপরে বস্তুটি স্থানীয় লোকজনের নজরে আসে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানিয়েছেন, বস্তুটি পরীক্ষা এবং নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে অবহিত করা হয়েছে। তবে, বস্তুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শি জিনপিং কি অসুস্থ? যুক্তরাষ্ট্র সফরে বাড়তি বিশ্রাম চেয়ে চীনের অস্বাভাবিক অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


শি জিনপিং কি অসুস্থ? যুক্তরাষ্ট্র সফরে বাড়তি বিশ্রাম চেয়ে চীনের অস্বাভাবিক অনুরোধ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে) জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময় বিশ্রামের জন্য চীনা কর্মকর্তারা হোয়াইট হাউসের কাছে অস্বাভাবিক কিছু ব্যবস্থা চেয়েছিলেন। খবরটি টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে।

ডব্লিউএসজের প্রতিবেদনে বলা হয়েছে, সফর পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, কর্মসূচির ফাঁকে বিশ্রাম নেওয়ার জন্য শি জিনপিংয়ের জন্য হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে একটি ব্যক্তিগত কক্ষ চাওয়ার অনুরোধ করা হয়েছিল। এছাড়া, তার কর্মসূচি কমিয়ে বিশ্রামের জন্য অতিরিক্ত সময় রাখার আবেদনও করা হয়।

শি জিনপিংয়ের স্ত্রী পেং লিয়ুয়ান ছাড়া আর কাউকে ওই ব্যক্তিগত কক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, এমনটিও উল্লেখ করা হয়েছে। এমনকি শি জিনপিংয়ের সফরসঙ্গী এবং চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নেতা কাইকেও সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) সাবেক এক কর্মকর্তা এটিকে বিদেশি নেতাদের আগের সফরগুলোর তুলনায় অস্বাভাবিক ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছেন।

২৪ সেপ্টেম্বর শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি কর্মমধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছিল। সেদিন ওয়াশিংটনে শি জিনপিংয়ের সফরের একমাত্র পূর্ণ কর্মদিবস ছিল। তবে চীনা কর্মকর্তারা ওই মধ্যাহ্নভোজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান। তাদের পক্ষ থেকে জানানো হয়, শি জিনপিংয়ের বিশ্রামের জন্য আরো সময় প্রয়োজন। এর ফলে দুই নেতার বৈঠকের কর্মসূচিতে প্রায় পাঁচ ঘণ্টার একটি বিরতি তৈরি হয়।

শির চলাফেরার কিছু দৃশ্যও তার স্বাস্থ্য নিয়ে প্রশ্ন বাড়িয়েছে। ডব্লিউএসজের পর্যালোচনা করা ভিডিওতে দেখা যায়, জয়েন্ট বেস অ্যান্ড্রুজে বিমান থেকে নামার সময় শি জিনপিংয়ের স্ত্রী পেং লিয়ুয়ানের হাত ধরে এবং বিমানের সিঁড়ির রেলিং ব্যবহার করে নিচে নামছেন।

এর দুই দিন পর মার্কিন ন্যাশনাল আর্কাইভসে যাওয়ার সময়ও শি জিনপিংকে পেংয়ের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। ওই সময় তিনি পেংয়ের ওপর কিছুটা ভরসা করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শি জিনপিংয়ের সফরসূচিতে বিশ্রামের বিষয়টি আরো কয়েকটি ক্ষেত্রেও দেখা যায়। বেইজিং থেকে প্রায় ১৪ ঘণ্টার বিমানযাত্রার পর যুক্তরাষ্ট্রে পৌঁছানোর দিন সন্ধ্যায় তার কোনো সরকারি কর্মসূচি রাখা হয়নি। পরদিন ন্যাশনাল আর্কাইভসে তার সফরও প্রায় ১০ মিনিটের মধ্যে শেষ হয়। অথচ শুরুতে সেখানে আরো বেশি সময় কাটানোর পরিকল্পনা ছিল বলে জানিয়েছে ডব্লিউএসজে।

শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন নতুন নয়। এর আগে ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তার কিছু আচরণ নিয়েও আলোচনা হয়েছিল। নয়াদিল্লিতে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে শি জিনপিংয়ের কিছুটা অস্বস্তিতে দেখা গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দোভাষীর মাধ্যমে খোঁজ নেন, ‘সব ঠিক আছে তো?’

এরপর সম্মেলনের প্রথম দিনের কর্মসূচি ও মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিলেও ব্রিকস নেতাদের সম্মানে মোদির দেওয়া নৈশভোজে অংশ নেননি শি জিনপিংয়ের।

এসব ঘটনা শি জিনপিংয়ের স্বাস্থ্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে। তবে তার কোনো নির্দিষ্ট অসুস্থতা রয়েছে—এমন কোনো তথ্য এখন পর্যন্ত নিশ্চিত হয়নি।

চীনের প্রেসিডেন্টের পাশাপাশি দেশটির কমিউনিস্ট পার্টি ও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বও শি জিনপিংয়ের হাতে রয়েছে। ফলে তার স্বাস্থ্য নিয়ে গুরুতর কোনো সমস্যা দেখা দিলে তা চীনের রাজনীতি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতি শুধু দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখলে চলবে না: এমপি মাজহারুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


রাজনীতি শুধু দলীয় কর্মকাণ্ডে সীমাবদ্ধ রাখলে চলবে না: এমপি মাজহারুল ইসলাম

কিশোরগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে ২ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে এসব গাছের চারা রোপণ করা হবে।

এ কর্মসূচির ধারাবাহিকতায় সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কিশোরগঞ্জ ওয়ালী নেওয়াজ খান কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এ সময় তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল ২ হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। শোলাকিয়া ঈদগাহ মাঠের পর ওয়ালী নেওয়াজ খান কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হলো। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ করা হবে।

এমপি মাজহারুল ইসলাম জেলা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনীতি শুধুমাত্র দলীয় কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও নেতাকর্মীদের সক্রিয় হতে হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ নয়; রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ ও সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ ইনকিলাবকে জানান, শোলাকিয়া ঈদগাহ মাঠের পর ওয়ালী নেওয়াজ খান কলেজে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ করা হবে। একটি সবুজ ও বাসযোগ্য কিশোরগঞ্জ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেও নেতাকর্মীরা ভূমিকা রাখবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম নিশাদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাফিউল করিম মুরাদ, সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্ণেল, ওয়ালী নেওয়াজ খান কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি আব্দুল লতিফ খান আরজু, দাতা সদস্য কামরুজ্জামান সোহেল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এ কে মাহবুব আলম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. আজিজুল হক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন, উচ্চমাধ্যমিক বিএমটি শাখার শিক্ষক মতিউর রহমান, প্রদর্শক মো. মতিউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সংস্কৃতি ও আপ্যায়নবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান মিশাত, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তাফসির ইসলাম প্রিময়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান নিশান, যুগ্ম আহ্বায়ক ইসপিক ইমন, বাবুল ভূইয়া, রাফিউল ইসলাম সৌরভ ও সদস্য সচিব রাসেল আহমেদ জীবনসহ ছাত্রদলের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%