ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

চুয়াডাঙ্গায় ধর্মঘট প্রত্যাহার, পাঁচ রুটে বাস চলাচল স্বাভাবিক


চুয়াডাঙ্গায় ধর্মঘট প্রত্যাহার, পাঁচ রুটে বাস চলাচল স্বাভাবিক

চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রত্যাহার করেছে। প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ার পর শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর থেকে এসব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে।

 

দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, শ্রমিক এবং ইজিবাইক মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

সভা সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার কোনো উপজেলার ব্যাটারিচালিত ইজিবাইক অন্য উপজেলায় চলাচল করতে পারবে না। এছাড়া উপজেলা ও পৌরসভাভিত্তিক নির্ধারিত রঙে ইজিবাইক রাঙাতে হবে।

 

নির্ধারিত রং অনুযায়ী, চুয়াডাঙ্গা পৌরসভার ইজিবাইকে কমলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার (পৌরসভা ছাড়া) ইজিবাইকে নীল, আলমডাঙ্গা উপজেলায় সবুজ, দামুড়হুদায় খয়েরি এবং জীবননগরে হলুদ রং করতে হবে।

চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল জানান, ইজিবাইকের রং এবং শ্রমিকদের মারধরের ঘটনায় বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে ৬০ জন স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে মিলনমেলা

 

এখন থেকে সড়কে বাস চলাচল স্বাভাবিক থাকবে।

জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে এবং বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ইজিবাইক চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: টাঙ্গাইলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মিনহাজ উদ্দিন মিলিটারির দাফন সম্পন্ন

বৈঠকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বি.এম. খালিদ হোসেন, পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজ উল-ইসলামসহ পরিবহন ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বাস-মিনিবাস শ্রমিকদের ওপর হামলা, মারধর ও বাস আটকে রাখার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা থেকে কর্মসূচি শুরু করে চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ। এর ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে চুয়াডাঙ্গা থেকে পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই বাস না পেয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যান।

পরে শনিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন পরিবহন ও ইজিবাইক মালিক-শ্রমিক নেতারা। প্রশাসনের আশ্বাস এবং ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণে উপজেলা ও পৌরসভাভিত্তিক সিদ্ধান্তের পর বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় কৃষকের দুটি সেচপাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফি-র রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


লিভারপুল তারকার জন্য ট্রান্সফার ফি-র রেকর্ড ভাঙতে চায় ম্যানসিটি

ম্যানচেস্টার সিটি লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে দলে নিতে তৎপর হয়ে উঠেছে। ইতোমধ্যে সিটিজেনরা তার প্রতিনিধিদের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলীতে একটি ঐক্যমতে পৌঁছেছে।

 

এখন অলরেডদের কাছে বিশাল অঙ্কের একটি প্রস্তাব পেশ করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে।

গাকপো মাঠের দুই প্রান্তের উইংয়ের পাশাপাশি সেন্টার ফরোয়ার্ড হিসেবে সমানভাবে দক্ষ। এই বহুমুখী প্রতিভার কারণে কোচিং স্টাফ যে কোনো মূল্যে তাকে ইত্তিহাদে নিয়ে আসতে প্রস্তুত। খবর অনুযায়ী, গাকপোকে পেতে লিভারপুলের সামনে ৮৫ মিলিয়ন পাউন্ডের (৯৯ মিলিয়ন ইউরোরও বেশি) একটি বিশাল প্রস্তাব দিতে যাচ্ছে সিটি।

 

যদি এই চুক্তিটি সম্পন্ন হয়, তাহলে ২৪ বছর বয়সী এই তারকা ডাচ ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফারের নতুন রেকর্ড গড়বেন। এর আগে ২০১৯ সালে আয়াক্স থেকে ৭৫ মিলিয়ন ইউরো ও বাড়তি ১১ মিলিয়ন ইউরোর অ্যাড-অনসে বার্সেলোনায় গিয়ে ফ্রেঙ্কি ডি ইয়ং এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন।

তবে, লিভারপুল যে হুট করে গাকপোকে ছাড়বে, তা ভাবা ভুল হবে। বর্তমান ইংলিশ চ্যাম্পিয়নরা তার উপযুক্ত বিকল্প নিশ্চিত করতে চায়।

 

পিএসজি থেকে ১২৩ মিলিয়ন পাউন্ডের বিপুল ফিতে ফরাসি তারকা ব্র্যাডলি বারকোলাকে দলে নেওয়ার বিষয়ে অলরেডরা চুক্তি সম্পন্ন করেছে। তবুও, আক্রমণে আরও একজন উইঙ্গারকে দলে ভেড়াতে চায় ক্লাবটি।

সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিস্টাল প্যালেসের সেনেগালিজ ফরোয়ার্ড ইসমাইলা সার। তাকে অ্যানফিল্ডে নিয়ে আসতে ইতোমধ্যে ৫০ মিলিয়ন পাউন্ডের একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে অলরেড কর্তৃপক্ষ। সারের যোগদান নিশ্চিত হলে গাকপোর সিটিতে যাওয়ার সবুজ সংকেত মিলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩১ এম


জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান অভিযোগ করেছেন যে, ক্ষমতার স্বার্থে জামায়াত এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ একতাবদ্ধ হয়ে ভবিষ্যতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তিনি উল্লেখ করেন, জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামী প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে লংমার্চের কর্মসূচি পালন করতে যাচ্ছে।

 

শনিবার, তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই অভিযোগগুলো তুলে ধরেন।

তিনি আরো বলেন, জামায়াত কর্মসূচি ডাকবে এবং সেই কর্মসূচির মধ্যে ঢুকে পড়বে আওয়ামী লীগ। তবে জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে, আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত একত্রে মাঠে নামবে। এই লং মার্চের ঘোষণা আসলে আওয়ামী লীগের নামার পথ তৈরি করার উদ্দেশ্যে।

 

তিনি আরও বলেন, তাদের কাছে জাতীয় সংকট যেমন জ্বালানি সংকট, তা মূল বিষয় নয়, বরং তারা শুধুমাত্র ক্ষমতা বোঝে। আর এজন্য জামায়াত ১ লাখ লিটার তেল খরচ করতে যাচ্ছে লং মার্চে, যা জাতীয় সংকটকে পূঁজি করে করা হচ্ছে। ক্ষমতা না জনতা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নিউইয়র্কে আরএসএস প্রধান

‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ এম


‘কোনও হিন্দু যদি ভাবে ভারতে মুসলিম থাকবে না, তবে সে হিন্দু নয়’

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত মন্তব্য করেছেন যে, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এবং সকল ধর্মীয় পথ একই লক্ষ্য অর্জন করে। তিনি বলেন, ‘কোনো হিন্দু যদি মনে করেন যে ভারতে কোনো মুসলমানের থাকা উচিত নয়, তবে তিনি আর হিন্দু থাকবেন না।’

‘এক বিশ্ব এক মানবতা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই বক্তব্য প্রদান করেন।

 

মোহন ভাগবত অনুষ্ঠানে উল্লেখ করেন যে, বিভিন্ন সময়ে মুসলিম প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলাকালে তারা আরএসএসের উদ্দেশ্য এবং ‘হিন্দু রাষ্ট্র’ ধারণা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ভাগবত জানান, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল— হিন্দু রাষ্ট্র গঠিত হলে ভারত থেকে মুসলিমদের বের করে দেওয়া হবে কি না। আমি স্পষ্ট বলেছি, না। হিন্দু রাষ্ট্র মানে মুসলিমদের বের করে দেওয়া নয়।

 

এটি হিন্দুত্ববাদের সংজ্ঞায় পড়ে না।’ তিনি আরও বলেন, যদি কোনো হিন্দু মনে করে ভারতে মুসলিমদের জন্য স্থান নেই, তবে সে আর হিন্দুই থাকে না।

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আদর্শিক অভিভাবক হিসেবে আরএসএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ভারতে হিন্দুত্ববাদী উগ্রপন্থা প্রচার করে এবং একাধিক মুসলিমবিরোধী সহিংসতা ও দাঙ্গায় জড়িত। ঐতিহাসিকভাবে, ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকে ভারতে মুসলিম জনগণের ওপর বিভিন্ন ধরনের নিপীড়নের সঙ্গে এই সংগঠনের নাম জড়িত।

 

মোহন ভাগবতের নিউইয়র্ক সফরের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে একাধিক আন্তর্জাতিক ও স্থানীয় মানবাধিকার সংস্থা প্রতিবাদ জানায়। তবে তীব্র আপত্তি সত্ত্বেও তিনি পূর্বনির্ধারিত এই অনুষ্ঠানে যোগ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসার কথা বলে ছেলেকে নিয়ে হত্যা, দিল্লিতে বাবাসহ গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:৪৮ এম


চিকিৎসার কথা বলে ছেলেকে নিয়ে হত্যা, দিল্লিতে বাবাসহ গ্রেফতার ২

একটি পরিত্যক্ত কনটেইনারে চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ৩৮ বছর বয়সী ছেলেকে হত্যার অভিযোগ তার ৬৪ বছর বয়সী বাবার বিরুদ্ধে উঠেছে। ভারতের রাজধানী নয়াদিল্লির কালিন্দি কুঞ্জ এলাকায় ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের নাম গুল হাসান। গ্রেপ্তারকৃত দুজন হলেন তার বাবা তালুকদার আনসারি এবং আনসারির সহযোগী মোহাম্মদ ওয়াসিম, যিনি আকরাম নামেও পরিচিত। শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ আগস্ট সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে কালিন্দি কুঞ্জ এলাকায় বাবলু কা কনটেইনার নামে পরিচিত একটি পরিত্যক্ত কনটেইনারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। সেখান থেকে রক্তমাখা একটি পাথরও উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের পর হত্যার রহস্য উদঘাটনের জন্য কালিন্দি কুঞ্জ থানার পুলিশ, স্পেশাল স্টাফ, নারকোটিকস টিম এবং অ্যান্টি অটো থেফট স্কোয়াডের সদস্যদের নিয়ে চারটি দল গঠন করা হয়।

তদন্তের সময় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে, গুল হাসান দুই ব্যক্তির সঙ্গে ওই পরিত্যক্ত কনটেইনারের দিকে গিয়েছিলেন। এরপর গুল হাসানকে আর সেখান থেকে বের হতে দেখা যায়নি। ক্যামেরা থেকে ক্যামেরায় ফুটেজ অনুসরণ করে পুলিশ দুই সন্দেহভাজনকে শনাক্ত করে।

পরে তাদের দিল্লির গোবিন্দপুরীর একটি পোশাক কারখানা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, গুল হাসানকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ওই নির্জন স্থানে নেওয়া হয়েছিল। সেখানে ওয়াসিম তাকে পাথর দিয়ে আঘাত করেন এবং আনসারিও তাকে আঘাত করেন। পরে কাপড়ের বর্জ্য দিয়ে তৈরি রশি দিয়ে গুল হাসানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার মরদেহ কনটেইনারের ভেতর রেখে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গুল হাসান সিজোফ্রেনিয়া সহ বিভিন্ন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তার মানসিক সমস্যার বিষয়টি সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যার প্রকৃত কারণ এবং পুরো ঘটনা জানতে তদন্ত চলছে।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পাথর, রক্তমাখা পোশাক এবং শ্বাসরোধে ব্যবহৃত কাপড়ের রশি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক ও প্রযুক্তিগত তথ্যের মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনাক্রম যাচাই এবং চূড়ান্ত চিকিৎসা প্রতিবেদন পাওয়ার কাজ চলছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%