১১:১৪ এম
ফরিদপুরে গরু চুরির সময়ে গরুর ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যায়। এরপর চোর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ রকম একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে, বুধবার (২২ জুলাই) গভীর রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে ঘটনাটি ঘটে।
ভাইরাল হওয়া তিন মিনিট ২৪ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর বড় লোহা কাটা কার্টার দিয়ে শিকল কেটে গোয়াল ঘরে প্রবেশ করে। পরে গোয়াল ঘরের দরজার ছিটকিনি খোলার চেষ্টা করলে যথেষ্ট জোরে শব্দ হয়। এ সময় গরুগুলো ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে গরুর ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যায়। এরপর বাড়ির মালিকের ধাওয়া খেয়ে চোর গরু রেখে পালিয়ে যায়। বাড়িতে এবং গোয়াল ঘরে স্থাপন করা সিসিটিভিতে ধারণ করা এ দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম: হামে এখন পর্যন্ত মৃত্যু ৪
গরুর মালিক লাভলু হোসেন গণমাধ্যমকে জানান, বাড়িতে এবং গরুর গোয়ালে সিসিটিভি আছে। বুধবার রাতে চুরি করতে এসে চোর প্রথমে একটি বাছুরকে বাইরে টেনে-হিঁচড়ে নিয়ে যায়। এরপর বাছুর এবং গরুর ডাকাডাকির কারণে তিনি সজাগ হয়ে যান। তখন সবাই চোর চোর বলে চিৎকার করলে চোরের দল বাছুরটিকে রেখেই পালিয়ে যায়।
তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনি আইনি সহায়তা নেননি। শনিবার (২৫ জুলাই) সকালে স্থানীয় থানায় সিসিটিভি ফুটেজসহ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করবেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন