১১:১৮ এম
রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ৪১টি মামলা করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য তুলে ধরেছেন।
আরও পড়ুন: শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আইজিপির
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল, ৩৩০ টাকা, এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য হিটলার বিশ্বাসের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন