ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চৌদ্দগ্রামে ৯ দিন নিখোঁজের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


চৌদ্দগ্রামে ৯ দিন নিখোঁজের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজ থাকার নয় দিন পর মঙ্গলবার একটি পরিত্যক্ত খামারবাড়ি থেকে আবদুল জলিল নামের স্থানীয় বাবুর্চি বাজারের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ঘোলপাশা ইউনিয়নের বাবুচি শুভপুর গ্রামের বাসিন্দা ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি বাবুচি বাজারে মুদি মালামালের ব্যবসা পরিচালনা করতেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের আত্মীয় এবং পরিবারের সদস্যরা জানান, ব্যবসায়ী আবদুল জলিল গত ৮ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। গত কয়েকদিন ধরে সম্ভাব্য সকল স্থানে তার সন্ধান করতে চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ১৭ নভেম্বর মঙ্গলবার, বেলা সাড়ে দশটার দিকে, এক নারী বাবুচি বাজারের পূর্বে অবস্থিত পরিত্যক্ত খামারবাড়ির পাশ দিয়ে হাঁটার সময় সেখানে একটি অস্বাভাবিক গন্ধ পান। তিনি কাছে গিয়ে দেখেন, পরিত্যক্ত ঘরের মধ্যে আবদুল জলিলের মরদেহ পড়ে রয়েছে। এরপর তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। পরে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, আবদুল জলিলের মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরও পড়ুন: মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনশ্রীতে চার বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


বনশ্রীতে চার বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, মা গ্রেফতার

রাজধানীর বনশ্রীতে চার বছরের শিশু আসফিয়া জাহান নুরকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বনশ্রী বি-ব্লকের একটি ভবনের তৃতীয় তলা থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে শিশুটির মা মেহেরুন নেসাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, ৯৯৯-এ সংবাদ পাওয়ার পর বনশ্রী বি-ব্লকের, রোড-৭, বাসা-২৫-এর তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সন্ধ্যা সাড়ে ৭টায় নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যার অভিযোগে শিশুটির মা মেহেরুন নেসাকে ওই বাসা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ওই বাসায় আসফিয়াকে নিয়ে স্বামী-স্ত্রী থাকতেন। তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার সময় স্বামী ইমন বাসায় ছিলেন না, তিনি একটি দোকানে কাজ করেন। তার স্থানীয় বাড়ি গ্রিন রোড এলাকায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে সন্তানকে হত্যা করে মেহেরুন নেসা নিজে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তার স্বামী ইমন জানিয়েছেন, এর আগেও মেহেরুন নেসা আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা পুড়িয়ে লুটপাটের পর স্বরাষ্ট্রমন্ত্রী কি আইনশৃঙ্খলা স্বাভাবিক বলবেন: সাদিক কায়েমের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


থানা পুড়িয়ে লুটপাটের পর স্বরাষ্ট্রমন্ত্রী কি আইনশৃঙ্খলা স্বাভাবিক বলবেন: সাদিক কায়েমের প্রশ্ন

গোপালগঞ্জে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সরকারের ভূমিকা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

তিনি মঙ্গলবার একটি বিবৃতিতে সরকারের নীরব প্রশ্রয়কে এই ঘটনার জন্য দায়ী করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে দেশের ইতিহাসের ‘সবচেয়ে ব্যর্থ’ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে চিহ্নিত করেন।

সাদিক কায়েম তার বিবৃতিতে অভিযোগ করেন যে, জুলাই বিপ্লবে কাল্পনিক পুলিশ হত্যার অভিযোগ তুলে যারা মায়াকান্না করেছিল, সেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা বর্তমানে থানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে লিপ্ত রয়েছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে গুম, খুন ও রাষ্ট্রীয় নিপীড়ন চালানোর পর তারা আবারও বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।

ডাকসু ভিপি দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, দেশের শত্রু এই হিংস্র গোষ্ঠীর বিরুদ্ধে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। তবে সরকারের নীরব প্রশ্রয়ের কারণে গোপালগঞ্জের পরিস্থিতি আজকের এই পর্যায়ে পৌঁছেছে বলে তিনি দাবি করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করে সাদিক কায়েম প্রশ্ন রাখেন, ‘থানা পুড়িয়ে লুটপাটের পরও কি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলবেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্তের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের শনাক্ত করার জন্য ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি ব্যবহার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতির মোকাবিলায় ধৈর্য ধরে কাজ করছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়ায় থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা সেখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও সরকার নিশ্চিত করতে চায় যে কোনো নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান।

তিনি বলেন, আমরা একটি প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, সেটি নিশ্চিত করতে হবে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না। সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ শাহিনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মইনুল হক বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি করা হয়েছে। ভূকশিমইল ইউনিয়নের নবাবগঞ্জ বাজারে অবস্থিত ওই কার্যালয়টি।

মইনুল হক রোববার (১৫ নভেম্বর) কুলাউড়া থানায় মামলাটি দায়ের করেন। পুলিশ জানিয়েছে, সাবেক সংসদ সদস্য এম এ শাহিনকে গ্রেফতারের জন্য কাজ চলছে। জানা গেছে, তিনি গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে কয়েক দিনের জন্য দেশে বেড়াতে এসেছেন।

এম এ শাহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। পরে একই বছরের আরেকটি নির্বাচনে প্রার্থী হয়ে পরাজিত হন। ২০০১ সালের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে চারদলীয় জোট থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন দেয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন। পরে তিনি বিএনপিতে যোগদান করেন।

অন্যদিকে, ২০১৮ সালে বিএনপির মনোনয়ন না পেয়ে এম এ শাহিন বিকল্পধারায় যোগ দেন। ওই নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%