ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে লেকে মিলল ৩ বস্তা কোরআন শরীফ


চাঁদপুরে লেকে মিলল ৩ বস্তা কোরআন শরীফ

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার লেক থেকে তিনটি বস্তা কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা লেকের পানিতে বস্তাগুলো ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেকের পাড়ের তিনটি প্লাস্টিকের বস্তা জলীয় ফেলে ভাসছিল। বস্তাগুলো খুলে ভেতরে কোরআন শরীফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ গিয়ে বস্তাগুলো উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কোরআন শরীফগুলো বেশ পুরনো এবং কিছুটা নষ্ট হয়ে গেছে। কে বা কারা কেন লেকে এটি ফেলেছে, সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না আসে, সেই কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় আলেম-ওলামা এবং মুসল্লিরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উদ্ধারকৃত কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তের গুলিতে যুবদলকর্মী নিহত, অপরজন আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় গিয়ে যু'দ্ধে:র ফাঁদে রাজবাড়ীর যুবক, দেশে ফেরার আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


রাশিয়ায় গিয়ে যু

ভালো বেতনের প্রলোভনে কোম্পানির চাকরিতে দালালের মাধ্যমে রাশিয়ায় গিয়ে যুদ্ধক্ষেত্রে আটকা পড়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া (কুমড়াকান্দি) এলাকার আলী হাসান সোহেল (৪২)। বর্তমানে তিনি একটি চিকিৎসাশিবিরে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ভিডিও কলে পরিবারের কাছে দেশে ফেরার আকুতি জানিয়েছেন।

পরিবারের অভিযোগ, ঢাকার মালিবাগের জাবেল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি সোহেলসহ চারজনের কাছ থেকে জনপ্রতি ৭ লাখ টাকা নিয়েছিল। গত ৭ মে তাদের রাশিয়ায় পাঠানো হলেও সেখানে পৌঁছানোর মাত্র তিন দিন পরে সোহেলসহ ৩০ জন বাংলাদেশিকে রুশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিয়ে ইউক্রেন সীমান্তে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।

সোহেল চিকিৎসাশিবির থেকে ভিডিও কলে জানান যে, মাসে ৬০ হাজার রুবল বেতনে নির্মাণকাজের জন্য নেওয়ার কথা থাকলেও বিমানবন্দর থেকেই তাদের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। কয়েক দিনের প্রশিক্ষণের পর তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। সোহেলের সঙ্গে যাওয়া অনেক বাংলাদেশিরই এখন কোনো খোঁজ নেই। বর্তমানে তিনি ড্রোন হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন এবং বাংলাদেশ সরকারের কাছে দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন।

সোহেলের বাবা আব্দুল হক জানান, ধারদেনা করে ৭ লাখ টাকা দিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। এখন সরকারের কাছে তার একমাত্র দাবি হল, যেন তার ছেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

সোহেলের স্ত্রী আকলিমা খাতুন বলেন, দীর্ঘ দেড় মাস পর ভিডিও কলে আহত স্বামীকে দেখে তিনি ভেঙে পড়েছেন। তিন সন্তান ও বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে নিয়ে পরিবারটি এখন চরম মানবিক ও আর্থিক সংকটে আছে।

এ ঘটনায় সোহেলের পরিবারের পাশাপাশি চারটি পরিবার গত ১৯ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জুরাছড়ি জোনের মানবিক উদ্যোগে

জুরাছড়িতে সন্তানসম্ভবা অসহায় নারী পেলেন উন্নত চিকিৎসার সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


জুরাছড়িতে সন্তানসম্ভবা অসহায় নারী পেলেন উন্নত চিকিৎসার সুযোগ

জুরাছড়িতে অসহায় সন্তান সম্ভবা নারীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা জোন কর্তৃক মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার জ্যামুরাছড়ি গ্রামের বাসিন্দা সমাপ্তি চাকমা (৩৬), স্বামী: সমীরণ চাকমা, গত ২৯ জুন ২০২৬ তারিখে প্রসবজনিত জটিলতা নিয়ে শিলছড়ি বাজারস্থ গ্রিন হিল ক্লিনিকে ভর্তি হন। পরবর্তীতে বুধবার (১লা জুলাই) দুপুর ১২টায় রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সুপারিশ করে।

পরবর্তীতে জুরাছড়ি জোন জানতে পারে যে, রোগীর পরিবার আর্থিকভাবে অত্যন্ত অসচ্ছল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙ্গামাটিতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যয় বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। বিষয়টির মানবিক দিক বিবেচনায় জুরাছড়ি জোন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে এবং জোনের সার্বিক তত্ত্বাবধানে রোগীকে নিরাপদে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করে।

জুরাছড়ি জোনের সময়োপযোগী এই সহায়তার ফলে রোগী দ্রুত উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ লাভ করেন। এ মানবিক সহায়তার জন্য রোগীর স্বামী ও পরিবারের সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনী এবং জুরাছড়ি জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা এবং জননিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জুরাছড়ি জোন ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:১৯ পি.এম


৭ মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসে চমক দেখিয়েছে ডিআর কঙ্গো। বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় যুক্তরাষ্ট্রের মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নকআউট পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে ৭ মিনিটের মাথায় গোল করে দিয়েছে দলটি।

শক্তিমত্তার বিচারে কঙ্গো ইংল্যান্ডের থেকে অনেক পিছিয়ে। তাদের বিরুদ্ধে সহজ জয় পাবে ইংল্যান্ড, এমনটাই আশা করেছিল অনেকেই। কিন্তু ম্যাচের শুরুতেই বড়সড় ধাক্কা খায় ইংল্যান্ড।

ডিআর কঙ্গোকে স্তব্ধ করে দেওয়া এক গোলে এগিয়ে নেন ব্রায়ান সিপেঙ্গা। ডি-বক্সের বাঁ দিকে থেকে দারুণ একটি ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বল খুঁজে নেয় জালের নিচের বাঁ দিকের কোনা। এতে কঙ্গো ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চারটি আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১১:২১ পি.এম


চারটি আর্থিক প্রতিষ্ঠানকে আমানত পরিশোধে ৩ মাসের সময় দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, এই বিশেষ সময়ের মাধ্যমে অকার্যকর অবস্থা থেকে পুনরায় কার্যকর (ভায়েবল) অবস্থায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে।

যদি নির্ধারিত এই তিন মাসের মধ্যে শর্তগুলোর যেকোনো একটি বা একাধিক পূরণ করতে ব্যর্থ হয়, তবে ব্যাংক রেজুলেশন আইন, ২০২৫-এর বিধান অনুযায়ী ব্যাংক রেজুলেশন বিভাগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় রেজুলেশন কার্যক্রম শুরু করবে।

বিশেষ সময় প্রাপ্ত চারটি প্রতিষ্ঠান হলো: প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব পরিচালনা পর্ষদ ও স্পন্সর শেয়ারহোল্ডারদের মাধ্যমে নতুন মূলধন সংযোজন করতে হবে এবং প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করা হবে। একই সঙ্গে, তাদের নিজস্ব সম্পদ ও সম্পত্তি বিক্রি, বকেয়া ঋণ আদায়, এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা নিষ্পত্তির মাধ্যমে শ্রেণিকৃত ঋণের হার কমিয়ে সাধারণ ও ব্যক্তিগত আমানতকারীদের আমানত পরিশোধ নিশ্চিত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%