ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশে এমপি আবুল কালাম আজাদের বক্তব্য


পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশে এমপি আবুল কালাম আজাদের বক্তব্য

খুলনার পাইকগাছায় ৭ম উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা স্কাউট এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট এর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, কমিশনার প্রধান শিক্ষক নুরুজ্জামান, অধ্যক্ষ আজহার আলী, জেলা জামায়াতের ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন এবং পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট সদস্যরা।

সমাবেশে স্কাউটিংয়ের গুরুত্ব, সততা, দেশপ্রেম এবং তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এমপি আবুল কালাম আজাদ। তিনি বলেন, "স্কাউটিং শিক্ষায় দীক্ষিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমিক, নীতিবান ও শৃঙ্খলাবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।" তিনি স্কাউটদের মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

তিনি উল্লেখ করেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা মানবিক সংকটে স্কাউটদের অবদান অনস্বীকার্য। এমপি আবুল কালাম আজাদ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীর স্বনির্ভর বাংলাদেশ গঠনে তরুণ স্কাউটরাই মূল কারিগর হিসেবে কাজ করবে। তিনি তরুণ সমাজকে মাদক, অসৎ সঙ্গ এবং অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্কাউট আন্দোলনের কোন বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহান পাণ্ডে আনীতকে জন্মদিনে ‘মহাবিশ্বের উপহার’ বললেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৩৭ পি.এম


আহান পাণ্ডে আনীতকে জন্মদিনে ‘মহাবিশ্বের উপহার’ বললেন

‘তুমি মহাবিশ্বের উপহার, আনীত। তুমি যা ছুঁয়ে দাও, তা-ই তারার ধুলায় পরিণত হয়।’ আহান পাণ্ডে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন আনীত পাড্ডার জন্মদিনে, যিনি ‘সাইয়ারা’ ছবির সহ-অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের কিছু অদেখা ছবি ও ভিডিও প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা।

আনীত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিয়েছেন। বিশেষ এই দিনে ইনস্টাগ্রামে একাধিক ছবি ও ভিডিও নিয়ে একটি পোস্ট শেয়ার করেন আহান। সেখানে আনীতের প্রতি শুভকামনা জানিয়ে তিনি লেখেন, মহাবিশ্ব যেন সব সময় আনীতের প্রতি ততটাই কোমল থাকে, যতটা আনীত মহাবিশ্বের প্রতি। তিনি উল্লেখ করেন যে আনীত যেন কখনো ভুলে না যান, তার উপস্থিতি চারপাশে কতটা আলো ছড়িয়ে দেয়। বার্তার শেষে আনীতকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আহান পাণ্ডে ও আনীত পাড্ডার। মোহিত সুরির পরিচালনায় এবং যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত ছবিটি মুক্তির পর দর্শকদের মধ্যে সাড়া ফেলে। ছবিতে আহান অভিনয় করেন কৃষ কাপুর নামের এক সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে। অন্যদিকে আনীতকে দেখা যায় তরুণ লেখিকা বাণী বাত্রার ভূমিকায়, যিনি অল্প বয়সেই আলঝেইমার রোগে আক্রান্ত হন। প্রেম, বিচ্ছেদ ও হারানোর গল্প নিয়ে নির্মিত ছবিটি ২০২৫ সালের তৃতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমা হিসেবে পরিচিতি লাভ করে।

ছবিটির সাফল্যের পর আহান ও আনীতের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু জানাননি।

এদিকে পরিচালক মোহিত সুরির সঙ্গে নতুন একটি ছবিতে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন আহান ও আনীত। প্রতিবেদন অনুযায়ী, নাম চূড়ান্ত না হওয়া ছবিটি হবে প্রচলিত ধারার বাইরে একটি প্রেমের গল্প।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

সাংবাদিক শরীফ উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে তাঁর অ্যাকাউন্টে এ ধরনের কার্যক্রম শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওই সাংবাদিক।

সাংবাদিক শরীফ উদ্দিনের দাবি, ‘স্বপ্নের নাসিরনগর’ গ্রুপে একটি পোস্ট করার পর থেকেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা শুরু হয়। এরপর থেকে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ ধরে রাখতে তাঁকে বারবার সমস্যার মুখে পড়তে হচ্ছে।

তিনি জানান, ২০ বারেরও বেশি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু বারবার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরও তাঁকে অ্যাকাউন্ট থেকে বের করে দেওয়া হচ্ছে। ফলে এখনো অ্যাকাউন্টটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে আনতে পারেননি তিনি।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিক শরীফ উদ্দিন জানান, তাঁর অ্যাকাউন্টে এ ধরনের কার্যক্রমের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করা প্রয়োজন। ঘটনার প্রমাণ সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তিনি আরও জানান, সাংবাদিক হিসেবে নিজের মতপ্রকাশের স্বাধীনতা ও ব্যক্তিগত অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষায় তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। এ ধরনের সাইবার অপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তবে ফেসবুক অ্যাকাউন্টে সমস্যার প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দায়িত্ব গ্রহণের পর নতুন মার্কিন প্রেস সচিবের অভিনব হাস্যরসের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


দায়িত্ব গ্রহণের পর নতুন মার্কিন প্রেস সচিবের অভিনব হাস্যরসের জন্ম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়া দায়িত্ব গ্রহণের পরপরই এক অভিনব হাস্যরসের সৃষ্টি করেছেন। তার অভিষেক-বক্তব্যের অধিকাংশ অংশ জুড়ে ছিল প্রেসিডেন্টের প্রশংসা ও বন্দনা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ করে ট্রাম্পকে স্বামী বলে উল্লেখ করেন। এসময় তিনি নিজের নিয়োগকর্তা ও স্বামীকে একত্রিত করে ফেলেন।

গত শুক্রবার ট্রাম্প ক্যারোলিন লেভিটের উত্তরসূরি হিসেবে যাকারায়ার নাম ঘোষণা করেন। চাকরিতে যোগ দেওয়ার পর দ্বিতীয় দিনে তিনি প্রথমবারের মতো হোয়াইট হাউসের ঐতিহাসিক ব্রিফিং রুমে হাজির হন। শুরুতেই তিনি সাংবাদিকদের জানান, ট্রাম্পের হয়ে কাজ করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তার জন্য কাজ করার ইচ্ছা ছিল।

এরপর টানা ছয় মিনিট ধরে তিনি ট্রাম্পের প্রশংসা করতে থাকেন এবং গত কয়েক মাসে প্রশাসনের অর্জিত সাফল্য তুলে ধরেন। লিখিত বক্তব্য পড়ার সময় তাকে বারবার হোঁচট খেতে দেখা যায়। ভেনেজুয়েলার বিরুদ্ধে পরিচালিত অভিযানের জন্য তিনি 'ঐতিহাসিক একদিনের যুদ্ধ' শব্দ ব্যবহার করেন; অথচ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যে আসল যুদ্ধ চলছে, তা ইতোমধ্যেই নবম মাসে প্রবেশ করতে চলেছে।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্ব শুরু হলে যাকারায়া একটি নোট-কার্ড বের করেন। সেখানে নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যমের নামের তালিকা ছিল।

হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব প্রথম প্রশ্ন করার সুযোগ দেন কট্টর ডানপন্থি সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজের এক সাংবাদিককে। ওই সাংবাদিক যে আসনে বসেছিলেন, তা সাধারণত হোয়াইট হাউসের কর্মীদের জন্য বরাদ্দ থাকে। তবে ট্রাম্প প্রশাসনের প্রতি সহানুভূতিশীল 'নিউ মিডিয়ার' সুবিধার জন্য যাকারায়ার পূর্বসূরি পূর্বেই এই আসনের ব্যবস্থা করেছিলেন।

এরপর জাকারিয়া ফক্স নিউজের প্রতিনিধি পিটার ডুসিকে প্রশ্ন করার সুযোগ দেন। ডুসি জানতে চান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর ট্রাম্পের ক্ষোভের কারণে যুক্তরাষ্ট্র কি কিয়েভের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে। তবে এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে না পেরে যাকারায়া জানান, বিষয়টি নিয়ে তিনি 'পরে জানাবেন'।

পরবর্তীতে তালিকা দেখে ডেইলি মেইলের প্রতিনিধিকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তিনি জানতে চান, গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েলকে ট্রাম্প এখনও বরখাস্ত করার কথা ভাবছেন কিনা। অ্যাথেন্সে দায়িত্ব পালনের সময় এবং তার পূর্বে গিলফয়েলের বিভিন্ন আচরণ নিয়ে সংবাদমাধ্যমে নানা অস্বস্তিকর খবর প্রকাশিত হচ্ছিল।

এবার অবশ্য প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হন জাকারিয়া। তিনি নিশ্চিত করেন, ফক্স নিউজের ওই সাবেক উপস্থাপিকা, যিনি ট্রাম্পের বড় ছেলের সাবেক বাগদত্তা, তাকে সত্যিই পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু এরপর ডেইলি মেইলের পক্ষ থেকে করা একটি সাধারণ ফলোআপ প্রশ্নের উত্তর দিতে গিয়ে একেবারে খেই হারিয়ে ফেলেন জাকারিয়া এবং এক পর্যায়ে রুম ছেড়ে বেরিয়ে যান। জাকারিয়ার কাছে জানতে চাওয়া হয়েছিল, তার পূর্বসূরি যেখানে মাত্র দুই সন্তানের দেখভালের ধকল সামলাতে না পেরে পদত্যাগ করেছেন, সেখানে চার সন্তানের মা হয়ে প্রেস সেক্রেটারির মতো অত্যন্ত কঠিন ও চাপের দায়িত্ব তিনি কীভাবে সামলাবেন।

ঠিক তখনই পরিস্থিতি বেসামাল হয়ে পড়ে। প্রশ্ন শুনে জাকারিয়া বলেন, "আমার বাচ্চা…বাচ্চাদের সঙ্গে সন্ধ্যা কাটাতে পারব না, এমন ভাবনা আমার কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।"

ঠিক এর পর মুহূর্তেই তিনি নিজের নিয়োগকর্তার সঙ্গে নিজের স্বামীকে গুলিয়ে ফেলেন এবং বলেন, "তাই আমার প্রেসিডেন্ট, ক্ষমা করবেন, আমার স্বামী পাশে বাইরে আছেন।" তার মুখ থেকে এ কথা শোনার সঙ্গে সঙ্গেই পুরো প্রেস রুমে হাসির রোল ওঠে। দ্রুতই পরিস্থিতি সামাল দিতে তিনি আবারও ট্রাম্পের প্রশংসায় মেতে ওঠেন এবং ট্রাম্পকে দেশের ইতিহাসের 'সবচেয়ে পরিবার-বান্ধব প্রেসিডেন্ট' বলে আখ্যা দেন।

জাকারিয়া আরও যোগ করেন, তিনি (ট্রাম্প) সংসারী নারীদের বেশি করে নিয়োগ দিয়েছেন। "আমার চার সন্তান রয়েছে এবং এই কাজটা কতটা চাপের তা জানা সত্ত্বেও তিনি আমার ওপর আস্থা রেখেছেন, এ থেকেই স্পষ্ট, এ দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার আছে।"

এ পর্যায়ে তড়িঘড়ি করে ব্রিফিং শেষ করে তিনি অজুহাত হিসেবে দাবি করেন, আলাস্কার 'ঐতিহাসিক সফরের উদ্দেশ্যে মেরিন ওয়ানে উঠতে যাচ্ছেন' ট্রাম্প, আর সাংবাদিকরা চাইলেই তাদের সব প্রশ্ন বাইরে গিয়ে সরাসরি খোদ প্রেসিডেন্টকেই করতে পারবেন। তবে বাস্তবে ওই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্টের আলাস্কার উদ্দেশে রওনা হওয়ার কোনো নির্ধারিত সূচি বা পরিকল্পনা ছিল না।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৩ জন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে তার আইনজীবীও রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট জিয়াউল হক কাজল (৬৩), তার ভাই আতিকুল ইসলাম (৫৫) এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান (৩৬)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে কাজল ও আতিকুলকে এবং দেওভোগে পাকা রোডের গলি থেকে অ্যাডভোকেট মাহাবুবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, আইভী তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন। মঙ্গলবার নিম্ন আদালতে চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং সাবেক মেয়র আইভীর পুনর্জামিনের জন্য দিন ধার্য করা হয়েছিল। শুনানির সময় তার আইনজীবী পুনর্জামিনের আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করে।

শুনানি শেষে আদালত থেকে বের হয়ে গাড়িতে উঠার সময় আইভী নেতাকর্মীদের ঘেরায় ছিলেন। তখন তিনি স্লোগান দেন, “জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না, জয় বাংলা।” এই স্লোগান দিয়েই তিনি গাড়িতে ওঠেন। নেতাকর্মীরাও তখন ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। গ্রেপ্তারকৃতরা এ সময় আইভীর পাশে অবস্থান করছিলেন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, “আদালত প্রাঙ্গনে দলীয় কার্যক্রম নিষিদ্ধ। তারা বুধবার আদালত প্রাঙ্গনে আইভীর সঙ্গে উপস্থিত ছিলেন, যেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আমরা নিয়মিত অভিযান চালিয়ে দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করছি। এর অংশ হিসেবে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%