১০:৫৪ এম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিথ মরিস এলিসন, যিনি খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। ২০০৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়ে দেশের ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেস সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। ২০০৭ সালের ৪ জানুয়ারি শপথ গ্রহণের সময় তার ব্যবহৃত একটি কোরআন নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এলিসনের জন্ম ১৯৬৩ সালের ৪ আগস্ট মিশিগানের ডেট্রয়েটে। ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তিনি কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সঙ্গে পরিচিত হন এবং ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। তাদের সঙ্গে ধর্ম ও বিশ্বাস নিয়ে আলোচনা করার পর তিনি জুমার নামাজে অংশগ্রহণ করেন। ইসলামের সাম্য ও সামাজিক ন্যায়বিচারের শিক্ষা পরে তাকে আকৃষ্ট করে।
আইন বিষয়ে পড়াশোনা শেষ করে এলিসন আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। নাগরিক অধিকার এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করার পাশাপাশি তিনি মিনেসোটা অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের নভেম্বরে মিনেসোটার পঞ্চম কংগ্রেসনাল জেলা থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন তিনি।
শপথের আনুষ্ঠানিকতার জন্য এলিসন বেছে নেন যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা দুই খণ্ডের একটি ইংরেজি অনুবাদের কোরআন। বইটির নাম ‘দ্য কোরআন, কমনলি কলড দ্য আলকোরান অব মোহাম্মদ’, যা ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত হয়। আরবি থেকে এর ইংরেজি অনুবাদ করেছিলেন জর্জ সেল।
জেফারসন ১৭৬৫ সালের দিকে বইটি সংগ্রহ করেছিলেন এবং পরে ১৮১৫ সালে নিজের ব্যক্তিগত সংগ্রহের ৬ হাজার ৪৮৭টি বইয়ের সঙ্গে কোরআনের এই দুই খণ্ডও কংগ্রেসের কাছে বিক্রি করেন। বর্তমানে বই দুটি যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে। বিভিন্ন অগ্নিকাণ্ডের পরেও কোরআনের এই সংস্করণ অক্ষত ছিল।
তবে একটি বিষয় উল্লেখযোগ্য, ২০০৭ সালের ৪ জানুয়ারি কংগ্রেসের ফ্লোরে সম্মিলিত শপথের সময় এলিসনের হাতে জেফারসনের কোরআন ছিল না। একই দিন ক্যাপিটল ভবনের স্যামুয়েল রেবার্ন কক্ষে স্পিকার ন্যান্সি পেলোসির উপস্থিতিতে পৃথক আনুষ্ঠানিকতায় তিনি কোরআনটির ওপর হাত রেখে শপথ নেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
সূত্র: রেডিও ফ্রি ইউরোপ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হেমন্তের সকালে হিমেল বাতাস, শিশিরে ভেজা ঘাস এবং হালকা কুয়াশা দেখা যাচ্ছে। প্রকৃতিতে শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। তবে, দিনের তাপমাত্রায় এখনও গরম অনুভূতি বিদ্যমান। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শিগগিরই হালকা বৃষ্টির কারণে তাপমাত্রা কমে যাবে। ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহের ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে।
হেমন্তের ভোরে শিশিরে ভেজা ঘাস, হালকা কুয়াশা এবং মিষ্টি রোদ প্রকৃতির এই পরিবর্তনের মাধ্যমে শীতের আগমনী বার্তা জানাচ্ছে।
শরতের বিদায় এবং হেমন্তের আগমনের সাথে শীতের অপেক্ষা শুরু হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের উপস্থিতি স্পষ্ট হয়ে উঠছে। রাজশাহী, রংপুর ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভোরে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে। তবে, সকাল গড়িয়ে দুপুরে রোদের তাপ বৃদ্ধি পাচ্ছে।
রাজধানী ঢাকাতেও দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, কিন্তু রাতে কিছুটা শীতল অনুভূতি হচ্ছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ নাজমুল হক জানিয়েছেন, বৃষ্টির পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।
এদিকে, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
তাপমাত্রার এই ওঠানামা, কুয়াশা এবং শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগাম প্রস্তুতি এবং সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আসামি, সরকারি জমি ব্যক্তিমালিকানায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ, একই জমি থেকে নিজের নামে আমমোক্তারনামা গ্রহণ এবং জমি বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগ—একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে কক্সবাজারের চকোরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি অফিসের সাবেক ইউনিয়ন ভূমি ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুরের বিরুদ্ধে। বর্তমানে তিনি কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিস, মহেশখালী, ককসবাজারে কর্মরত রয়েছেন। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা, দুদকের চার্জশিট এবং জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে বিভাগীয় মামলা দায়েরের সুপারিশ থাকার তথ্য পাওয়া গেছে। কিন্তু এতসব অভিযোগের পরও তাঁর বিরুদ্ধে কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স…
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীলফামারীর সৈয়দপুরে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে গণপ্রকৌশল দিবস এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এই উপলক্ষে রোববার (৮ নভেম্বর) আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে একটি আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি ডিপ্লোমা প্রকৌশলী মো. সাদেক হাসান চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য প্রদান ও পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. আজিজুল ইসলাম এবং উপদেষ্টা ডিপ্লোমা প্রকৌশলী মো. মোনায়মুল হক। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য দেন আইডিইবি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ডিপ্লোমা প্রকৌশলী মো. আখতারুজ্জামান বাদল এবং সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত সহকারী উৎপাদন প্রকৌশলী হাজী মো. আব্দুল হান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সকল শহীদ এবং প্রয়াত ডিপ্লোমা প্রকৌশলীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভা শেষে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আইডিইবির সদস্যবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী এবং বিভিন্ন কারিগরি ও ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ