ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আশুলিয়া থেকে অপহৃত ৮ বছরের শিশু ময়মনসিংহে উদ্ধার, দম্পতি গ্রেপ্তার


আশুলিয়া থেকে অপহৃত ৮ বছরের শিশু ময়মনসিংহে উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

রাজধানীর আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পর সাইম (৮) নামের এক শিশুকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নাদিম ওরফে হৃদয় (৩৩) এবং তাঁর স্ত্রী আসমা আক্তারকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। একই দিন সকালে ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া নাদিম ময়মনসিংহের গফরগাঁও থানার নেওকা গ্রামের মৃত গফুর মৃধার ছেলে। তাঁর স্ত্রী আসমা আক্তারও এ মামলার আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সুখে-শান্তিতে আছেন: এমপি খোকন তালুকদার

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর সকাল ১১টার পর আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিম পাড়া গোচারটেক এলাকার ‘আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্লে-শ্রেণির ছাত্র সাইম নিখোঁজ হয়ে যায়। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে জিম্মি করে তাঁর পরিবারের কাছে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. নাছির উদ্দিন আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে ভালুকার মনোহরপুর এলাকা থেকে নাদিম ও আসমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে সাইমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


চট্টগ্রামের জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি

জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’, যা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় আয়োজিত।

জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তত্ত্বাবধানে জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদ, ১৫টি পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ লাখ ৩৮ হাজার ৬৪২টি জন্ম এবং ১৯ হাজার ৭৭১টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে।

নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি, নির্ভুল সনদ প্রদান এবং সেবাপ্রার্থীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত নির্দেশনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। গত ৫ অক্টোবর অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Land Forces International Land Defence Exposition and Chief of Army Symposium 2026-এ অংশগ্রহণের সময় তিনি অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের (USARPAC) ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভওয়েলের সঙ্গে আলাদা বৈঠক করেন।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় অস্ট্রেলিয়ার সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। উভয় পক্ষ ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে।

অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভওয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা ও তথ্য বিনিময় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়া, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPS OT)-এ Global Peace Operations Initiative (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালু এবং বাংলাদেশের National Defence College (NDC) ও Defence Services Command and Staff College (DSCSC)-এ যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকগুলোতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের সাবেক সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-১-এ মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুদক-১-এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় প্রধান আসামি হিসেবে জাহাঙ্গীর চৌধুরীকে চিহ্নিত করা হয়েছে। হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. বেলাল উদ্দীনও মামলার অপর আসামি।

তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর চৌধুরী ২০০২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২১ সালে সভাপতি নির্বাচিত হন। ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের কারণে তাকে হাসপাতাল থেকে বহিষ্কার করা হয়।

দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা বেলালের সহযোগিতায় দুর্নীতি, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে স্বাস্থ্যসেবা বিভাগ থেকে বরাদ্দ করা সরকারি অনুদানের ২ কোটি ২১ লাখ টাকা এবং অন্যান্য অনুদানের ১৭ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন জাহাঙ্গীর চৌধুরী। দুদকের প্রাথমিক তদন্তে সাক্ষীদের বক্তব্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে অর্থ আত্মসাতের বিষয়টি স্পষ্ট হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত বিভিন্ন খাতে মোট ৭ কোটি ৯০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এজাহারে জমি ক্রয়ের নামে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, ১ ও ২ নম্বর আসামি পরস্পর যোগসাজশ করে মঞ্জুরি করা খাতে ব্যয়ের পরিবর্তে ওই অনুদানের ২ কোটি ৩৮ লাখ ৯৫ হাজার টাকা জাহাঙ্গীর চৌধুরী তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন। ১২টি চেকের মাধ্যমে এই টাকা স্থানান্তরিত হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।

স্থানান্তরিত ১২টি চেকের পাতায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ হিসাবে মৃত মো. শাহাবুদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীর চৌধুরী সই করেছেন। বাদী সবুজ হোসেন মনে করেন, জাহাঙ্গীর চৌধুরী ক্ষমতার অপব্যবহার করে এই অপকর্ম করেছেন।

এদিকে, ২০২১ সালে শাহাবুদ্দিন মারা যান। এরপর ২০২২ ও ২০২৩ সালে জাহাঙ্গীর চৌধুরী নিজের কমার্স ব্যাংক আগ্রাবাদ শাখার হিসাবে ডায়াবেটিক হাসপাতালের টাকা স্থানান্তর করেন। ২০২৩ সালে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরকে হাসপাতালের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। তিনি পরে হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ আনেন, কিন্তু হাইকোর্ট আবার স্থগিতাদেশ খারিজ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


সকালে হাসিমুখে স্কুলে গিয়ে আর ফিরল না কুলসুমা, ফিরল নিথর দেহ

সকালে হাসিমুখে স্কুলে গিয়েছিল ৯ বছরের শিশু কুলসুমা। সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করেছে, টিউবওয়েলের পানি পান করেছে। কিন্তু শ্রেণিকক্ষে আর ফেরা হলো না তার। ভবনের দোতলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিহত কুলসুমা ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসী জয়নাল মিয়া।
জানা গেছে, সকালে বাসা থেকে চা-মুড়ি খেয়ে হাসিমুখে স্কুলে যায় কুলসুমা। স্কুলে গিয়ে সহপাঠীদের সঙ্গে খেলাধুলাও করে সে। একপর্যায়ে ভবনের দোতলায় ওঠার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় শিশুটি। পরে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রিয় সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। পুরো নাসিরপুর গ্রামজুড়ে বইছে শোকের মাতম।
কী কারণে শিশুটির মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কুলসুমার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
আল্লাহ তায়ালা শিশু কুলসুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সইবার তাওফিক দান করুন। আমিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%