ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর


সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর

সৌদি আরবে বসবাসরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন এবং আইনি জটিলতা কাটানোর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বর্ধিত করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

এই ঘোষণাটি সৌদি সরকার কর্তৃক নতুন করে প্রকাশিত হয়েছে, যা লাখো প্রবাসী ও ব্যবসায়ীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে, কারণ ৩০ জুনের কঠোর সময়সীমা শেষ হওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সৌদির শ্রম খাতের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’ (Qiwa) একটি জরুরি নির্দেশনা জারি করেছিল। নির্দেশনাটিতে বলা হয়েছিল ৩০ জুনের সময়সীমার মধ্যে নিয়োগকর্তাদের কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন বা কাফালা (অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর) সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

এতে আরও উল্লেখ করা হয়েছে, ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট ৩ মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানটির রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। তবে, যদি কোনো কর্মীর ওয়ার্ক পারমিট না থাকে কিন্তু ইকামার মেয়াদ ১৮০ দিন থাকে, সেক্ষেত্রে তাকে বাদ দেওয়া হবে না। যদি ইকামা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ ১৮০ দিনের কম হয়, তাহলে দুটিই একসঙ্গে নবায়ন করতে হবে।

এছাড়াও উল্লেখ করা হয়েছে যে, বৈধ পারমিট ছাড়া কাজ করানোর জন্য নিয়োগকর্তাকেই সব বকেয়া আর্থিক দায় ও ফি বহন করতে হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ‘বিশেষ সুযোগের মেয়াদ ৩১শে ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত’ সময় বৃদ্ধি করা হয়েছে। কালকের কঠোর নির্দেশনার পর আজ শ্রমবাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং নিয়ম প্রতিপালনের হার বাড়ানোর লক্ষ্যে নতুন ঘোষণা এসেছে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে।

কারা এই সুবিধার আওতায় পড়ছেন?

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

১. যেসব প্রবাসী কর্মীর কাজের অনুমতিপত্রের (Work Permit) মেয়াদ ১২ মাস বা তারও বেশি সময় আগে শেষ হয়ে গেছে।

২. যেসব কর্মী কোনো প্রতিষ্ঠানে যোগদানের পর ৬ মাসের বেশি সময় পার হলেও এখনও তাদের কাজের অনুমতিপত্র ইস্যু করা হয়নি।

মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বিগত সময়ে প্রবিধান মেনে পরিস্থিতি সংশোধন করার ক্ষেত্রে প্রবাসী ও ব্যবসায়ীদের মধ্যে বিপুল সাড়া ও অংশগ্রহণ দেখা গেছে। এর ফলে সৌদির শ্রমবাজারে নিয়ম প্রতিপালনের (Compliance) হার অনেক বেড়েছে।

ব্যবসায়ী এবং কর্মীদের পরিস্থিতি সংশোধনের জন্য একটি অতিরিক্ত ও চূড়ান্ত সুযোগ দিতেই এই সময়সীমা চলতি বছরের শেষ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে নিয়োগকর্তারা কোনো আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা ছাড়াই বকেয়া ফি পরিশোধ করে কর্মীদের কাগজপত্র বৈধ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, বর্ধিত সময়সীমা দেওয়া হলেও অবহেলা করার সুযোগ নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি সংশোধন করতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এজন্য যেকোনো আইনি জটিলতা বা অতিরিক্ত আর্থিক জরিমানা এড়াতে ৩১ ডিসেম্বর ২০২৬-এর আগে বকেয়া ওয়ার্ক পারমিট নবায়ন করা, নতুন পারমিট ইস্যু করা কিংবা প্রয়োজনে অন্য প্রতিষ্ঠানে সেবা স্থানান্তরের (কাফালা) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জোর আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন, সাঁওতাল বিদ্রোহ দিবসের অনুষ্ঠানে ডিসি রফিকুল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আকতারুল ইসলাম আক্তার নিজস্ব প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্র পরিদর্শন, সাঁওতাল বিদ্রোহ দিবসের অনুষ্ঠানে ডিসি রফিকুল

আসন্ন এইচএসসি এবং সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সেটি নিশ্চিত করার জন্য ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

মঙ্গলবার (৩০ জুন) তিনি কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্র সচিব, দায়িত্বশীল কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। এই সময় তিনি পরীক্ষার্থীদের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অপর দিকে, সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানে তিনি শিক্ষার গুরুত্ব, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোকপাত করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক মন্তব্য করেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের প্রধান হাতিয়ার। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে এই বিষয়ে সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা, শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ রানীনগর থানার উদ্যোগে বড়বাড়ি বাজারে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


নওগাঁ রানীনগর থানার উদ্যোগে বড়বাড়ি বাজারে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা

নওগাঁ রানীনগর থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা বড়বাড়ি বাজারে।

৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে নিরাপদ সমাজ গড়ার প্রত্যয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, কিশোর গ্যাং এবং বিশেষ করে সড়কে ছিনতাই দমনে জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় উল্লেখযোগ্যভাবে উপস্থিত জন প্রতিনিধিরা, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। জনগণের সঙ্গে পুলিশের পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সম্মিলিত অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ দ্রুত বিচার নিশ্চিত করতে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


তদন্তে তদারকি বাড়ানোর নির্দেশ দ্রুত বিচার নিশ্চিত করতে

জনগণের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম-সেবা এর সভাপতিত্বে মঙ্গলবার (৩০ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত মাসিক (মে, ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

অতিরিক্ত আইজি মামলা তদন্তে তদারকি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত করে দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে হবে। অভিযান পরিচালনার ক্ষেত্রে নিজের এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদেরকে নির্দেশনা দেয়া হয়।

দুই দিনব্যাপী মাসিক অপরাধ পর্যালোচনা সভার প্রথম দিন মেট্রোপলিটন ও রেঞ্জ এবং আজ দ্বিতীয় দিন বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা অংশ নেন।

সভায় মে, ২০২৬ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-মোদির সম্পর্ক নিয়ে নতুন সমালোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৭ এম


ট্রাম্প-মোদির সম্পর্ক নিয়ে নতুন সমালোচনা

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রকমারি আলোচনা চলছে। তবে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সাজিও গোর সব সময়ই দুই দেশের সম্পর্ককে উঁচু করে তুলে ধরার জন্য এবং সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উচ্চকণ্ঠ।

সোমবার (২৯ জুন) ওয়াশিংটনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে সমালোচকদের উদ্দেশে সাজিও গোর বলেন, ‘যে সকল পণ্ডিতরা অনলাইনে বসে টুইট করেন এবং বলেন যে, এই সম্পর্কটি সংকটের মধ্যে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলছি— বাণিজ্য, প্রতিরক্ষা কিংবা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক; যে দিক থেকেই আপনি বাস্তব পরিস্থিতি বিবেচনা করুন না কেন, এই সম্পর্কের ভিত্তি অত্যন্ত মজবুত।’

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-ভারত স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের বৈঠকে গোর জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তির প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘অধিকাংশ বিষয়ে সমঝোতা হয়ে গেছে। অল্পকিছু আইটেম বাকি আছে। এটা চুক্তির এক-দুই শতাংশ হবে।’

সাজিও গোর জানান, দুই সরকারই গত কয়েক সপ্তাহ ধরে চুক্তির খুটিনাটি চূড়ান্ত করার জন্য ব্যস্ত সময় কাটিয়েছে। তার দাবি, প্রস্তাবিত বাণিজ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য ‘উইন উইন সিচুয়েশন’ সৃষ্টি করবে, যাতে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরো শক্তিশালী হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের প্রসঙ্গ আলোচনায় যখন আসে, তখন সার্জিও গোর বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের উদাহরণ দেন।

তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বোঝাতে সম্প্রতি মায়ামিতে আয়োজিত একটি অনুষ্ঠানের কথা উল্লেখ করেন তিনি। মায়ামিতে সেই সন্ধ্যায় আচমকা ট্রাম্প মোদিকে ফোন করার প্রসঙ্গ তোলেন। ট্রাম্পের নিকট সম্পর্কিত সহযোগী সার্জিও গোর তখন বলেন, ‘স্যার ভারতে এখন ভোর ৬টা।’ এর জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) আমার মতো। নিশ্চয়ই জেগে গেছেন।’ তবে মোদিকে ট্রাম্পের এই ফোনটি পরদিন করার জন্য নির্ধারিত ছিল। গোর বলেন, ‘যখন কেউ আপনার বন্ধু হবে, তখন সবকিছু সময়সূচী মেনে চলে না। প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে সত্যিকার অর্থেই বন্ধু মনে করেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%