ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ


গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে নতুন ডিসি নিয়োগ

গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) এই নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার ডিসি হিসেবে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামান এবং চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: সিভিল জজ আদালত, বাসাইল টাঙ্গাইলে ডিকিদারী বাদী-মোঃ মিনহাজউদ্দিনগং দেরকে আদালতের আদেশ অনুযায় দখল বুঝিয়ে দেওয়া হয়েছে

এছাড়া, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারকেও বদলি করা হয়েছে। গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে ফেনীর পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ, রাতের বেলায় বহিরাগতদের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


জাবি ক্যাম্পাসে যানবাহন প্রবেশ নিয়ন্ত্রণ, রাতের বেলায় বহিরাগতদের নিষেধাজ্ঞা

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে যানবাহনের প্রবেশ ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ কার্যকর থাকবে। একই সঙ্গে, রাতের বেলায় বহিরাগত ব্যক্তি এবং তাদের গাড়ি ক্যাম্পাসে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর অধিকার রাখে। এতে আরো বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের সরবরাহ করা পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সৌদি আরব ভেঙে পড়ছে: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ‘ভেঙে পড়ছে’ বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, সৌদি আরব তাকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার না করতে অনুরোধ জানিয়েছে।

ট্রাম্প শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত একটি সাক্ষাৎকারে এসব কথা বলেন। বিশ্লেষকেরা তার মন্তব্যকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের জন্য বিব্রতকর বলে মনে করছেন।

স্টিফেন এ স্মিথকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করতে সক্ষম। এই প্রক্রিয়ায় তিনি দেশটির জ্বালানি খাত, সেতু এবং উৎপাদনব্যবস্থাকে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করতে প্রথম দিনে, সেতুগুলো গুঁড়িয়ে দিতে দ্বিতীয় দিনে এবং উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করতে তৃতীয় দিনে সময় লাগবে।

তবে ট্রাম্প দাবি করেন, সৌদি আরবসহ উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ তাকে আপাতত সামরিক অভিযান না বাড়ানোর অনুরোধ জানিয়েছে। তার কথায়, ‘সৌদি আরব আমাকে বলেছে, পরিস্থিতি এখন যেমন আছে, আপাতত তেমনই থাকতে দিন। কারণ, তারা ভেঙে পড়ছে।’

কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেশও বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে।

উপসাগরীয় দেশগুলোর ওপর নিজের প্রভাব নিয়ে ট্রাম্পের এমন বক্তব্য নতুন নয়। বিশেষ করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার সম্পর্ক ও প্রভাবের কথা তিনি আগেও তুলে ধরেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সৌদি আরব নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল।

গত মার্চে ইরানকে কেন্দ্র করে সংঘাত তীব্র হওয়ার সময়ও সৌদি যুবরাজকে নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় তিনি বলেছিলেন, মোহাম্মদ বিন সালমান ধারণা করেননি যে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। একসময় তিনি ভেবেছিলেন, ট্রাম্পও আগের ব্যর্থ মার্কিন প্রেসিডেন্টদের মতো হবেন। কিন্তু এখন তাকে ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হচ্ছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের সময় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ে। এতে বিশেষ করে ছোট দেশগুলো ব্যাপক ক্ষতির শিকার হয়। শুরুতে সৌদি আরব তুলনামূলকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারলেও পরবর্তী সময়ে ইয়েমেনের হুতিদের হামলার ঝুঁকি বেড়েছে।

গত গ্রীষ্মে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে দেশটিতে আবারও সংঘাত তীব্র হয়েছে।

এর জেরে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। এসব হামলার প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতেও। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের আওতায় গুরুত্বপূর্ণ সম্মেলন বাতিল করতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ ও রপ্তানি কার্যক্রমেও বিঘ্ন ঘটছে।

উপসাগরীয় দেশগুলোর ওপর চলমান সংঘাতের প্রভাব নিয়ে ট্রাম্পের মূল্যায়নের সঙ্গে অনেক বিশ্লেষক একমত হলেও মার্কিন প্রশাসনের সবাই একই অবস্থানে নেই। চলতি সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় দেশগুলোর দুর্ভোগ নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে চাননি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। তার দাবি, দেশগুলো যুক্তরাষ্ট্রে ‘ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার’ ব্যয় করছে। এসব দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ বলে ইঙ্গিত দেন তিনি।

এর আগে গত সেপ্টেম্বরে সৌদি আরবের কাছে সর্বোচ্চ ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় ২৪ বিলিয়ন ডলার।

এদিকে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান নতুন করে শুরু করার পরিকল্পনা আপাতত নেই বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে হরমুজ প্রণালি অবরোধ করে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে মার্কো রুবিও বলেন, হরমুজ প্রণালি দিয়ে নিয়মিতভাবে যে তেল পরিবহন করা যাচ্ছে না, তা মূলত ইরানের তেল। তার দাবি, দেশটির ওপর অর্থনৈতিক চাপ ইতিমধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। এ কারণে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা দেখছেন না প্রেসিডেন্ট।

সূত্র: মিডল ইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতি লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


প্রতি লাখে ৪-৫ জন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন: জুবাইদা রহমান

দেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংকটের চিত্র তুলে ধরতে গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট প্রয়োজন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, দেশে প্রতি এক লাখ মানুষের জন্য মাত্র শূন্য দশমিক ৫৮ জন অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছে। এই সংকট কাটানোর জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট তৈরি ও নিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সম্মেলনে দেশের অ্যানেস্থেসিওলজিস্ট সংকটের চিত্র তুলে ধরে জুবাইদা রহমান জানান, দেশের ৬৪টি জেলা, ৫০৩টি উপজেলা, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন ও ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের ব্যাপক ঘাটতি রয়েছে। দেশের ২০ কোটি মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। এই হিসাবে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র শূন্য দশমিক ৫৮ জন।

তিনি উল্লেখ করেন, গ্লোবাল সার্জারি সম্পর্কিত ল্যানসেট কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে এই খাত অবহেলিত থাকার কারণে দেশের হাজার হাজার নারী-পুরুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

অ্যানেস্থেসিওলজিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে জুবাইদা রহমান বলেন, তাদের দায়িত্ব শুধুমাত্র অপারেশন থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ অস্ত্রোপচার নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, সংকটাপন্ন রোগীদের নিবিড় পরিচর্যা এবং মানুষের জীবন বাঁচাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোগীর নিরাপত্তা ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের নিবেদন ও কঠোর পরিশ্রম অপরিহার্য।

চিকিৎসকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা কেবল অবকাঠামো ও প্রযুক্তি দিয়ে গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের প্রয়োজন। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করার বিষয়টি রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক সম্মেলন বৈজ্ঞানিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাস্তবসম্মত সুপারিশ প্রণয়ন এবং পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেজুর, মাল্টা ও আপেলের আমদানিতে শুল্ক কমাল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


খেজুর, মাল্টা ও আপেলের আমদানিতে শুল্ক কমাল সরকার

আসন্ন পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের মাধ্যমে সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, পূর্বে প্রতি মাসে রিটার্ন দিতে হতো, কিন্তু ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এটি প্রতি তিন মাসে একবার দেওয়ার নতুন বিধান প্রবর্তন করা হয়েছে।

বর্তমানে আইনটির খসড়ায় সংশোধন করে আবারও পুরোনো নিয়ম পুনর্বহাল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, তিন মাসের বিধান করায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এর ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সেসময় সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে (আইনি যাচাই) মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%