ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সংসদীয় কমিটির বৈঠক: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির বিষয়ে লিখিত ব্যাখ্যা দাবি


সংসদীয় কমিটির বৈঠক: প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ত্রুটির বিষয়ে লিখিত ব্যাখ্যা দাবি

সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটির বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে লিখিত ব্যাখ্যা দাবি করেছে। একইসঙ্গে, প্রতিষ্ঠানটির উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতার কারণে রাজস্ব ক্ষতি নিরসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

গতকাল সোমবার, সংসদ ভবনে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির বৈঠকে এই সুপারিশটি উত্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে লিখিত ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির। এতে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন।

আরও পড়ুন: ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে প্রেরণ

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারি অর্থের অপচয় রোধ, অনিয়ম দূরীকরণ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়। বৈঠকে উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে মোট কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়। প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণাদিসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নানা সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় কমিটি।

আরও পড়ুন: ইতালিতে কর্মী নিতে নিয়োগদাতারাই দেবে প্রশিক্ষণের খরচ: রাষ্ট্রদূত

সোমবার সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির দ্বিতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, সাইফুল আলম এবং মারদিয়া মমতাজ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ করেছে সুইডেন দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


ঢাকায় শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ করেছে সুইডেন দূতাবাস

ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস বর্তমানে শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করছে না। একই সঙ্গে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা বা সহায়তা দেওয়ার ক্ষমতা দূতাবাসটির আর নেই বলে জানানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় সুইডেন দূতাবাস শেনজেন ভিসার আবেদন প্রক্রিয়াকরণ বন্ধ করেছে। এর ফলে, শেনজেন ভিসা, আমন্ত্রণপত্র (ইনভাইটেশন লেটার), আপিল, নির্দিষ্ট আবেদনসংক্রান্ত বিষয় কিংবা এ সম্পর্কিত অন্যান্য যেকোনো প্রশ্নের জন্য সেবাগ্রহীতাদের সরাসরি ‘সুইডিশ মাইগ্রেশন এজেন্সি’-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্যের জন্য প্রাসঙ্গিক ওয়েবসাইটের লিংকও প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয় যে, শেনজেন ভিসা সংক্রান্ত নির্দেশনা, তথ্য বা সহায়তা প্রদানের অনুমোদন এখন আর দূতাবাসের হাতে নেই।

এ অবস্থায়, ভিসা আবেদনকারী এবং তাদের স্পন্সরদের শেনজেন ভিসা-সংক্রান্ত যাবতীয় প্রশ্ন ও যোগাযোগের জন্য দূতাবাসের পরিবর্তে সরাসরি সুইডিশ মাইগ্রেশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শেনজেন ভিসা হলো ইউরোপের ২৯টি দেশে প্রবেশের জন্য একটি স্বল্পমেয়াদী অনুমতিপত্র। এটি ব্যবহার করে ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত শেনজেন চুক্তিভুক্ত দেশগুলোয় অবাধে ভ্রমণ করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৯ এম


আগারগাঁও মেট্রো স্টেশন ও ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, হতাহত নেই

রাজধানীর ধানমন্ডি ও আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে ধানমন্ডির রাপা প্লাজার বিপরীতে সরকারি বয়েজ স্কুলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়ে বলেন, ঘটনাস্থল তার থানা এলাকায় নয়।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যান। এতে কেউ আহত হয়নি। ঘটনাস্থল কাফরুল থানা এলাকায় পড়েছে।

তিনি আরও বলেন, ধানমন্ডি সরকারি বয়েজ স্কুলের সামনে দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনার কথা স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো আলামত পায়নি। ফলে সেখানে প্রকৃতপক্ষে ককটেল বিস্ফোরণ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএস-এর কার্যক্রম সম্প্রসারিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় এইচআরডিএস-এর কার্যক্রম সম্প্রসারিত

মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ (এইচআরডিএস) প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের অধিকার আন্দোলনে সম্পৃক্ত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, সংগঠনটি প্রথম বছরেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা ও আনন্দ র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের ডিফেন্ডাররা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ এবং মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামানও অংশ নেন।

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এইচআরডিএস নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের নেতৃত্বে দেশব্যাপী মানবাধিকার আন্দোলনকে আরও ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসে এলপিজির দাম ৪৭৫ টাকা বেড়ে ২,০৬০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৪০ এম


দুই মাসে এলপিজির দাম ৪৭৫ টাকা বেড়ে ২,০৬০ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি করে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সেপ্টেম্বর মাসে, মাত্র দুই মাস আগে ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে, সেপ্টেম্বরের তুলনায় গত দুই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে ৪৭৫ টাকা।

সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দাম বৃদ্ধির এই ঘোষণা দেয়। নতুন দাম সোমবার রাত আটটা থেকে কার্যকর হয়েছে।

প্রজ্ঞাপনে এলপিজির অন্যান্য সাইজের সিলিন্ডারের নতুন দামও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৫ কেজি সিলিন্ডারের দাম ৯৪৪ টাকা, সাড়ে ১২ কেজি ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজি ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজি ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজি ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজি ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজি ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজি ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজি ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজি ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী, চলতি বছরে ১২ কেজি সিলিন্ডারের দাম জানুয়ারি মাসে ছিল ১ হাজার ৩০৬ টাকা। ফেব্রুয়ারিতে দাম ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়, কিন্তু মার্চে তা সামান্য কমে ১ হাজার ৩৪১ টাকায় দাঁড়ায়। এরপর এপ্রিলে এক লাফে ৩৮৭ টাকা বেড়ে দাম ১ হাজার ৭২৮ টাকায় পৌঁছায় এবং মে মাসে আরও ২১২ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় পৌঁছায়।

তবে মে মাসের পর থেকে কয়েক মাস এলপিজির দাম কিছুটা নিম্নমুখী ছিল। জুনে দাম ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা হয় এবং জুলাইয়ে বড় পতনের পর ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকায় নেমে আসে। এরপর আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকায় এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকায় নির্ধারণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%