ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়ালালামপুরে প্রীতি ফুটসাল ম্যাচে জয়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর দল


কুয়ালালামপুরে প্রীতি ফুটসাল ম্যাচে জয়ী ক্রীড়া প্রতিমন্ত্রীর দল

ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল কুয়ালালামপুরে প্রবাসীদের বিরুদ্ধে অনুষ্ঠিত ফুটসাল ম্যাচে ১-৩ গোলে জয় লাভ করেছে।

শুক্রবার রাত ১১টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়, যেখানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বাধীন দলটি প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার বিরুদ্ধে খেলেছে। সফরসঙ্গী দলের সদস্যদের মধ্যে ছিলেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান এবং জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও এনএসসির পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।

প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

ম্যাচ শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেন, “প্রবাসীরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিদেশে এতো কষ্ট করছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভাবনা রয়েছে।

ম্যাচের শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি রাফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, উপদেষ্টা আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


কুষ্টিয়ায় ১২ টন খোলা চিনি জব্দ, আটক ৪

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে ১২ টন খোলা চিনি ভর্তি একটি ট্রাক পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিনিগুলো গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়তে শুরু করেছিল। স্থানীয় লোকজন সকালে বিষয়টি দেখে ট্রাকটি আটকে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আরও বলেন, ট্রাকে প্রায় ১২ টন চিনি ছিল। ধারণা করা হচ্ছে, চুয়াডাঙ্গার দর্শনা থেকে চিনিগুলো কুষ্টিয়ার খাজানগরে আনা হচ্ছিল।

পুলিশ জানায়, আগের দিন শুক্রবার রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে বলে অভিযোগ রয়েছে। ওই দুই ট্রাকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। তিন ট্রাক চিনি কেন এবং কার কাছে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনিভর্তি ট্রাকটি থামানো হয়। সেখানে ট্রাক থেকে চিনি নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় গলে গলে চিনি রাস্তায় পড়তে থাকে। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন হাঁড়ি-পাতিল নিয়ে গলে যাওয়া চিনি সংগ্রহের চেষ্টা করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ট্রাকটি জব্দ করে এবং চারজনকে আটক করে।

তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু। তিনি বলেন, চিনিগুলো তার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে নামানোর পরিকল্পনা ছিল। এ বিষয়ে তিনি কিছু জানেন না। বিএনপি নেতা মজনুসহ কয়েকজন ট্রাকটি আটক করেছেন। তারা কেন ট্রাকটি আটক করেছেন, তা তারাই ভালো বলতে পারবেন।

পুলিশ জানিয়েছে, বাকি দুই ট্রাকের সন্ধান এবং চিনিগুলো কার উদ্দেশ্যে আনা হয়েছিল, তা জানতে তদন্ত ও অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। তিনি দৃঢ়ভাবে জানান, জনগণ তাদের ক্ষমা করবে না।

 

তিনি আরও বলেন, ১১-দলীয় ঐক্যজোট জনগণের পাশে রয়েছে। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আল্লাহ কবুল করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, "আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।"

 

আজ শনিবার সকালে, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে পথসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির আরও বলেন, "আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসংকট নিরসনের জন্য।"

 

তিনি পুনরায় উল্লেখ করেন, এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। জনগণ তাদের ক্ষমা করবে না।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মন্তব্য করেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তিন-তিনবার ভোটের নামে এ দেশের মানুষের সাথে ছিনিমিনি খেলেছে। তিনি বলেন, "এ দেশের মানুষ তাকে ছক্কা মেরে সীমানার বাইরে ফেলে দিয়েছি।" তিনি সতর্ক করে বলেন, এ সরকারও যদি জনগণের সাথে প্রতারণা করে, তাহলে তাদেরও খেসারত দিতে হবে।

 

আজ শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু হয়েছে। লং মার্চটি নারায়ণগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদীঘি মাঠে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হবে।

১১-দলীয় জোটের লং মার্চের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য ঊর্ধ্বগতি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


নারায়ণগঞ্জে জুলাই যুদ্ধর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা

৪, সেপ্টেম্বর রোজ শনিবার ৫ ঘটিকার সময়, মোহাম্মদ ফাহিম, বয়স ১৮, পিতা আক্তার হোসেন, মাতা পারভিন , গত দেড় মাস পূর্বে তাদের বিবাহ হয়, স্ত্রীর নাম লিমা আক্তার বয়স ১৭, পিতার নাম লাল মিয়া মাতার নাম রাশিদা দেশের বাড়ির গাইবান্ধা,
সকাল ৫ ঘটিকার সময় তার পাশে থাকা স্বামী তাই টেবিলের উপরে দাঁড়িয়ে, ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন,
মোহাম্মদ ফাহিম একজন জুলাই যোদ্ধা,
পরবর্তীতে নারায়ণগঞ্জ মডেল থানা আর এস আই ফারুক এসে, আইনে সকল কার্যক্রম শেষ করে, ৮:৩০ মিনিটে, ফাহিমের লাশ পোস্টমর্টেম এর জন্য ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়।
সংবাদ লেখা পর্যন্ত আত্মহত্যার মূল কারণ জানা যায়নি,
তাদের সংসারিক সময় মাত্র দেড় মাস হয় তাদের বিয়ে হয়েছে, যে বাড়িতে আত্মার হত্যা করেছে বাড়িয়ালার নাম শওকত আলী সরদারপাড়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ দিনে ২ হ্যাটট্রিক, ইংল্যান্ড দলে ডাক পেলেন পেসার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


৮ দিনে ২ হ্যাটট্রিক, ইংল্যান্ড দলে ডাক পেলেন পেসার

হেনরি ক্রোকোম্বে এবার ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন, যা তার কীর্তি গড়ার পুরস্কার। ৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক করার পর তিনি ইংল্যান্ডের জাতীয় দলের সদস্য হয়েছেন।

২৪ বছর বয়সী এই পেসারকে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নির্বাচিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এর আগে ক্রোকোম্বে ডাক পেয়েছিলেন, কিন্তু গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে ডাক পেলেও তার অভিষেক হয়নি। এবার তিনি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কিনা, সেটাই দেখার বিষয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ শেষে দুই দল তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচও খেলবে। সংক্ষিপ্ত সংস্করণে ক্রোকেম্বে সুযোগ পাননি।

এই সংস্করণে ইংল্যান্ড দলে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন অ্যানাইরিন ডোনাল্ড ও জেমস কোলস। ২৯ বছর বয়সী ডোনাল্ড ১১১ টি-টোয়েন্টিতে ২ হাজার ৪২৩ রান করেছেন এবং তার স্ট্রাইক রেট ১৭০.৯৯। অন্যদিকে, ২২ বছর বয়সী জেমস কোলস ৮১ টি-টোয়েন্টিতে ১৪৯০ রান করেছেন, যার স্ট্রাইক রেট ১৪৩.৯৬।

ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর। সীমিত সংস্করণে ইংল্যান্ডের নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।

ক্রোকেম্বে টানা দুই হ্যাটট্রিক পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। প্রথম হ্যাটট্রিকটি তিনি সমারসেটের বিপক্ষে করেন। গত সপ্তাহে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রতিপক্ষের প্রথম ইনিংসের শেষ দিকে তিন বলে তিন উইকেট নেন সাসেক্সের এই পেসার। সেদিন ৫৮তম ওভারের শেষ তিন বলে তার শিকার ছিলেন ক্রেগ ওভারটন, মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচ।

গতকাল এসেক্সের বিপক্ষেও হ্যাটট্রিক করেন ক্রোকেম্বে। প্রতিপক্ষের প্রথম ইনিংসের ৫৭তম ওভারের প্রথম তিন বলে সিমন হারমার, জামান আখতার ও শেন স্যান্টারকে আউট করেন তিনি। হ্যাটট্রিকের পাশাপাশি দুই ইনিংসে ৫টি করে উইকেট নেওয়ার কৃতিত্বও গড়েন তিনি।

ক্রোকেম্বের টানা দুই হ্যাটট্রিক পাওয়ার ঘটনা সপ্তমবারের মতো ঘটলো। এর আগে এই নজির গড়েছিলেন জর্জ ফ্রিম্যান (১৮৬৮), যোগিন্দর রাও (১৯৬৩), মাইক প্রক্টর (১৯৭৯), ডিন হ্যাডলি (১৯৯৬), ওয়াসিম আকরাম (১৯৯৯) ও দীপক ধাপোলা (২০২৪)।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা  আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রোকোম্বে, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%