০৭:৩৭ পি.এম
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে শারদীয় দুর্গাপূজার ছুটিতে বন্ধ রয়েছে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক ৪টি জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হকের সই করা নির্দেশনাগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশ্যে প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং মিরপুর বাঙলা কলেজসহ বিভিন্ন স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। এই প্রেক্ষাপটে, ঢাকা মহানগরীসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে দূতাবাসকে অবহিত করেনি
১) প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার, আঙিনা এবং আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
২) কোথাও পানি জমে আছে কি না, তা পরীক্ষা করে অবিলম্বে অপসারণ করতে হবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩) শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।
৪) প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা, স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: প্রাইম ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি পরিদর্শন
এই নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য বিষয়টিকে ‘অতিব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন