ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে


গ্রাহক ঠকানোর অভিযোগে শেইন ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে

জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান শেইন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য সম্মত হয়েছে। গ্রাহকদের পণ্য ও সেবা সম্পর্কে ভুল তথ্য প্রদান এবং অভিযোগের সমাধানে বাধা দেওয়ার অভিযোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজে র বরাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল বাণিজ্য কমিশন জানায়, শেইন পণ্য কেনার সমস্যা সমাধানকে কঠিন করে তুলেছিল, নির্ধারিত সময়ে পণ্য পাঠানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল এবং নেতিবাচক গ্রাহক মতামত আড়াল করার চেষ্টা করেছিল।

সংস্থাটির অভিযোগ অনুযায়ী, শেইন সরবরাহব্যবস্থা, তুলার উৎস এবং শ্রমিকদের কর্মপরিবেশ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছে। প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ পণ্য পাঠানোর পরও গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটির ছিল মাত্র পাঁচজন প্রতিনিধি।

আরও পড়ুন: গাজায় নারী-শিশুদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল: অ্যামনেস্টি

শেইনের গ্রাহকদের ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া, পণ্য পৌঁছানোর সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রদান, নেতিবাচক মতামত আড়াল করা এবং অপর্যাপ্ত গ্রাহকসেবা দেওয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠানটিকে নিষেধাজ্ঞা মানতে হবে।

তবে শেইন জানিয়েছে, এ সমঝোতা দায় স্বীকারের অংশ নয়। প্রতিষ্ঠানটি অভিযোগের কিছু অংশের সঙ্গে এখনো একমত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তিনজন আটক

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে পিরোজপুরের কাউখালীতে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, ঘর ও গভীর নলকূপ দেওয়ার প্রলোভনে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আটক করা হয়েছে এবং তাদেরকে গত সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসপদ্দি গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে চক্রটি। ভুক্তভোগীরা শাকিল আহমেদের নামকে মূল হোতা হিসেবে উল্লেখ করেছেন।

শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচয় দিয়ে সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসপদ্দি গ্রামের ইন্দ্রজিৎ সেন ও শিউলি বেগম জানিয়েছেন, চক্রটি দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মসলা সরবরাহ করে মানুষের মধ্যে আস্থা তৈরি করে। পরে সেই আস্থাকে কাজে লাগিয়ে তারা বিভিন্নজনের কাছ থেকে টাকা নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ডের জরিপে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা এ ঘটনার সঙ্গে জড়িত নন। জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো আট থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রম চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু, চলছে বাংলাদেশ সচিবালয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক শুরু, চলছে বাংলাদেশ সচিবালয়ে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে।

বৈঠকটি বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকটি বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে, কেমন থাকবে দিনের আবহাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমতে পারে, কেমন থাকবে দিনের আবহাওয়া

সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে জানিয়েছে, দিনের তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার আভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য প্রকাশিত হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ের মধ্যে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। এ সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্দান্ত গোল করে হয়েছেন ম্যাচসেরা, তবু মন ভালো নেই শেরকির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


দুর্দান্ত গোল করে হয়েছেন ম্যাচসেরা, তবু মন ভালো নেই শেরকির

ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন তিনি। এর আগে তার খেলা ছিলও বেশ ভালো। এই পারফরম্যান্সের জন্য রায়ান শেরকির হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। ব্যক্তিগত পুরস্কার কার না ভালো লাগে? কিন্তু শেরকির ক্ষেত্রে তা হয়নি। পুরস্কার নিতে আসার সময় তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণতা। যখন তিনি পুরস্কার নিয়ে বেরিয়ে গেলেন, তখন মনে হচ্ছিল, যেন হাতে থাকা গোলক সদৃশ বস্তুটি পৃথিবীতে আর কোনো মূল্যই রাখে না।

এমন তাচ্ছিল্যের কারণ কী? এর উত্তর লুকিয়ে আছে স্কোরলাইনে। নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে তার দল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে অনুষ্ঠিত এই ম্যাচের পর রায়ান শেরকি তার অগ্রাধিকার স্পষ্ট করে জানিয়েছেন।

ফরাসি মিডফিল্ডার অসাধারণ খেলে ম্যাচসেরা হয়েছেন। তিনি গোলও করেছেন। কিন্তু এই পুরস্কার তার জন্য তেমন আনন্দের কারণ হয়ে দাঁড়ায়নি। কারণ সিটি আবারও তিন পয়েন্ট নিতে পারেনি।

ম্যাচ শেষে শেরকি বলেন, ব্যক্তিগত স্বীকৃতি তার কাছে মুখ্য নয়। তিনি চান সিটি আবার জেতা শুরু করুক। তার কথায়, ‘ম্যাচসেরা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই! আমি শুধু ম্যাচ জিততে চাই।’

নাপোলির বিপক্ষে এই ড্র সিটির সাম্প্রতিক খারাপ সময়ের সঙ্গে যুক্ত হয়েছে। টানা তিন ম্যাচে তারা জয়হীন রয়েছে। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারাচ্ছে দলটি।

জয়ে ফেরা কতটা জরুরি, সে কথাও বলেছেন শেরকি। তিনি স্বীকার করেছেন, এই ফল দলের জন্য ভালো ছিল না। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগে আমরা শেষ তিন ম্যাচে হেরেছি। দুটি ম্যাচ ড্র হয়েছে। আজ আমাদের শুধু জিততে হতো। শুধু এটুকুই…’

তার এসব কথায় সিটি শিবিরের বাড়তে থাকা হতাশা স্পষ্ট হয়ে উঠেছে। নাপোলির বিপক্ষে নিজের অবদান থাকা সত্ত্বেও দলকে জেতাতে না পারায় শেরকি স্পষ্টতই হতাশ ছিলেন।

দলের ড্রেসিংরুমের বর্তমান মেজাজও এই প্রতিক্রিয়ায় বোঝা যায়। যখন দল পয়েন্ট পেতে হিমশিম খাচ্ছে, তখন ব্যক্তিগত পুরস্কার ও গোল গৌণ হয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%