১২:০৭ এম
রাজধানীর তেজগাঁও এলাকার মধ্যে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিঘ্নিত ছিল প্রায় তিন ঘণ্টার বেশি সময়। তবে, এর পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে গেছে।
রবিবার (৩১ মে) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান। তিনি বলেন, বিকেল ৩টার সময় তেজগাঁওয়ে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। তার পর থেকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়ে গেছে।
এর আগে, রবিবার (৩১ মে) বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারের কাজ শুরু হয়।
আরও পড়ুন: মরণোত্তর চক্ষুদান ও কর্নিয়া প্রতিস্থাপন চিকিৎসায় সহযোগিতা অব্যাহত থাকবে: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা রেলওয়ে থানার পক্ষ থেকে তখন জানানো হয় যে, দুইটি বগি লাইনচ্যুত হয়েছে এবং এগুলো দ্রুত উঠিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। তারা উল্লেখ করেন যে, দ্রুত ট্রেন চলাচল শুরু হবে। উত্তর অঞ্চলের দিকে যেসব ট্রেন ঢাকায় আসছে, সেগুলো ঢুকতে পারছে কিন্তু ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে আপাতত যেতে পারছে না। বগিগুলো উঠিয়ে ফেললে দ্রুতই আবার চলাচল শুরু হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন