ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক


১০ মিনিট বন্ধ থাকার পর মেট্রো রেল চলাচল স্বাভাবিক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রো রেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে এক গ্যাস বেলুন আটকে গিয়ে ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরে সকালে ৭টার দিকে ঐ তার থেকে বেলুন অপসারণ করার পর মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।

জানা যায়, একটি উড়ন্ত গ্যাস বেলুন মেট্রোরেলের হাই-ভোল্টেজ তারে জড়িয়ে গেলে বিদ্যুৎ সঞ্চালনে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। এই কারণে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়।

আরও পড়ুন: বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

এরপর অবিলম্বে বেলুন অপসারণের কাজ শুরু করা হয়। এবং সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল আবার শুরু হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মত গলাবাজি করছেন: রাশেদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫১ এম


হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মত গলাবাজি করছেন: রাশেদ

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘হাসনাত আব্দুল্লাহ এখন শেখ হাসিনার মত গলাবাজি করছেন। হাসনাত আব্দুল্লাহ বলছেন যে, আমি এক টাকারও দুর্নীতি করি নাই।

যদি কেউ এক টাকা দুর্নীতির প্রমাণ করতে পারে আমি সংসদ ছেড়ে দিবো। চোরের মায়ের বড় গলা।’

শনিবার (২৭ জুন) একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করে।

তিনি বলেন, ‘হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই তাহলে তার এলাকায় যে প্রায় ৭০০ কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হল এটাকে কী দুর্নীতি বলা হবে না।

অন্য এলাকার মানুষকে বঞ্চিত করে শুধুমাত্র কুমিল্লার উন্নয়নে প্রকল্প নেয়।’

রাশেদ খান বলেন, ‘জেলা পরিষদ থেকে কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আপনারা দাবি করেন- আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। তাহলে এ হল আপনাদের বৈষম্যহীন আচরণ।

নিজের উপজেলায় এমপি হওয়ার জন্য এরকম শত শত কোটি টাকার বাজেট নিয়েছেন। এটাই হল দুর্নীতি। এর থেকে বড় দুর্নীতি আর হইতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বল্পমেয়াদি সরকারি সুকুকে ১০ হাজার টাকাতেই বিনিয়োগ করা যাবে, আজ নিলাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৬ এম


স্বল্পমেয়াদি সরকারি সুকুকে ১০ হাজার টাকাতেই বিনিয়োগ করা যাবে, আজ নিলাম

মার্কেটে আসছে সরকারের ৫ হাজার ৫০০ কোটি টাকার বিনিয়োগ সুকুক। আজ রোববার (২৮ জুন) অনুষ্ঠিত হবে এ সুকুকের নিলাম। এখানে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উভয় ধরনের বিনিয়োগকারী অংশগ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ‘শর্ট টার্ম বিজিআিএস (২৭৩ ডেইস)’ ইস্যু হচ্ছে। এটি ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (আইআরআইডিপি-২)’ [Important Rural Infrastructure Development Project on Priority basis-2] এর বিপরীতে ইস্যু করা হবে।

২৮ জুন বাংলাদেশ ব্যাংকের নিজস্ব সফটওয়্যার Shariah Securities Module (SSM) এর মাধ্যমে সুকুকের অকশন অনুষ্ঠিত হবে। প্রণীত প্রসপেকটাস এবং শরীয়াহ্ ঘোষণাপত্র ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অধীনে গঠিত শরীয়াহ্ এডভাইজরি কমিটির অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হয়েছে। প্রসপেকটাস অনুযায়ী, অকশনের মাধ্যমে ৫ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইজারা পদ্ধতিতে ইস্যু করা হবে; যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৭ সালের ২৯ মার্চ।

এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে ২৭৩ দিনে ভাড়া বাবদ মোট ৩৮৫.০৪ কোটি টাকা দেয়া হবে, যা বার্ষিক ৯.৩৬ শতাংশ হিসেবে মেয়াদপূর্তিতে এককালীন পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন সব ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশ নিতে পারবে।

এছাড়া, দেশি-বিদেশি ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট ইন্সুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবেন।

বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য ২৮ জুন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে Shariah Securities Module (SSM) এ তাদের Sukuk Investor (SI) আইডির বিপরীতে অনলাইনে বিড দাখিল করতে পারবেন। নতুন বিনিয়োগকারীরা বিডে অংশগ্রহণের জন্য গত ২৫ জুনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে SIID খোলার কাজ সমাপ্ত করেছেন। বিডে কৃতকার্য বিডারদের জন্য বরাদ্দ করা সুকুকের পরিমাণ ২৮ জুন বিকেল ৪টায় তাদের স্ব স্ব আইডিতে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যদি সিদ্ধান্ত নিতে না পারেন তবে যে দোয়া পড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৭ এম


যদি সিদ্ধান্ত নিতে না পারেন তবে যে দোয়া পড়বেন

জীবন কখনও কখনও আমাদের সামনে এমন কঠিন পরিস্থিতিতে দাঁড় করায়, যেখানে একটি সিদ্ধান্ত আমাদের পুরো ভবিষ্যৎ বদলাতে পারে। কোন চাকরিটি বেছে নেব? কাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করব? অথবা জীবনের পরবর্তী বড় পদক্ষেপটি কী হতে পারে? এসব দ্বিধাদ্বন্দ্ব ও দোলাচলের মুহূর্তে আমাদের চিন্তাভাবনা ক্লান্ত হয়ে পড়ে, প্রতিটি পথে কোথা না কোথায় ঝুঁকি উপস্থিত। এমনকি ইস্তিখারা করার পরও অনেকের জন্য সিদ্ধান্তে দ্বিধামুক্ত হওয়া সম্ভব হয়নি।

ঠিক এমন বিভ্রান্তিকর ও কঠিন অবস্থা, যাতে সঠিক পথ বেছে নেওয়ার জন্য মহান আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাদের জন্য একটি অসাধারণ এবং সংক্ষিপ্ত দোয়া প্রদান করেছেন। নিচে লেখাটি সুন্দরভাবে উপস্থাপন করা হলো।

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর প্রিয় জামাতা ও চাচাতো ভাই হযরত আলী ইবনে আবি তালিব (রা.)-কে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত শক্তিশালী দোয়া শিখিয়েছিলেন। এই দোয়া মনের সকল দ্বিধা-বিভ্রান্তি দূর করে দেয়।

নেতা, বিচারক এবং পারিবারিক প্রধান হিসেবে হযরত আলী (রা.)-কে জীবনের প্রায় প্রতিটি পর্যায়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হতো। সেই ব্যস্ততায় ও দায়িত্বপূর্ণ জীবনে ওই সংক্ষিপ্ত দোয়াটি ছিল তাঁর অন্যতম প্রধান ভরসার কেন্দ্রবিন্দু। আপনার জীবনের কঠিন সিদ্ধান্তগুলোর মুহূর্তেও এটি হতে পারে আপনার সবচেয়ে কার্যকরী হাতিয়ার। দোয়াটি (সহিহ মুসলিম, হাদিস নং ২৭২৫)

আরবি:

اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي উচ্চারণ: আল্লাহুম্মাহ্-দিনী ওয়া সাদ্দিদনী।

অর্থ: হে আল্লাহ! আমাকে সঠিক পথ প্রদর্শন করুন এবং আমাকে সোজা ও সঠিক পথের ওপর অবিচল রাখুন।

রাসুলুল্লাহ সা. হজরত আলী (রা.)-কে কোন দীর্ঘ চাওয়ার তালিকা দেননি। বরং মাত্র দুটি শব্দের মধ্যে জীবন গঠনের মূল চাবিকাঠি লুকিয়ে রেখেছেন। ১. আইন-ইশারা বা পথপ্রদর্শন (ইদিনি): এর অর্থ হলো আল্লাহর কাছ থেকে এমন জ্ঞান ও অন্তর্দৃষ্টি চাওয়া, যা আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য বুঝতে সহায়তা করবে।

২. সোজা তীরের মতো অবিচলতা (সাদ্দিদনী): তীর যেভাবে লক্ষ্যভেদের জন্য সোজা উড়ে যায়, ঠিক তেমনই আপনি যেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর তা থেকে বিচ্যুত না হন এবং সেই সঠিক পথে অবিচল থাকেন।

কতবার এবং কখন পড়বেন?

এই দোয়াটির পড়ার জন্য কোন নির্দিষ্ট সংখ্যা নেই: রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি পড়ার জন্য বিশেষ সংখ্যা নির্দিষ্ট করেননি। তাই ছোট বা বড় যেকোনো সিদ্ধান্তের মুখোমুখি হলে এটি নিয়মিত ও বারবার মনে মনে পড়তে থাকুন।

দোয়া কবুলের বিশেষ সময়: দোয়াটি যেকোনো সময় পড়া যেতে পারে, তবে দোয়া কবুলের বিশেষ মুহূর্তগুলোতে (যেমন রাতের শেষ তৃতীয়াংশে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময় বা সেজদারত অবস্থায়) অধিক পাঠ করা উচিত।

পৃথিবীর সকল মানুষের বুদ্ধি ও চিন্তার সীমাবদ্ধতা থাকে। তাই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে, নিজের চেষ্টা ও পরিশ্রমের পাশাপাশি, এই দোয়ার মাধ্যমে আল্লাহর ওপর ভরসা (তাওয়াক্কুল) রাখা প্রয়োজন। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাকে কখনো পথভ্রষ্ট করেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমতায় প্রথমার্ধ শেষ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৮:৫৭ এম


সমতায় প্রথমার্ধ শেষ আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ

গ্রুপ 'জে' এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়ে রয়েছে অস্ট্রিয়া এবং আলজেরিয়া। প্রথমার্ধ শেষে ম্যাচটিতে ১-১ সমতা বিরাজ করছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%