ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে রেড ক্রিসেন্ট


রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে রেড ক্রিসেন্ট

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্টও হয়েছেন তিনি। তার নেতৃত্ব, পরামর্শ ও দিকনির্দেশনায় সোসাইটির মানবিক কার্যক্রম দেশের মানুষের কল্যাণে আরও শক্তিশালী, বিস্তৃত ও কার্যকর হবে বলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রত্যাশা ব্যক্ত করেছে।

সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম এক অভিনন্দন বার্তায় বলেন, রাষ্ট্রপতির পরামর্শ, দিকনির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় তার কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করবে। তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনা দেশের মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

আরও পড়ুন: ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার ৬২০ যাত্রী

তিনি জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম বৃহৎ মানবিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দুর্যোগপ্রবণ ও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও সেবা প্রদান করে আসছে। সংস্থার কার্যক্রম ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরও সম্প্রসারিত ও জোরদার হবে।

চেয়ারম্যান আরও বলেন, রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে তার দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার ক্ষেত্রে তার নেতৃত্ব রেড ক্রিসেন্টের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যারিস্টার মো. আব্দুস সালাম রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের মানুষের কল্যাণে মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: ঢাবি শিক্ষক দুলাল কান্তি বাসায় ফিরেছেন, পরিবার অভিযোগ করেছে অপহরণের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, বাঞ্ছারামপুরে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


প্রাইভেটকারে ৮ কেজি গাঁজা, বাঞ্ছারামপুরে গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মো. ফয়ছল আহমদ এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে মরম আলী।

পুলিশ জানায়, ফয়ছলের বিরুদ্ধে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৮টি মামলা রয়েছে। এছাড়া মরম আলীর বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪৪ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে হতে হবে সমতা ও সমমর্যাদার ভিত্তিতে: জামায়াত আমির

 

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সফর করতেও কোনো অসুবিধা নেই।

তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। এই দেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। এদেশের মানুষ চাই ভারতের সাথে সম্পর্ক হোক বন্ধুত্বের, সমমর্যাদার, সমতার ভিত্তিতে।’

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে সরকার প্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলেই দেশে চলমান, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাইলেই এসব বন্ধ হবে। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়।’

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠনের নাম। এই আস্থা অর্জন করতে এই সংগঠন দীর্ঘ সময় ধরে এ দেশের মানুষের মাঝে ইসলামের দাওয়াত ও আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছে। আগামী স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদেরকে জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সে ব্যাপারে আমাদের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল, সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেতা এইচ এম আবু জাফরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৩ এম


ছাত্রদল নেতা এইচ এম আবু জাফরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল

বিএনপি সরকারের ১৮০ দিনের সাফল্যের পূর্বে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে অভিনন্দন জানানো হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুভেচ্ছা মিছিল করে।

শুক্রবার (২১ আগস্ট) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। এই মিছিল মধুর ক্যান্টিনের সামনে থেকে কলাভবন হয়ে বিজনেস ফ্যাকাল্টির সামনে দিয়ে সূর্যসেন হল, মুহসিন হল প্রদক্ষিণ করে ভিসি চত্বর - টিএসসি হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

সরকারের ১৮০ দিন, জনগণের মুশির দিন, ছাত্রদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে শুভেচ্ছা দেওয়া হয়। এছাড়াও, দু:সময়ের রিজভী ভাই, আমারা তোমায় ভুলিনাই, আমরা সবাই তারেক হব, দেশ গড়ায় অংশ নিব, করব কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ - ইত্যাদি স্লোগান দেয়া হয়।

মিছিল শেষে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ছাত্রনেতা এইচ এম আবু জাফর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনের আগে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে ইতিমধ্যে কাজ করেছেন। বিএনপি সরকারের ১৮০ দিন অতিবাহিত হয়েছে, জনগণের প্রত্যাশা পূরণে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। শিক্ষার ও গবেষণার ক্ষেত্রে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দেয়া শুরু হয়েছে। ইমাম মুয়াজ্জিনদের সম্মানির ব্যবস্থা করা হয়েছে, খাল খনন কর্মসূচি শুরু হয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ব্যাংladeshে ৩৫ বছর পরে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। বিগত ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্বদানকারী মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বিএনপির বাইরে ১১ জন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক সৃষ্টি হয়েছে। আমাদের জন্য আরেকটি আনন্দের অনুভূতি সৃষ্টি হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায়। তিনি বিগত ফ্যাসিস্ট হাসিনার ১৬ বছরে মামলা, হামলা, নির্যাতন সহ্য করে অকুতোভয় যোদ্ধার মতো দলের পক্ষে লড়াই করেছেন। তার মহাসচিব হওয়ার বিষয়টি ছাত্রদলের ৫৬ হাজার বর্গমাইলের প্রত্যেক নেতা কর্মীর জন্য গৌরবের।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ- সম্পাদক আফসার উদ্দিন, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, আল ইমরান, বেলাল হোসেন নিলয়, রাসেল খান রাহাত, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সভাপতি আলাউদ্দিন রিপন, যুগ্ম সম্পাদক নুহ রাসেল, হাসিবুল নাঈম, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম রিয়াজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, জিয়াউল হক জিয়া, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাকিতুল ইসলাম, ইজাবুল মল্লিক, শামীম হোসেন, শরীফুল ইসলাম শরীফ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, হামিরুল ইসলাম অপু, রাকিবুল ইসলাম, হেলাল হোসেন, জহিরুল ইসলাম, আল মামুন সাগর। তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, বাংলা কলেজ ছাত্রদলের রাজিব বিশ্বাস, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তারেকসহ অন্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে মিলাদুন্নবী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ এম


সৈয়দপুরে মিলাদুন্নবী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কে স্বাগত জানিয়ে নীলফামারীর সৈয়দপুরে প্রতি বছরের মতো এবারও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ২১ আগস্ট বাদ জুমা শহরজুড়ে আয়োজন করা হয় এই শোভাযাত্রাটি। সৈয়দপুরস্থ আলা হযরত ইমাম আহমেদ রেজা ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রার শুরু হয় গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদ ঈদগাহ মাঠ থেকে, শুক্রবার জুমার নামাজের পর। এতে শহরের বিভিন্ন মসজিদ, খানকাহ এবং পাড়া-মহল্লা থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল আরোহী অংশগ্রহণ করেন। আয়োজকদের কথা অনুযায়ী, জুমার নামাজের পরপরই আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক এবং ব্যক্তিগতভাবে অংশগ্রহণকারী মোটরসাইকেল আরোহীরা গোলাহাট জামে মসজিদ ঈদগাহ মাঠে একত্রিত হন। পরে সেখান থেকে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দরুদ ও সালাম পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানাতে প্রতি বছরই এ ধরনের মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%