ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হামজা: আমরা দেশকে হতাশ করেছি, ইতিবাচক থাকার আহ্বান


হামজা: আমরা দেশকে হতাশ করেছি, ইতিবাচক থাকার আহ্বান

হামজা চৌধুরী সম্ভবত এমন পরিস্থিতির কথা কখনো ভাবেননি। নিজের জন্মদিনে তিনি এমন একটি পরাজয়ের সাক্ষী হলেন। গতকাল ২৯ বছরে পা রেখেছেন বাংলাদেশি মিডফিল্ডার। তার জন্মদিনে বাংলাদেশ ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল পরাজয়ের সম্মুখীন হয়েছে।

এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল। মোট ৩টি আসিয়ান কাপ ম্যাচে বাংলাদেশ ১৩ গোল হজম করেছে। অন্যদিকে, বাংলাদেশের নামের পাশে রয়েছে মাত্র ২ গোল। এই হতাশাজনক পারফরম্যান্সের পর খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই সমালোচনার মুখে পড়েছে। হামজা বিষয়টি বুঝতে পেরেছেন যে সমর্থকদের হতাশ করেছেন।

এ কারণে হামজা মনে করেন, “কোনো না কোনো দিক থেকে আমরা দেশকে হতাশ করেছি।” আসিয়ান কাপের পারফরম্যান্স নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ‘লাতিন বাংলাকে’ তিনি বলেন, “ভারতের বিপক্ষে ওই মুহূর্তগুলো কিংবা সিঙ্গাপুর ম্যাচ—সবই শুধু প্রতিযোগিতার ছিল না; শেষদিকের কিছু অংশ এবং বিশেষ করে শেষ ম্যাচটি ছিল বেশ কঠিন। স্থানীয় ক্যাম্পের কারণে সবাই মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ছিল, তাই এমন পরিস্থিতিতে খেলা অত্যন্ত কঠিন ছিল। আমরাও খুব হতাশ, কারণ আমাদের মনে হয়েছে কোনো কোনো দিক থেকে আমরা দেশকে হতাশ করেছি।”

আরও পড়ুন: আরেকটি গোলোৎসবে ইতিহাস গড়ল বার্সেলোনা, রিয়াল বেতিসকে ৫-৩ ব্যবধানে পরাজিত করে

বিপক্ষ দলের অনেক খেলোয়াড়ের ইউরোপে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাই হামজা এবারের সফরটিকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন। ২৯ বছর বয়সী শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার বলেন, “তবে দেখুন, আমরা খুব ভালো কিছু খেলোয়াড়ের বিপক্ষে খেলেছি যাদের অনেকেই ইউরোপে খেলেন। তাই এটি আমাদের জন্য একটি ভালো অভিজ্ঞতা ছিল। এই সফরটি অভিজ্ঞতা অর্জনের জন্যই ছিল এবং আমার মনে হয় আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি।”

বাংলাদেশ সামনে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে। এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতিবাচক থাকার কথা জানান হামজা। তিনি বলেন, “ইনশাআল্লাহ, আগামী মাসে আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে। তাই আমাদের ইতিবাচক থাকতে হবে। একটি পরিবারের মতো একতাবদ্ধ থাকাটা সবচেয়ে জরুরি। এটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই ইনশাআল্লাহ, আমরা পারব।”

সাফে সকলের সমর্থনও চেয়েছেন হামজা। মিডফিল্ডার বলেন, “হ্যাঁ, আমাদের সমর্থন প্রয়োজন এবং ইতিবাচক থাকতে হবে। বাংলাদেশ থেকে আমরা যে ভালোবাসা ও সমর্থন পাই, আমি বারবার সে কথাই বলি। আগের যেকোনো সময়ের চেয়ে এখন সমর্থনের আরও বেশি প্রয়োজন। ইনশাআল্লাহ, আমরা সাফে গিয়ে নিজেদের চেনা মাঠে জয়লাভ করতে পারব।

আরও পড়ুন: আজ জাতীয় ক্রিকেট লিগ ও ইউরোপিয়ান ফুটবলের খেলা টিভিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মেঘনার তীর থেকে অবৈধ মাটি উত্তোলন দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ভৈরবে মেঘনার তীর থেকে অবৈধ মাটি উত্তোলন দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা জরিমানা

ভৈরবে মেঘনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মেঘনা নদীসংলগ্ন নবাব ব্রিকফিল্ডের পাশে এই অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ওই এলাকায় দুটি এক্সকেভেটর (ভোঁপু মেশিন) দিয়ে অবৈধভাবে মাটি কাটার বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এসময় ঘটনাস্থল থেকে অবৈধ মাটি উত্তোলনের সরঞ্জাম হিসেবে ১টি পল্টুন, ১টি বাল্কহেড এবং ২টি এক্সকেভেটর জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় আটককৃত বাল্কহেড চালক কোনো ধরনের বৈধ অনুমতি বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মাটি কাটার কথা স্বীকার করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম আজিমুল হক বলেন, নদীর তীর রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। মেঘনা নদীর তীর ধ্বংস করে যারা পরিবেশের ক্ষতি করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী বাল্কহেড চালককে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে জব্দকৃত আলামতসমূহ স্থানীয় নৌপুলিশের জিম্মায় প্রদান করা হয়েছে। এ ঘটনায় পরিবেশ রক্ষায় প্রশাসনের আইনগত প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুট্টা চত্বর লালমনিরহাটের প্রতীক হবে : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ভুট্টা চত্বর লালমনিরহাটের প্রতীক হবে : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্তব্য করেছেন, "ইন্ডিয়া গেইট যেমন দিল্লীর প্রতীক, ফয়সল মসজিদ যেমন ইসলামাবাদের প্রতীক, তেমনি ভুট্টা চত্বর হবে লালমনিরহাটের প্রতীক।"

শুক্রবার (২ অক্টোবর) লালমনিরহাট শহরে ভুট্টা চত্বরের নির্মাণকাজ উদ্বোধনের পর মন্ত্রী এই কথা বলেন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু উল্লেখ করেন, "উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটের ব্রান্ডিং ফসলে পরিণত হয়েছে ভুট্টা। বর্তমানে এই জেলায় ভুট্টার চাষ বেড়েছে। ভুট্টা এখন জেলার প্রধান অর্থকরী ফসলে পরিণত হয়েছে। ভুট্টা চাষে বদলে গেছে এ অঞ্চলের চাষিদের জীবন। হাসি ফুটেছে তাদের মুখে। এ জন্য জেলা শহরের প্রাণকেন্দ্রকে ভুট্টা চত্বর হিসেবে নামকরণ করা হয়েছে। আইকনিক স্থাপত্যশৈলিতে একে সাজানো হবে।"

তিনি আরো জানান, "১৯৯১ সাল থেকে জেলার হাতীবান্ধার আবুল কাসেম ভুট্টা চাষ করছেন। ওই সময় ভুট্টার ফলন ছিল কম। তাই চাষিদের আগ্রহ ছিল না। তবে গত ৩ দশকে সেখানকার দৃশ্য পাল্টে গেছে। ওই গ্রামের সব কৃষক এখন ভুট্টা চাষ করছেন। এখানকার মাটি ভুট্টা চাষের উপযোগী, ফলনও সন্তোষজনক। দামও ভালো পাচ্ছেন কৃষকেরা। ভুট্টাকে ঘিরে এখানে কৃষিভিত্তিক ছোট ছোট শিল্প কারখানা গড়ে উঠছে, যা পিছিয়ে পড়া এ জনপদকে এগিয়ে যাবার স্বপ্ন দেখাচ্ছে।"

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হকসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৭ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৪৭ জন আটক

লক্ষ্মীপুর, ২ অক্টোবর, ২০২৬ : জেলার ছয়টি থানায় কিশোর গ্যাং এবং উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান পরিচালনা করেছে পুলিশ।

এই পাঁচ ঘণ্টার অভিযানে ৯৯ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি এবং কমলনগর থানার বিভিন্ন এলাকায় অভিযানটি কার্যকর করা হয়।

কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। সেই অনুযায়ী জেলা পুলিশ, গোয়েন্দা এবং থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে এসব অভিযান পরিচালিত হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে।

কিশোর গ্যাংদের মধ্যে মারামারি এবং নানা অপরাধ কর্মকাণ্ড প্রায়ই ঘটে চলেছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় একযোগে অভিযান শুরু করে পুলিশ।

তৃতীয় দিনের এই অভিযানে ৯৯ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত তিনদিনের অভিযানে মোট ৫৪৭ জনকে আটক করা হয়েছে।

অভিযানের দুই দিনে আটক ৫৪৭ জনের মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৭৫ জনকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপরদিকে ৭২ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানিয়েছেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া প্রতিরোধের লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতার অভিযোগে ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


শেখ হাসিনার জন্মদিন পালন ও নাশকতার অভিযোগে ১৫ আসামি রিমান্ড শেষে কারাগারে

রাজধানীর উত্তরা এলাকা থেকে শেখ হাসিনার জন্মদিন উদযাপন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও নাশকতার প্রস্তুতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ১৫ জনকে রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে এ আদেশ প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ইকবাল হোসেন রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে এ আবেদন করেন। গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত চৌদ্দ আসামির জন্য তিন দিনের এবং অপর নারী আসামির জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), হৃদয় হাসান (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), মো. আরিফ (২৮), মো. ওমর ফারুক (২১), আব্দুল্লাহ আল আমান (১৯), মো. আব্দুল্লাহ আল নোমান (২১), মো. সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯) এবং মো. হাসিব মিয়া (২৩)। অপর নারী আসামি হলেন ফারজানা (২১)।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে এগারো আসামির পক্ষে আইনজীবী মো. কামাল হোসাইন মেহরাব জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। মামলার ব্যাপক তদন্ত চলমান রয়েছে। তথ্য যাচাই করা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%