ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মাদক নির্মূলে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার প্রয়োজন: মেজর জেনারেল (অব.) আমিন


মাদক নির্মূলে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার প্রয়োজন: মেজর জেনারেল (অব.) আমিন

“মাদকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। মাদক নির্মূল করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও আমাদের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে এ কাজে ভূমিকা রাখতে হবে।” কুড়িগ্রামের রাজারহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংগঠনের নিজস্ব কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট বাজারসংলগ্ন সাবেক রাজমহল সিনেমা হলের পাশে একটি দ্বিতল ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে কার্যালয়টির উদ্বোধন করেন।

বক্তব্যে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন আরও বলেন, “সকল সশস্ত্র বাহিনীর সদস্য আমার বন্ধু, আমার ভাই, আমার পরিবারের সদস্য। আমাদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ রয়েছে। তাই আমাদের মূল উদ্দেশ্য হবে ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা।”

আরও পড়ুন: সাংবাদিক আলিফ হত্যা: দুর্গাপুরে অপূর্ব নামের যুবক গ্রেপ্তার

তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীদের সর্তক করে বলেন, “আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশের সহযোগিতা করব। সমাজের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজ ও দেশকে ভালো করার জন্য লেখেন। সমাজে খারাপ কিছু থাকলেও সেটি কীভাবে ভালো করা যায়, সে বিষয়ে সাংবাদিকরা লেখনীর মাধ্যমে ভূমিকা রাখেন। আপনারাও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন।”

সংগঠনের সভাপতি অনারারি ক্যাপ্টেন মো. শাহাজাহান আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কর্পোরেল এসএম কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়াঃ অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন (অব:), সিঃ ওয়াঃ অফিসার মোঃ আব্দুর রহমান (অব:), সার্জেন্ট মোঃ আতাউর রহমান (অব:), সার্জেন্ট মোঃ রেজাউল করিম (অব:), সার্জেন্ট মোঃ সুজাউদ্দৌলা (অব:), সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম (অব:), কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (অব:) এবং প্রেসক্লাব রাজারহাট ও আলোকিত রাজারহাট'র সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ।

এসময় সংগঠনের সদস্য, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের ইতিবাচক কর্মকা-ে সংগঠনটির ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: সাংবাদিক আলিফের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা, স্ত্রীকে চাকরির আশ্বাস ডেপুটি স্পিকারের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


হাকিমপুরে নারীকে আটকে গণধর্ষণের অভিযোগ, দুইজন গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে কয়েকদিন ধরে একটি বাড়িতে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামি এখনও পলাতক রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় পাওনা টাকা চাইতে গিয়ে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ওই নারীকে মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমনের বাড়িতে আটক করে রাখা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই সময় রুহুল আমিন ওরফে রিমন, শুকুর আলী (৫৫) এবং ফেরদৌস মিয়া (৫০) ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। একইসাথে, ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও রয়েছে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে দুইজনকে আটক করেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে হাকিমপুর থানায় গণধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার পর মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমন এবং মো. শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তি আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ মো. কবির হোসেন (১৮) নামের এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি ভিভো মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার কোচপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাঁকে আটক করে। আটককৃত কবির হোসেন পূর্ব সমচূড়া গ্রামের মৃত মোর্শেদের পুত্র।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কবির হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা ভারতীয় মদের সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় পার্টিতে আবারো ফিরলেন ইলিয়াছ উদ্দিন চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


জাতীয় পার্টিতে আবারো ফিরলেন ইলিয়াছ উদ্দিন চেয়ারম্যান

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশনায়, জাতীয় পার্টিতে আবারো ফিরে এসেছেন শেরপুরের চরাঞ্চলের কৃতি সন্তান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো ইলিয়াছ উদ্দিন।

দীর্ঘ সময় ধরে জাপার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকলেও, দলের সংকটময় মুহূর্তে জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় কমিটির শেরপুর জামালপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান।

গত ৩ ই অক্টোবর, জাপার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে জামালপুরের সরিষাবাড়ি থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ জোয়াদ্দার এবং সদস্য সচিব হিসেবে জামালপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শিল্পপতি মো জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। গঠন করা হয়েছে ১৭ সদস্য বিশিষ্ট জামালপুর-শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সমন্বয় কমিটি।

এ প্রসঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান মন্তব্য করেন, "জাতীয় পার্টি সাধারণ মানুষের দল। পল্লী বন্ধু এরশাদ কে ভালোবাসি বলেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত রয়েছি। দলের হাই কমান্ড আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আশা করছি জাপার হারানো গৌরব কে ফিরেয়ে আনতে আমরা সকল ভেদাভেদ ভুলে জামালপুর শেরপুর জেলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাবো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে একই রাতে ২ বাড়ী থেকে ৬ গরু চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৫ পি.এম


বিরলে একই রাতে ২ বাড়ী থেকে ৬ গরু চুরি

বিরলে একই রাতে সংঘবদ্ধ চোরেরা ২টি বাড়ীর ৬টি গরু চুরি করে দ্রুত পিকআপযোগে পালিয়ে গেছে। এ ঘটনায় ভূক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের চকশিবপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে আকরাম আলী এর বাড়ী থেকে ০৩টি গরু এবং একই গ্রামের মৃত কাজী কাইয়ুম এর ছেলে কাওছার আলী এর বাড়ী থেকে ০৩টি গরু চুরি হয়েছে। চোরেরা গোয়াল ঘর থেকে গরুগুলো বের করে বাড়ীর মূল দরজার তালা হাইড্রোলিক হ্যান কার্টার ব্যবহার করে কেটে চুরি করে নিয়ে যায়।

শয়ন ঘরের দরজা বাহির থেকে লক করে দেয়ায়, বাড়ীর লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বের হয়ে আসেন। তখন চোরেরা টর্চ লাইটের আলো দিয়ে অস্ত্র নিয়ে দ্রুত গরু নিয়ে দিনাজপুর শহরমূখে পিকআপযোগে পালিয়ে যায়। আকরাম আলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চুরি হওয়া গরু উদ্ধার এবং আইনানুগ কার্যক্রম গ্রহণে সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%