০৯:২৮ এম
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ প্রতিদিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকা দীর্ঘ সময় ধরে বায়ুদূষণের শিকার। তবে সম্প্রতি বৃষ্টির কারণে কয়েকদিন ধরে শহরটির বাতাসে দূষণের মাত্রা কমে এসেছে। ধূলিকণা ধুয়ে যাওয়া কারণে, প্রায়ই বায়ুদূষণের শীর্ষ দশে অবস্থিত ঢাকার বাতাস এখন অনেকটাই নির্মল ও সহনীয় হয়ে উঠেছে।
শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশের ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় ৪১তম স্থানে রয়েছে। শহরটির বায়ুমানের স্কোর ৬৬, যা ঢাকার বাসিন্দাদের জন্য মোটামুটি ভালো বা সহনীয় বলা যায়।
তালিকার শীর্ষ স্থান দখলকারী শহর কঙ্গোর কিনশাসার স্কোর ১৬৬, যা ওই শহরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। একইভাবে, দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার বাতাসের দূষণের মাত্রাও অস্বাস্থ্যকর। কামপালার বায়ুমানের স্কোর ১৬৪।
আরও পড়ুন: খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর তালিকায় চারটি শহরের নাম উল্লেখ রয়েছে। এই শহরগুলো হলো- ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং ইরাইলের তেল আবিব।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০-এর মধ্যে স্কোরকে মাঝারি হিসেবে ধরা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। যখন স্কোর ১৫১ থেকে ২০০ হয়, তখন তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ প্রতিপন্ন করা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে থাকতে এবং অন্যান্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে উপদেশ দেয়া হয়। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।
আরও পড়ুন: টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন