১০:৫৯ এম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন মুহিত মাহমুদ, যিনি বাংলাদেশি বংশোদ্ভূত। ৩৭টি অনুপস্থিত ব্যালটের গণনা শেষে, তিনি ১২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
মুহিত মাহমুদ ও এ্যাডাম আল-হারাবির মধ্যে ২০২৫ সালের হ্যামট্রাম্যাক সিটি নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। প্রাথমিক ফলাফলে মুহিত মাহমুদকে ১১ ভোটের ব্যবধানে পরাজিত দেখানো হয়েছিল। তবে ৩৭টি অনুপস্থিত ব্যালট গণনা না হওয়ায় ফলাফলের যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে এবং বিষয়টি আদালতে গড়ায়।
আদালতের নথি অনুযায়ী, ব্যালটের সংখ্যা এবং জমা দেওয়া খামের মধ্যে অসঙ্গতি দেখা দেয়, যা ৩৭টি ব্যালট গণনার বাইরে থাকার বিষয়টি উন্মোচন করে। মুহিত মাহমুদ আদালতের দ্বারস্থ হয়ে এসব ভোট গণনার দাবি জানান। প্রথমে ট্রায়াল কোর্টে তার আবেদন খারিজ হলেও পরে আপিল আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে। আদালত জানায়, ব্যালটগুলো গণনা না করার ক্ষেত্রে আইন প্রয়োগে ভুল হয়েছিল। মামলাটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: স্বৈরাচারের গুলি দেখেনি কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিষ্টান: প্রধানমন্ত্রী
অবশেষে, স্থানীয় সময় ১৬ অক্টোবর বাদ পড়া ৩৭টি ভোট গণনার পর মুহিত মাহমুদের জয় নিশ্চিত হয়। চূড়ান্ত ফলাফলে তিনি ২ হাজার ৮৯ ভোট পান, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী আদম আল-হারাবি ২ হাজার ৭৭ ভোট পান। ফলে ১২ ভোটের ব্যবধানে মেয়র পদে নির্বাচিত হন মুহিত মাহমুদ। মুহিত মাহমুদের এই বিজয়ে মিশিগান বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দের ঢল বইছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন