ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের ‘উগ্রপন্থী’দের স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের দাবি নাকচ করলেন ইলন মাস্ক


ভারতের ‘উগ্রপন্থী’দের স্টারলিংকের ইন্টারনেট ব্যবহারের দাবি নাকচ করলেন ইলন মাস্ক

স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক বলেছেন, ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে। এই কারণে, ‘উগ্রপন্থীরা’ স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করেছে—এমন দাবি সঠিক নয়। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

স্টারলিংক একটি টেলিযোগাযোগ সেবা, যা স্পেসএক্সের অধীনে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে। ভারতীয় সংবাদসংস্থা এএনআই নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এক্সে ডজডিজাইনার নামের একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে মাস্ক বলেন, ‘ভারতের ওপর স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে। তাই যেকোনো ব্যক্তি, যেকোনো কারণে এটি ব্যবহার করেছে—এমন দাবি সম্পূর্ণ মিথ্যা।’

ডজডিজাইনারের পোস্টে দাবি করা হয়েছিল, মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে নিরাপত্তা বাহিনী স্টারলিংকের টার্মিনাল উদ্ধার করেছে। মাস্ক বলেন, ভারতে উগ্রপন্থীরা স্টারলিংক ব্যবহার করেছে—এমন দাবি যুক্তিসংগত নয়। কারণ, ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ রয়েছে। ফলে কোনো স্টারলিংক যন্ত্রই সেখানে সংযোগ পাওয়ার কথা নয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

বর্তমানে ভারতে বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর চেষ্টা করছে স্টারলিংক। মাস্কের এই মন্তব্যের মধ্যে দিয়ে তার আগের বক্তব্যের প্রতিধ্বনি শোনা যায়, যেখানে তিনি ভারত নিয়ে স্টারলিংকের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছিলেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ‘কয়েকজন অলিগার্ক’ ভারতে স্টারলিংকের সেবা চালু হতে বাধা দিচ্ছেন।

ডজডিজাইনারের পোস্টের জবাবে মাস্ক বলেন, ‘ভারতীয় জনগণের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ধরে রাখতে কিছু অলিগার্ক আমাদের (স্টারলিংক) আটকে দিচ্ছেন। তারা কারা, তা আপনারা অনুমান করতে পারেন... এটি ভারতের জনগণের বিরুদ্ধে অপরাধ।’

ডজডিজাইনারের পোস্টে উল্লেখ করা হয়, ভারতের প্রত্যন্ত অনেক এলাকায় এখনো পর্যাপ্ত ইন্টারনেট সেবা নেই। এসব এলাকায় ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন। তাই স্টারলিংক সেখানে উচ্চগতির ইন্টারনেট দিতে পারে। পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে পর্যন্ত ভারতের ১১ হাজার ২৫৬টি তালিকাভুক্ত গ্রামে চতুর্থ প্রজন্মের (৪জি) মোবাইল নেটওয়ার্ক ছিল না।

এতে আরো বলা হয়, ২০২৬ সালের মার্চে ভারতে মোট ইন্টারনেট সংযোগ ছিল ১০৯ কোটি ৩০ লাখ। এর মধ্যে গ্রামাঞ্চলে ছিল ৪৪ কোটি ৮ লাখ ৭০ হাজার সংযোগ। গ্রামাঞ্চলে প্রতি ১০০ জনের বিপরীতে ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিল ৪৮ দশমিক ৩১। শহরাঞ্চলে এই সংখ্যা ছিল ১২৬ দশমিক ৮০।

আরও পড়ুন: সৌদি-হুথি সংঘাত সমাধানে সহযোগিতার জন্য প্রস্তুত ইরান

ওই সময় ভারতের মোট ইন্টারনেট সংযোগের মাত্র ৪ দশমিক ২৬ শতাংশ ছিল তারযুক্ত সংযোগ। তাই পর্যাপ্ত সেবা নেই—এমন এলাকায় স্টারলিংক উচ্চগতির ব্রডব্যান্ড পৌঁছানোর আরেকটি সুযোগ তৈরি করতে পারে বলে পোস্টে উল্লেখ করা হয়।

স্টারলিংকের স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম, পাহাড় ও দ্বীপ এলাকায় ইন্টারনেট দেওয়া সম্ভব। এসব জায়গায় ফাইবার বা মোবাইল নেটওয়ার্ক পৌঁছানো কঠিন। ভালো ইন্টারনেট সংযোগ থাকলে গ্রামাঞ্চলের স্কুলগুলো অনলাইন শিক্ষা কার্যক্রম চালাতে পারবে। ক্লিনিকগুলো দূর থেকে চিকিৎসা পরামর্শ দিতে পারবে। ছোট ব্যবসাগুলোও আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে।

দুর্যোগের সময়েও স্টারলিংকের সেবা কাজে লাগতে পারে বলে পোস্টে বলা হয়। বন্যা, ভূমিকম্প বা ঝড়ে স্থলভিত্তিক যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বহনযোগ্য স্টারলিংক টার্মিনাল জরুরি সেবাদানকারী দলগুলোকে বিকল্প যোগাযোগব্যবস্থা দিতে পারে।

স্টারলিংকের সরাসরি মোবাইল সংযোগ প্রযুক্তির মাধ্যমে সাধারণ ৪জি ফোনও মোবাইল টাওয়ারের আওতার বাইরে সংযোগ পেতে পারে। তবে এ জন্য ভারতের অনুমোদন এবং মোবাইল অপারেটরদের সঙ্গে অংশীদারত্ব প্রয়োজন। ভারত সরকারও দুর্গম এলাকা, কম বাণিজ্যিক সম্ভাবনা ও অবকাঠামোর সীমাবদ্ধতাকে ইন্টারনেট সংযোগের ঘাটতির কারণ হিসেবে চিহ্নিত করেছে বলে পোস্টে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলনে ২০ জন নিহত, আহত অনেকে

বাণিজ্যিক সেবা চালু করতে স্টারলিংকের প্রয়োজনীয় অনুমোদন ও স্পেকট্রাম বরাদ্দের প্রক্রিয়া শেষ করার আহ্বানও জানানো হয়।

এতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০ শতাংশ সংযোগ নিশ্চিত করার লক্ষ্য বাস্তবায়নে স্টারলিংক সহায়তা করতে প্রস্তুত। ভারতের সবচেয়ে দুর্গম এলাকার মানুষও নির্ভরযোগ্য ইন্টারনেট পাওয়ার অধিকার রাখে।

৭ অক্টোবর ভারতের মোবাইল কংগ্রেস ২০২৬-এ বক্তব্য দেন স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রমের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। তিনি বলেন, ভারতের নিরাপত্তা ও অন্যান্য নিয়মকানুন মেনে স্টারলিংক দেশটির জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা তৈরি করেছে। ভারতে ২০টি গেটওয়ে সাইটও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

ড্রেয়ার বলেন, ‘ভারতের নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং অন্যান্য নিয়মকানুন বিবেচনায় নিয়ে আমরা ভারতের জন্য বিশেষভাবে আমাদের স্টারলিংক কার্যক্রম তৈরি করেছি। প্রতিটি স্তরেই ভারতের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়েছে। ভারতীয় ব্যবহারকারীদের তথ্যও ভারতের মধ্যেই রাখা হচ্ছে।’

আরও পড়ুন: বেনজির-নওয়াজের মতো ইমরান খানকে দেশ ছাড়ায় বাধ্য করার চেষ্টা

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিনিয়োগ করেছি এবং প্রয়োজনীয় স্থলভিত্তিক অবকাঠামো তৈরি করেছি। ২০টি গেটওয়ে সাইটে শত শত অ্যান্টেনা রয়েছে। ভারতকে সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রমও আমরা প্রস্তুত করেছি।’

ভারতের ডিজিটাল খাতে অগ্রগতির প্রশংসা করে ড্রেয়ার বলেন, ‘ডিজিটাল ক্ষেত্রে ভারত যা অর্জন করেছে, তা অসাধারণ।’ তিনি জানান, গত পাঁচ বছর ধরে ভারতের নিয়ন্ত্রক সংস্থা, শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও মোবাইল অপারেটরদের সঙ্গে কাজ করছে স্টারলিংক। ভারতের প্রয়োজন অনুযায়ী নিজেদের কার্যক্রম সাজাতেই তারা এভাবে কাজ করছে।

ড্রেয়ার বলেন, পুরো ভারতে ১০০ শতাংশ সংযোগ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী মোদির লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করতে স্টারলিংক প্রস্তুত। প্রত্যন্ত এলাকার শ্রেণিকক্ষকে ইন্টারনেটের আওতায় আনা, টেলিমেডিসিন সেবায় সহায়তা এবং দুর্যোগের পর যোগাযোগব্যবস্থা ফিরিয়ে আনতে স্টারলিংকের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

ড্রেয়ার বলেন, ‘স্টারলিংকের মাধ্যমে মানুষ কয়েক বছরের মধ্যে নয়, কয়েক মিনিটের মধ্যেই সংযুক্ত হতে পারে।’ এ বছরের জুনে ভূ-রাজনৈতিক ও নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত স্টারলিংকের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে—এমন খবরও নাকচ করেন ড্রেয়ার। তিনি বলেন, বাণিজ্যিক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর বিষয়ে স্টারলিংক এখনো ভারত সরকারের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা করছে।

আরও পড়ুন: সারের অতিরিক্ত দাম নিয়ে প্রতিবাদ, বিহারের সাংবাদিক মোঈদ আলম গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমার মতো মানুষদের নোবেল দেয় না’ আক্ষেপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩১ এম


‘আমার মতো মানুষদের নোবেল দেয় না’ আক্ষেপ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়া এবং ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার পরও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি করেছেন। আগামী শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি পুরস্কারটি ঘোষণা করবে। এর ঠিক আগে বুধবার তিনি এই আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন।

ট্রাম্প বলেন, ‘তারা কী সিদ্ধান্ত নেবে আমি জানি না। তবে আমার মতো মানুষদের এই পুরস্কার না দেওয়ার একটি বদনাম তাদের রয়েছে।’

হোয়াইট হাউসে ফেরার পর থেকে ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি তার প্রাপ্য।

ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখনই সময় এটি পাওয়ার।’ তবে তিনি আরও যোগ করেন, ‘গতবার পুরস্কারটি যিনি পেয়েছিলেন, তিনি ইনডাইরেক্টলি সেটি আমাকে উৎসর্গ করেছিলেন। তিনি বলেছিলেন, ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি কেউ এটি পাওয়ার যোগ্য নয়। এতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছি।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো গত জানুয়ারিতে তার নিজের প্রাপ্ত ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের পদকটি ট্রাম্পের হাতে তুলে দিয়েছিলেন, মার্কিন সমর্থন পাওয়ার আশায়।

ক্ষমতা গ্রহণের পর থেকে ট্রাম্প আটটি সংঘাতে জড়িয়ে পড়ার দাবি করেছেন এবং বলেছেন, তার এই অবদানের জন্য তার নোবেল পুরস্কার পাওয়ার অধিকার রয়েছে।

তবে ট্রাম্প যে সংঘাতগুলো সমাধানের দাবি করেছেন, সেগুলোর পক্ষগুলো তার কূটনৈতিক ভূমিকার বিরোধিতা করেছে। এমনকি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের মতো কিছু অঞ্চলে লড়াই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে।

অন্যদিকে, ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সমাধান এখনও তার নাগালের বাইরে রয়ে গেছে। এছাড়া, মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে শুরু হওয়া সাত মাসের চলমান সংঘাত বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে বিপর্যস্ত করেছে এবং আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বাড়িয়ে দিয়েছে।

এদিকে, চলতি বছর নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নিয়োজিত বিশেষ র‍্যাপোর্টিয়াররা এগিয়ে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমন তথ্য প্রদান করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ বিষয়টি জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, এই সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এতে আরো বলা হয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে। শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।

এছাড়া, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদান করা পৃথক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


আজ টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহীর বিভিন্ন এলাকায় মোট সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের পক্ষ থেকে বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তনের কাজ করা হবে। এই কারণে বিমানবন্দর বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা ১১ কেভি সূর্যপুর ফিডারের আওতাধীন পূর্ব বাঘহাটা, পিল্লাপাড়া, মথুরা, সাহাপাড়া ও পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা মথুরা, সাহাপাড়া, সূর্যপুর, বড়গাছি ও ইটাঘাটিসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। তবে নির্ধারিত সময়ের পূর্বে রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে নেসকো জানিয়েছে।

সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ। একই সঙ্গে নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপরতলায় নির্বাচনি প্রচারণায় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন :ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৫৫ এম


চাপরতলায় নির্বাচনি প্রচারণায় ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে নির্বাচনি প্রচার-প্রচারণা শুরু করেছেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি বিভিন্ন উঠান বৈঠকেও তাকে প্রচারণা চালাতে দেখা গেছে।
উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনছেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।
ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চাপরতলা ইউনিয়নকে মাদকমুক্ত ও নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। চুরি, ডাকাতি, মাদক ও নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তরুণদের এসব অপরাধ থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের কৃষকদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা, কৃষিক্ষেত্রে সহযোগিতা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তা-সড়কের উন্নয়ন, সংস্কার ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদালকে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তা-সড়কের উন্নয়ন ও সংস্কারমূলক কাজে সরেজমিনে উপস্থিত থেকে সহযোগিতা করতে দেখা গেছে। এ কারণে স্থানীয়দের মধ্যে তার নির্বাচনি কার্যক্রম নিয়ে আলোচনা চলছে।
ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল নাসিরনগর আসনের সংসদ সদস্য এম. এ. হান্নানের চাপরতলা ইউনিয়নের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনকে সামনে রেখে তার গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%