১১:০৫ পি.এম
ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, লেবানন ও গাজায় ইসরায়েলি সামরিক অভিযান পুরোপুরি বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা বা বার্তা বিনিময় করা হবে না। এই তথ্যটি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা ‘তাসনিম’ নিশ্চিত করেছে।
তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ বার্তা বিনিময় প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেছে ইরানের প্রতিনিধি দল।
প্রতিবেদনে আরও উল্লেখিত হয়েছে যে, ইরান এবং তাদের নেতৃত্বাধীন তথাকথিত ‘প্রতিরোধ ফ্রন্ট’ (আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীসমূহ) কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ অবরুদ্ধ করার পরিকল্পনা করছে। পাশাপাশি, ইয়েমেন উপকূলে অবস্থিত বাব আল-মান্দাব প্রণালিসহ অন্যান্য ফ্রন্টগুলোকে সক্রিয় করার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
আরও পড়ুন: সৌদিতে কীভাবে কার্যকর হামলা চালাচ্ছে হুথিরা
এতে আরো বলা হয়েছে, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র ইসলামি গোষ্ঠী হুতিরা ইরানের অন্যতম প্রধান মিত্র হিসেবে কাজ করছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক হামলাগুলোর পেছনে তাদের হাত রয়েছে এবং ইরানের বিবৃতিতে মূলত এই হুতিদের মতো মিত্র বাহিনীগুলোকেই ‘প্রতিরোধ ফ্রন্ট’ হিসেবে ইঙ্গিত করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন