ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!


বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ!

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হারিয়েছে আর্জেন্টিনা। এই হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে 'ষড়যন্ত্রতত্ত্ব' নিয়ে অনেক আর্জেন্টাইন সমর্থক সরব হয়ে উঠেছেন। তাদের দাবি হলো, পুরো টুর্নামেন্টজুড়ে আলবিসেলেস্তেরা একাধিক ষড়যন্ত্র এবং প্রচারাভিযানের শিকার হয়েছে।

বিতর্কটি আরও উসকে দিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'তোদো নতিসিয়াস'। সম্প্রতি একটি প্রতিবেদনে আর্জেন্টিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে ১০ জন পরিচিত ব্যক্তির একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকার প্রথম স্থানে স্থান পেয়েছেন মিসরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। তিনি বলেন, 'আমরা তাদের চেয়ে ভালো দল ছিলাম। কিন্তু যা ঘটেছে, তা স্রেফ অন্যায়।' তিনি আরও অভিযোগ করেন, 'আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি এবং একটি গোল বাতিল করা হয়েছে। এটা কি কেবল মার্কেটিংয়ের জন্য? তারা কি যেকোনো মূল্যে মেসিকে খেলিয়ে যেতে চায়?'

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

আর্জেন্টিনাবিরোধী এই তালিকার মধ্যে ব্রিটিশ উপস্থাপক ও সংবাদকর্মী পিয়ার্স মরগানের নামও রয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'তাদের আচরণ ছিল জঘন্য, বিশেষ করে পারেদেসের। তারা একটি সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক।' এর বিপরীতে জোনাথান ফিয়ালি বিবৃতিতে বলেন, 'আমরা কি শেষ পর্যন্ত একজন ইংরেজ সাংবাদিকদের মুখে এসব আজেবাজে কথা শুনব?'

এই তালিকায় হলিউডের সুপরিচিত অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসনও স্থান পেয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম বর্ণবাদী দেশ হিসেবে উল্লেখ করায় তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদের মধ্যে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সংগীতশিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকালের নামও রয়েছে। তবে প্রতিবেদনে তাদের মন্তব্য ও অবস্থানের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

এছাড়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অনুরাগী হিসেবে পরিচিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্পেনের বিশ্বকাপ জয়ের পর তার উচ্ছ্বাস এবং আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে বিভিন্ন সময়ে বাকবিতণ্ডাকে আর্জেন্টিনাবিরোধী আচরণ হিসেবে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস রোধে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

'তোদো নতিসিয়াস'-এর এই বিস্ফোরক প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। সমর্থকদের একাংশ এটি আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঠিক জবাব হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে স্রেফ অতিরঞ্জন ও সাধারণ সমালোচনা হিসেবে ষড়যন্ত্রের প্রকাশ হিসেবে মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট, গাড়ির দীর্ঘ লাইনে ভোগান্তি

রাজধানীতে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম থাকার কারণে প্রতিটি স্টেশনেই তীব্র চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে, সিএনজি অটোরিকশা নিয়ে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা গ্যাস পাচ্ছেন না।

রোববার (২৬ জুলাই) সকালে মালিবাগ, বিশ্বরোড, মতিঝিল, মানিকনগর, খিলগাঁও, বনশ্রী, মুগদা ও সবুজবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি স্টেশন ঘুরলে দেখা যায়, দীর্ঘ যানবাহনের সারি।

রাজধানীর বিশ্বরোডের শান্ত সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশা চালক সুমন মিয়া অভিযোগ করেন, এক সপ্তাহ ধরে গ্যাসের সংকট বেড়েছে। তিনি বলেন, অনেক সময় পাঁচ-ছয় ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাওয়া যায় না। সকালে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যে গ্যাস পেয়েছি, তা দিয়ে আমি মাত্র দুটি ট্রিপ দিতে পেরেছি। এখন আবার লাইনে দাঁড়িয়ে আছি। এভাবে চলতে থাকলে গাড়ির জমা, কিস্তি এবং সংসারের খরচ চালানো অসম্ভব হয়ে পড়বে।

চালকদের অভিযোগ, গ্যাস সংকটে তারা বিপাকে পড়েছেন। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে ধীরগতিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কোথাও কোথাও সাময়িকভাবে সরবরাহ বন্ধও রাখা হয়েছে। এর ফলে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও অনেকে গ্যাস পাচ্ছেন না। গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হচ্ছে, আর দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অথচ গাড়ির জমা, কিস্তি এবং সংসারের ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।

মানিকনগরের বেস্ট ইস্টার্ন সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক কামাল হোসেন বলেন, দিনের বেশির ভাগ সময় গ্যাসের লাইনে কেটে যাচ্ছে। ফলে আয় কমে গেছে, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

রাজধানীর মেরুল বাড্ডার জামান সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায়, তারা কোনো গ্যাস দিতে পারছেন না। এদিকে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন সিএনজি চালকরা। সিএনজির ভিড়ের কারণে রাস্তায় যেন যানজটের সৃষ্টি না হয়, সে দিকে খেয়াল করে ট্রাফিক পুলিশ রাস্তার উপর কোনো সিএনজি দাঁড়াতেও দিচ্ছেন না।

মালিবাগ হাজীপাড়া সিএনজি স্টেশনে অপেক্ষমাণ চালক আবদুল কাদের বলেন, ভোরে লাইনে দাঁড়িয়েছি, দুপুর হয়ে গেলেও গ্যাস পাইনি। সারা দিন লাইনে থাকলে আয় করবো কখন? সংসার চালানোই কঠিন হয়ে যাচ্ছে।

কয়েকজন সিএনজি চালক জানান, তাদের সিএনজির ১০০/১২০০ জমা রয়েছে। গাড়ি না চালালে তারা কীভাবে দেবেন? গ্যাস সংকটের কারণে তারা চালাতে পারছেন না। এভাবে চলতে থাকলে মালিককে জমা দেওয়া তো দূরের কথা, নিজেরা যে খাবেন তারও ব্যবস্থা নাই। এ অবস্থা তাদের অনেক কষ্টের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে।

মুগদা বিশ্বরোড এলাকার শান্ত সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার আমিনুল ইসলাম বলেন, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দুটি কম প্রেশারের মধ্যে মাত্র একটি চালু রাখা সম্ভব হচ্ছে। এর ফলে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করতে হচ্ছে এবং দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে। দ্রুত এ সংকটের সমাধান না হলে স্টেশন পরিচালনা ও কর্মীদের টিকিয়ে রাখা কঠিন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার নিষিদ্ধ হলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


এবার নিষিদ্ধ হলেন নেইমার

বিশ্বকাপের ব্যর্থতা পিছনে ফেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেই অসাধারণ প্রদর্শনী দেখিয়েছেন নেইমার। শাপকোয়েন্সের বিপক্ষে দলের হয়ে জোড়া গোল করে তিনি সমতা ফিরিয়েছেন। কিন্তু মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই দুঃসংবাদ শুনতে হলো এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। পরপর কার্ড দেখার জন্য তাকে আবার নিষিদ্ধ হতে হয়েছে।

ম্যাচের প্রথমার্ধে সান্তোস যতটা দাপট দেখাতে পারেনি, বিরতির ঠিক আগে নেইমার দলের জন্য এগিয়ে দিয়েছেন। সতীর্থ বারিয়ালের সঙ্গে তার চমৎকার বোঝাপড়ায় গোলটি হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে সফরকারী শাপকোয়েন্স দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর দুই গোল করে ম্যাচে এগিয়ে যায়।

পরাজয় এড়াতে ম্যাচের শেষদিকে সান্তোস এক পয়েন্ট নিশ্চিত করার জন্য মরিয়া হয়ে ওঠে। প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে গিয়ে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের মধ্যে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোল করে নেইমার দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান।

কিন্তু খেলার শুরু থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত কথোপকথন হয়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রেফারি উভয়কে হলুদ কার্ড দেখান।

ব্রাজিলিয়ান লিগের নিয়ম অনুযায়ী, টানা তিনটি হলুদ কার্ড দেখলে পরবর্তী একটি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয়। এ নিয়ে লিগে এই তারকা ফরোয়ার্ড টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন। চলতি মৌসুমে তার সংগৃহীত হলুদ কার্ডের সংখ্যা দাঁড়ালো ছয়টি। এর আগে একই কারণে তিনি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসীদের জন্য মন্ত্রীর সুখবর!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


প্রবাসীদের জন্য মন্ত্রীর সুখবর!

জরুরি প্রয়োজনে প্রবাসীদের অবস্থান ও রাত্রিযাপনের সুবিধার্থে হজ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, বিদেশে গমনেচ্ছু কর্মীদের সুবিধার্থে বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ‘ওয়েজ আর্নার্স সেন্টারে’ ৪৯ জনের থাকার ব্যবস্থা রয়েছে। তবে, যেকোনও সংকটকালীন মুহূর্তে কিংবা আকস্মিক ফ্লাইট বাতিল হলে প্রবাসীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে।

এই উদ্যোগের সার্বিক অর্থায়ন করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’।

বর্তমান সরকারের প্রবাসীবান্ধব নীতির কথা উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে বদ্ধপরিকর। যুদ্ধবিগ্রহ বা বৈরী আবহাওয়াসহ নানা কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীরা যে আবাসন সংকটে পড়েন, হজ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা প্রবাসীদের সেই দুর্ভোগ অনেকাংশে লাঘব করবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক: মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক: মিরাজ

ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল রাজনৈতিক বিষয়। সকল ক্রিকেটাররা মেগা আসরে খেলতে যাওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এই মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, যিনি বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছেন। বিশ্বকাপে অংশ নিতে না পারায় অনেক ক্রিকেটারের স্বপ্নভঙ্গ হয়েছে বলেও তিনি জানান। তামিম ইকবালের হাত ধরে দেশের ক্রিকেট নতুন একটি কাঠামোর দিকে এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন মিরাজ।

ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার অজুহাতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছিল অনড়। তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পরবর্তীতে ক্রিকেটাররা মুখ খুলতে শুরু করেছেন। এমনকি কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি আসিফ নজরুলকে 'মিথ্যাবাদী' বলেও অভিহিত করেছেন।

কোন একজন ক্রিকেটারের ক্যারিয়ারের লালিত স্বপ্ন হলো বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা। স্কোয়াডে এমন ক্রিকেটারদের দেখা গেছে, যারা এই প্রথম বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। খেলতে যেতে না পারায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এই ঘটনাটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে বলে অনেকেই মনে করেন। এলপিএল খেলতে গিয়ে এই বিষয়টি নিয়ে আবারো আলোচনা করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মিরাজ।

সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, 'এটা একটি পলিটিক্যাল ইস্যু। বিষয়টি সকলের জানা। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো আপত্তি ছিল না। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। অনেকেই ছিলেন যারা প্রথমবার সুযোগ পেয়েছেন। কিন্তু তাদের সেই সুযোগ নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না। এটি পুরোপুরি রাজনৈতিক ব্যাপার ছিল।'

তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক ও বিশ্বকাপে খেলতে না যাওয়ার পাশাপাশি নিয়মিত সিরিজ খেলাতেও আসেনি টিম ইন্ডিয়া। তবে তামিম ইকবাল সভাপতি হয়ে দুই বোর্ডের সম্পর্কের উন্নয়নের চেষ্টা করছেন। এ বছরও ভারত ঢাকায় আসার কথা রয়েছে। আসন্ন ভারত সিরিজ নিয়েও কথা বলেছেন।

মিরাজ বলেন, 'আমরা ভারতের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী। এটা আমাদের জন্য একটি দারুণ মুহূর্ত। দীর্ঘ সময় ধরে আমরা ভারতের বিপক্ষে খেলিনি। আমরা চিন্তা করছি কিভাবে আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। সিরিজটি খেলতে আমরা মুখিয়ে আছি। সামনে বিশ্বকাপ রয়েছে, তাই সব ক্রিকেটারই সেখানে ভালো খেলতে চান। এজন্য ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি এবং একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।'

দেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবালের হাতে দেশের ক্রিকেটের নেতৃত্ব। তার অধীনে ঘরোয়া ক্রিকেট নতুন কাঠামো পাচ্ছে। যার প্রশংসা করেছেন মিরাজ, 'তামিম ইকবাল দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলেছেন। তিনি জানেন দেশের ক্রিকেটকে কিভাবে এগিয়ে নিতে হবে। নতুন সভাপতি নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন, যার সুফল দেশের ক্রিকেট পাবে বলেই আশা করি।'

মিরাজ তামিম ইকবালের ক্রিকেটার ফাস্ট নীতিরও প্রশংসা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%