ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঘরোয়া ফুটবলে ভালো একটা মাঠ বাড়ল


ঘরোয়া ফুটবলে ভালো একটা মাঠ বাড়ল

ক্রীড়া প্রতিবেদক : ফর্টিস এফসি মাঝারি মানের দল থেকে বড় দলে পরিণত হয়েছে। এই মৌসুমে এএফসিতে তাদের পারফরম্যান্সও নজর কাড়ছে। অথচ, এতদিনেও জাতীয় স্টেডিয়ামে তাদের খেলার সুযোগ হয়নি! ২০২২ সাল থেকে তারা দেশের শীর্ষ ফুটবলে অংশ নিচ্ছে। তার আগের বছর থেকেই জাতীয় স্টেডিয়ামে সংস্কারের কারণে দীর্ঘ বিরতি ছিল। ২০২৫ সালে সংস্কার শেষে সেখানে ফুটবল ফিরলেও ঘরোয়া আসর এখনও শুরু হয়নি। প্রায় পাঁচ বছর পর ফর্টিসের ম্যাচের মাধ্যমে জাতীয় স্টেডিয়ামে ক্লাব ফুটবল আবার ফিরে আসছে।

আগামী মঙ্গলবাল ফর্টিস-রহমতগঞ্জের ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হবে এই মাঠে। সংস্কারের পর গত বছর বাংলাদেশ-ভুটান ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরে আসে। হামজা চৌধুরীর জন্য এটি ছিল ঘরের মাঠে প্রথম ম্যাচ। এরপর থেকে এই মাঠ শুধুমাত্র জাতীয় দলের খেলার নতুন গন্তব্য হয়ে উঠেছে। তবে একসময় ঢাকা স্টেডিয়াম ছিল ঘরোয়া ফুটবলের কেন্দ্রবিন্দু। আবাহনী-মোহামেডানের রূপকথার গল্পগুলো এই স্টেডিয়ামকে ঘিরে। এখন আবার ঘরোয়া ফুটবল সেখানে ফিরছে। ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, “আমাদের ক্লাবের জন্য এটা স্মরণীয় দিন হয়ে থাকবে, যেহেতু শীর্ষ ফুটবলে আসার পর প্রথমবারের মতো খেলতে নামছি আমরা জাতীয় স্টেডিয়ামে। খেলোয়াড়দের কাছ থেকেও শুনলাম এই মাঠে খেলা নিয়ে তারা রোমাঞ্চিত। জাতীয় স্টেডিয়ামে খেলা, তার চেয়ে বড় কথা ঘরোয়া ফুটবলে একটা ভালো মাঠ বাড়ছে। এত দিন তো শুধু এবিজি স্পোর্টস সিটির কিংস অ্যারেনার মাঠটাই ছিল মানসম্পন্ন। এখন জাতীয় স্টেডিয়ামেও আমরা ভালো ফুটবল দেখতে পারি।”

তবে এই মৌসুমে জাতীয় স্টেডিয়ামে আপাতত শুধুমাত্র ফেডারেশন কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে। ফর্টিস-রহমতগঞ্জের পর ১ ডিসেম্বর মোহামেডান-পুলিশের ম্যাচ হবে এই মাঠে। ৮ ডিসেম্বর আবাহনী ব্রাদার্সের বিপক্ষে নামবে। ২৯ ডিসেম্বর বসুন্ধরা কিংস খেলবে। আবাহনীর হয়ে খেলা জাতীয় দলের তারকা শেখ মোরসালিনের ক্লাব ক্যারিয়ার (শীর্ষ পর্যায়ে) ২০২২ সালে শুরু হয়েছে। তিনিও এখন পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের কোনো ম্যাচ খেলেননি। তবে মোরসালিন এই রোমাঞ্চের চেয়ে ভালো মাঠ পাওয়াটাকে বড় করে দেখছেন, “ঢাকার বাইরে আমাদের বাজে সব মাঠে খেলতে হয়। জাতীয় স্টেডিয়ামে খেলা হলে আমাদের জন্য খুব ভালো। আমরাও নিজেদের আরো ভালো করে তুলে ধরতে পারব।”

আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভারতের দারুণ জবাব, পিছিয়ে ২০৯ রান

তবে এখনো জাতীয় স্টেডিয়ামে কোনো লিগের ম্যাচ অনুষ্ঠিত হয়নি। মোহামেডান এবং আবাহনী কুমিল্লা ভেন্যু থেকে সরে গিয়ে মুন্সীগঞ্জ ও ময়মনসিংহ স্টেডিয়ামে খেলছে। লিগের ম্যাচ এই মাঠে ফেরানো কিছুটা জটিল বিষয়। কারণ বসুন্ধরা কিংস বাদে অন্যান্য দলগুলোও হোম ভেন্যু হিসেবে এই স্টেডিয়ামকে পেতে চায়। এতে প্রতি সপ্তাহে ঢাকার বাইরে গিয়ে খেলার জটিলতা এড়ানো সম্ভব হয়; কিন্তু বাফুফে ভেন্যু কাকে দেবে?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্সাকে ছোঁয়ার অপেক্ষায় রিয়াল, ম্যানইউর চ্যালেঞ্জ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ এম


বার্সাকে ছোঁয়ার অপেক্ষায় রিয়াল, ম্যানইউর চ্যালেঞ্জ শুরু

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হওয়ার পর ইউরোপের শীর্ষ লিগের উত্তেজনা আবার শুরু হয়েছে। তবে সকলের নজর স্পেন ও ইংল্যান্ডের দিকে। কারণ, এই সপ্তাহে উভয় লিগে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনাকে ধরার সুযোগ এবার রিয়াল মাদ্রিদের সামনে আসতে পারে। বর্তমানে, দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৩।

ইংলিশ প্রিমিয়ার লিগে, কোচ মরিসিও পচেত্তিনোর দিকে মূল দৃষ্টি নিবদ্ধ রয়েছে। দুর্দশাগ্রস্ত ম্যানচেস্টার ইউনাইটেডকে ছন্দে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ রবিবার রাতে শুরু হচ্ছে তাঁর। তবে এই পরীক্ষা কঠিন, কারণ লিভারপুলের বিপক্ষে অ্যানফিল্ডে নামতে হবে তাঁকে।

বর্তমানে প্রিমিয়ার লিগে ২০ দলের মধ্যে ১৮ নম্বরে অবস্থান করছে ম্যানইউ। দশটি ম্যাচ খেলে, মাইকেল ক্যারিকের অধীনে তারা মাত্র একটি জয় পেয়েছে। ঐতিহ্যবাহী ক্লাবটি এখনও রেলিগেশনের ‘রেড লাইন’ অতিক্রম করতে পারেনি। গত ৪০ বছরে ওল্ড ট্র্যাফোর্ডে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি। সেখানে এখন শুধুই হতাশা ও আক্ষেপের গল্প। তবে ক্যারিককে হটিয়ে পচেত্তিনোকে আনা হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে। ফলে, নতুন করে রেড ডেভিল সমর্থকদের মধ্যে আশা জেগেছে। তবে অ্যানফিল্ডে গিয়ে পয়েন্ট টেবিলের চারে থাকা লিভারপুলের বিপক্ষে বিপর্যস্ত দলকে কতটা আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন পচেত্তিনো, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে, আজই ম্যানচেস্টার সিটির লড়াই শুরু হতে যাচ্ছে ফুলহামের বিপক্ষে। শীর্ষে থাকা সিটিজেনরা, গত কয়েক মৌসুমে শিরোপার মূল প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে টানা তিন হারে পিছিয়ে রয়েছে। বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। আর টানা জয় পাওয়া গানাররা ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আজ তারা নিউক্যাসলের বিপক্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করার আশা নিয়ে খেলবে।

বার্সেলোনা ঘরের মাঠে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে। অন্যদিকে, সেল্তা ভিগোর বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার সুযোগ পাচ্ছে রিয়ালও। দুই দলই জিতলে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। তবে কাতালানদের পা হড়কালে, জিতে তাদের ছোঁয়ার সুযোগ পাবে জোসে মরিনহো শিষ্যরা। ১২ ম্যাচ খেলে বার্সা ৩৩ ও রিয়াল ৩০ পয়েন্ট অর্জন করেছে।

ইএসপিএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাওহিদ হৃদয়কে জোহানেসবার্গ টেস্টে জরিমানা, যুক্ত হলো দুই ডিমেরিট পয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ এম


তাওহিদ হৃদয়কে জোহানেসবার্গ টেস্টে জরিমানা, যুক্ত হলো দুই ডিমেরিট পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক : আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘনের জন্য তাওহিদ হৃদয়কে জোহানেসবার্গ টেস্টে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়া তাঁর নামের পাশে যুক্ত হয়েছে দুই ডিমেরিট পয়েন্ট।

চতুর্থ দিনের খেলায় আলোর অভাবে খেলা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পাশ দিয়ে দুই আম্পায়ার যখন যাচ্ছিলেন, তখন তাঁদের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাওহিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভারতের দারুণ জবাব, পিছিয়ে ২০৯ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ এম


নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ভারতের দারুণ জবাব, পিছিয়ে ২০৯ রান

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত ২০৯ রানে পিছিয়ে রয়েছে। ভারতীয় দলের স্কোর ১৫৯/১। যশস্বী জয়সওয়াল ৮৫ রানে আউট হয়েছেন, তবে লোকেশ রাহুল ৫২ রানে অপরাজিত আছেন।

এর আগে, জাসপ্রিত বুমরাহ ৪ উইকেট নিয়ে ৯২ রান খরচ করে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৩ রানে থামিয়ে দেয়। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে মোট রান ছিল ৩৬৮।

হেনরি নিকোলস ১৭৫ রানে অপরাজিত ছিলেন, অন্যদিকে গ্লেন ফিলিপস ১১৮ রানে আউট হন। ক্রিকইনফো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রায় সাড়ে তিন শ পদে জনবল নেবে সিএজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ এম


প্রায় সাড়ে তিন শ পদে জনবল নেবে সিএজি

অফিস সহায়ক পদের জন্য আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জুনিয়র অডিটর এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক—দুই পদেই শিক্ষাগত যোগ্যতা হিসেবে এইচএসসি বা সমমানের প্রয়োজন। জুনিয়র অডিটর পদের জন্য হিসাববিজ্ঞান বিষয়ে এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে।

অভিন্ন প্রস্তুতি

বাংলা : বাংলা ব্যাকরণ, ধ্বনি ও বর্ণ, শব্দ ও পদ, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, প্রত্যয়, উপসর্গ, বাগধারা, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শুদ্ধ বানান, শুদ্ধ ও অশুদ্ধ বাক্য, বাক্য সংকোচন, পারিভাষিক শব্দ, প্রবাদ-প্রবচন, ণত্ব ও ষত্ব বিধান, বিরামচিহ্ন, সমার্থক ও প্রায় সমার্থক শব্দ। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কবি-সাহিত্যিক, তাঁদের সাহিত্যকর্ম, উপন্যাস, গল্প, কবিতা, নাটক ও প্রবন্ধ।

ইংরেজি : Parts of Speech, Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction, Article, Tense, Voice Change, Narration, Right Form of Verbs, Subject-Verb Agreement, Transformation of Sentences, Degree, Conditional Sentences, Completing Sentence, Appropriate Preposition, Phrases and Idioms, Synonyms, Antonyms, Spelling, Correction, Sentence Making, Translation, One Word Substitution, Proverbs and Comprehension.

গণিত : পাটিগণিত-সংখ্যা, লসাগু ও গসাগু, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সরলীকরণ, শতকরা, অনুপাত ও সমানুপাত, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, সুদকষা (সরল ও চক্রবৃদ্ধি), গড়, বয়স নির্ণয়, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, সময় ও দূরত্ব, নৌকা ও স্রোত, পরিমাপ, উৎপাদক ও গুণিতক। বীজগণিত-বীজগাণিতিক সূত্র, উৎপাদক বিশ্লেষণ, সরল সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, সূচক ও লগারিদম, ধারার সাধারণ ধারণা। জ্যামিতি-ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, কোণ, ক্ষেত্রফল, পরিসীমা, আয়তন ও ঘনবস্তুর পরিমাপ।

সাধারণ জ্ঞান : বাংলাদেশ বিষয়াবলি—বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ছয় দফা, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান, বাংলাদেশের সংবিধান, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয় সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব, প্রশাসনিক কাঠামো, জাতীয় দিবস, জাতীয় প্রতীক, জাতীয় পুরস্কার, বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি, নদ-নদী, পাহাড়-পর্বত, অর্থনীতি, বাজেট, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কৃষি, শিল্প, রপ্তানি-আমদানি, জনসংখ্যা ও সাম্প্রতিক জাতীয় ঘটনাবলি। আন্তর্জাতিক বিষয়াবলি—বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রা, জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব বাণিজ্য সংস্থা, সার্ক, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি, ন্যাটো, আন্তর্জাতিক চুক্তি ও সম্মেলন, বিভিন্ন দেশের সরকারব্যবস্থা, গুরুত্বপূর্ণ প্রণালি, সাগর ও মহাসাগর, আন্তর্জাতিক পুরস্কার, বিশ্ব ইতিহাস, সাম্প্রতিক আন্তর্জাতিক ঘটনাবলি।

কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি : কম্পিউটারের পরিচিতি, মৌলিক ধারণা বৈশিষ্ট্য ও ব্যবহার, হার্ডওয়্যার ও সফটওয়্যার, ইনপুট ও আউটপুট ডিভাইস, সিপিইউ, র‌্যাম, রম, মাদারবোর্ড, স্টোরেজ ডিভাইস, অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, ই-মেইল, ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন, নেটওয়ার্ক, ল্যান ও ওয়ান, আইপি অ্যাড্রেস, ভাইরাস, অ্যান্টিভাইরাস, সাইবার নিরাপত্তা, ডেটা বেইস, ক্লাউড কম্পিউটিং, কি-বোর্ড শর্টকাট ও কম্পিউটারের বিভিন্ন একক।

হিসাববিজ্ঞান (জুনিয়র অডিটর পদের জন্য) : হিসাববিজ্ঞানের মৌলিক ধারণা, হিসাবের শ্রেণিবিভাগ, লেনদেন, ডেবিট ও ক্রেডিট, হিসাব সমীকরণ, জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, নগদান বই, ব্যাংক সমন্বয় বিবরণী, অবচয়, আর্থিক বিবরণী, আয়-ব্যয় হিসাব, লাভ-ক্ষতি হিসাব, উদ্বৃত্তপত্র, সম্পদ ও দায়, মূলধন, হিসাব সংরক্ষণের পদ্ধতি, নিরীক্ষার ধারণা ও উদ্দেশ্য, অভ্যন্তরীণ নিরীক্ষা, বহির্নিরীক্ষা, সরকারি নিরীক্ষা, অনিয়ম ও দুর্নীতি শনাক্তকরণ, সরকারি অর্থের হিসাব ও আর্থিক জবাবদিহি।

ব্যবহারিক দক্ষতা (কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য) : বাংলা ও ইংরেজি টাইপিং, বিজয় ও অভ্র কি-বোর্ডে বাংলা টাইপিং, ইংরেজি টাইপিংয়ের গতি ও নির্ভুলতা, মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা, পেজ সেটআপ, ফন্ট ও প্যারাগ্রাফ ফরম্যাটিং, টেবিল তৈরি, হেডার ও ফুটার, পেজ নম্বর, প্রিন্ট সেটিংস, মাইক্রোসফট এক্সেলে ডেটা এন্ট্রি, সারি ও কলাম ব্যবস্থাপনা, সাধারণ সূত্র ও ফাংশন, সেল ফরম্যাটিং, ফাইল সংরক্ষণ ও প্রিন্ট করা।

বেতন কত

► জুনিয়র অডিটর (গ্রেড-১৬) : ৭০টি।

বেতন স্কেল : ২১,৯০০-৫২,৯০০ টাকা।

► কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) : ৬২টি।

বেতন স্কেল : ২১,৯০০-৫২,৯০০ টাকা।

► অফিস সহায়ক (গ্রেড-২০) : ২০৯টি।

বেতন স্কেল : ২০,০০০-৪৮,৪০০ টাকা।

আবেদনের যোগ্যতা

জুনিয়র অডিটর : প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক : প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

অফিস সহায়ক : প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদনের লিংক: https://cag.teletalk.com.bd

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%