ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লালপুরে পাঁচ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


লালপুরে পাঁচ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নাটোরের লালপুরে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রবিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি শফিকুল ইসলাম।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) রাতের সময় উপজেলার রঘুনাথপুর গ্রামে তার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. আব্দুল রহমান, যিনি রঘুনাথপুর গ্রামের বাসিন্দা এবং মো. কাদের রহমানের পুত্র।

পুলিশের সূত্রে জানা গেছে, পাবনার সিআর মামলা নং-৫২৯/২২ এবং নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার মামলায় পাবনার বিজ্ঞ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায়ের পর তিনি পলাতক ছিলেন। গোপন তথ্য ও পুলিশের অভিযানের ভিত্তিতে শনিবার রাতে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: স্পেনে আগাম নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ক্ষমতার লড়াইয়ে এগিয়ে কারা

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘আদালতের রায়ে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল রহমানকে পুলিশের অভিযানে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে ওয়াক্‌ফকৃত মসজিদের নামকরণ নিয়ে দুই বাড়ির বিরোধ, নারীসহ আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

লক্ষ্মীপুর প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


লক্ষ্মীপুরে ওয়াক্‌ফকৃত মসজিদের নামকরণ নিয়ে দুই বাড়ির বিরোধ, নারীসহ আহত ২
 
লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী বাঞ্চানগর এলাকায় গণকবরসংলগ্ন একটি ওয়াক্‌ফকৃত জামে মসজিদের নামকরণ নিয়ে দুই বাড়ির মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটেছে। এতে চাপরাশী বাড়ির দুই নারী রুবি ও হোসনেয়ারা বেগম আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাড়ী বাঞ্চানগর গ্রামের জালাল আহমেদ চাপরাশী বাড়ি ও দফাদার বাড়ির সংলগ্ন জামে মসজিদটির নামকরণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মসজিদ প্রতিষ্ঠাকালে জালাল আহমেদ চাপরাশী ২৫৭৬ ও ২৫৭৭ নম্বর দলিলসহ বিভিন্ন দলিলের মাধ্যমে মোট ১০৩ শতাংশ সম্পত্তি ওয়াক্‌ফ করে দেন বলে দাবি সংশ্লিষ্ট পরিবারের।
 
তবে ওয়াক্‌ফকৃত সম্পত্তিতে প্রতিষ্ঠিত মসজিদটির নাম জালাল আহমেদ চাপরাশীর নামে না দিয়ে ‘দফাদার বাড়ি জামে মসজিদ’ করার উদ্যোগ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এতে চাপরাশী বাড়ির ওয়ারিশরা আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
অভিযোগ উঠেছে, একপর্যায়ে দফাদার বাড়ির রাজন, মাছুম, হিরণ, শরীফসহ কয়েকজন চাপরাশী বাড়ির রুবি ও হোসনেয়ারা বেগমকে মারধর করেন। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
অভিযোগের বিষয়ে দফাদার বাড়ির রাজন বলেন, ‘আমি কাউকে মারিনি। মহিলারা মহিলারা মারামারি করেছে।’
 
অন্যদিকে শফিকুর রহমান বলেন, ‘এসব ঘটনার নাটের গুরু জোবায়ের। সে পেছন থেকে সব কলকাঠি নাড়ে। তারা টাইলস ভেঙে মহিলাদের ওপর দোষ চাপায়। আমরা চাই, ওয়াক্‌ফকৃত মসজিদটির নাম হোক দফাদার বাড়ি জালাল আহমেদ স্টেট জামে মসজিদ।’
মসজিদের নামকরণ ও মালিকানা-সংশ্লিষ্ট দাবি নিয়ে দুই পরিবারের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনাও অব্যাহত রয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি শহীদুল্লাহ ফেনী: প্রতিবন্ধী শিশু জন্মের হার উদ্বেগজনকভাবে বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


মুফতি শহীদুল্লাহ ফেনী: প্রতিবন্ধী শিশু জন্মের হার উদ্বেগজনকভাবে বাড়ছে

বর্তমান সময়ে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিশু জন্মের হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামিয়া রশীদিয়া ফেনীর মুহতামিম মুফতি শহীদুল্লাহ। তিনি গর্ভাবস্থায় মায়েদের অসচেতনতা, অতিরিক্ত মোবাইল ব্যবহারের অভ্যাস এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনকে প্রতিবন্ধী শিশু জন্মের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

সম্প্রতি ফেনীর জামিয়া রশীদিয়ায় ‘যৌবন হেফাজতে করণীয় ও বর্জনীয়’ শীর্ষক এক বয়ানে তিনি এসব উদ্বেগের কথা তুলে ধরেন।

মুফতি শহীদুল্লাহ বলেন, বর্তমানে শারীরিক প্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা এবং বিভিন্ন ধরনের অঙ্গহানি সহ নানা শারীরিক জটিলতা নিয়ে শিশুর জন্মের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

এ ক্ষেত্রে গর্ভবতী মায়েদের অতিরিক্ত ও অসতর্কভাবে মোবাইল ব্যবহারের বিষয়েও তিনি সতর্ক করেছেন। তাঁর মতে, সন্তান গর্ভে থাকা অবস্থায় মায়েরা যদি সারাক্ষণ মোবাইলে মগ্ন থাকেন এবং জীবনযাপনে অসচেতন হন, তাহলে গর্ভস্থ সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, মোবাইলের অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে মানসিক অস্থিরতা ও বিভিন্ন শারীরিক সমস্যা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি শারীরিক সক্ষমতা, প্রজনন ক্ষমতা ও যৌবনশক্তির ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বয়ানে মোবাইল ব্যবহারে সংযম এবং চোখের হেফাজতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন মুফতি শহীদুল্লাহ। তিনি বলেন, দৃষ্টিকে গুনাহ থেকে বাঁচানো, আত্মশুদ্ধি অর্জন করা এবং দৈনন্দিন জীবনে নৈতিক শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার আদালত চত্বরে ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


সাতক্ষীরার আদালত চত্বরে ক্যান্টিনের চালে ককটেল বিস্ফোরণ

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরের নিকটবর্তী ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও হতাহত কেউ হয়নি। তবে আদালতপাড়া এবং ডিসি অফিস এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে ক্যান্টিনের চালে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনার পর জেলা প্রশাসক এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে যান।

ক্যান্টিনের পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানালেন, এদিন দুপুর ১২টার দিকে এলাকাটি খুবই ব্যস্ত ছিল। হঠাৎ করে ক্যান্টিনের চালে বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

সদর থানার ওসি শফিকুল ইসলাম মন্তব্য করেন, ‘ককটেল নয়, পটকা ফোটানো হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তে পুলিশ মাঠে নেমেছে। দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

এর আগে ২৬ নভেম্বর অজ্ঞাত দুর্বৃত্তরা ক্যান্টিনের চালে ককটেল ছুড়েছিল। কিন্তু সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে পুলিশ কালো স্কচটেপে মোড়ানো ক্রিকেট বল আকৃতির ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ৬ পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


রাজধানীতে ৬ পেট্রোলবোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা আটক

রাজধানীর দুটি আলাদা স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগের মো. মাহির এবং যুবলীগ নেতা শাহীন রয়েছেন।

রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের সূত্র অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে চারটি পেট্রোলবোমাসহ মো. মাহিরকে আটক করা হয়। অপরদিকে, মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি পেট্রোলবোমাসহ যুবলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানিয়েছে, এই ঘটনার পর গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%