০৫:৩০ পি.এম
প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফরের জন্য আগামী ১৯ নভেম্বর জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি জোরদার করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুরো লালমনিরহাট শহরকে আধুনিক ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
মন্ত্রী আসাদুল হাবিব দুলু এ সময় জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে লালমনিরহাটে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁর এই ভিআইপি সফর স্মরণীয় করে রাখতে এবং শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী
তিনি আরও জানান, প্রধানমন্ত্রী লালমনিরহাটের ঐতিহাসিক কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন। উল্লেখ্য, এই মাঠে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও একাধিকবার জনসভায় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সফরের জন্য লালমনিরহাট শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শহরজুড়ে আইপি ক্যামেরাসহ উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্রধান বাণিজ্যিক এলাকা, বাস ও রেলস্টেশন এবং জনসমাগমপূর্ণ মোড়গুলোতে আধুনিক প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন