মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১২:৪৮ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিনের সফরে সিলেট পৌঁছেছেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সিলেট সফর।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান।
সফরের জন্য পাঁচটি ভেন্যু এবং তিনটি কর্মসূচি নিয়ে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তৈরি করা হয়েছে, জানালেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফরের সময় প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি ২০০ অতিরিক্ত পুলিশ সদস্যও দায়িত্ব পালন করবেন।
সফরের আগে সোমবার দুপুরে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, "রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।" সফরকালে রাষ্ট্রপতি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচির জন্য পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির কার্যালয়ের নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউসে যাবেন। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে যাবেন।
দুপুরের বিরতির পর বিকেল সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সফর শেষে রাত ৮টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার পরিকল্পনা করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বনজ ও ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাসের তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে সাংবাদিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতেও গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কালকিনি, কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি ও রেড ক্রিসেন্ট কালকিনি উপজেলা ইউনিটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গাছের চারা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা গাছগুলো বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, “সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিয়ে আমরা কালকিনিতে এই কর্মসূচির সূচনা করলাম। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তোমরা এই গাছগুলোর যত্ন নেবে।”
তিনি আরও বলেন, “গাছ আমাদের অক্সিজেনের ফ্যাক্টরি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যাও করতে হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দীর্ঘদিন প্রতীক্ষার পর অবশেষে প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুভ উদ্বোধন হয়েছে।
গতকাল ১৪ই সেপ্টেম্বর, সোমবার, বিকাল সাড়ে ৪ টার সময় শশীভূষণ বেগম রহিমা ইসলাম কলেজ মাঠে এ ফুটবল খেলা উদ্বোধন করা হয়।
খেলা পরিচালনা কমিটির আহব্বায়ক ও শশীভূষণ প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান শাহীনের সভাপতিত্বে, শশীভূষণ থানা যুবদল নেতা বেলায়েত হোসেন খলিফা ও শশীভূষণ থানা ছাত্রদল নেতা ইউনুছ শরীফের সঞ্চালনায়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , জনাব মোঃ কাজী মনজুর হোসেন,
সাবেক সাংগঠনিক সম্পাদক, চরফ্যাশন উপজেলা বিএনপি!
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
হাজী জাহিদুল ইসলাম ( রাসেল) সদস্য সচিব চরফ্যাশন উপজেলা জাতীয়তাবাদী যুবদল, কামরুজ্জামান শাহীন, সদস্য সচিব, উপজেলা চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দল, ইব্রাহিম হাওলাদার, সাধারণ সম্পাদক, চরফ্যাশন উপজেলা ক্রীড়া সংস্থা ও সিনিয়র যুগ্ন আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, আরিফুর রহমান ফরাজী, আহবায়ক, উপজেলা ছাত্রদল, কাজী অনিক, সদস্য সচিব, চরফ্যাশন উপজেলা ছাত্রদল, নুরউদ্দিন আখন, আহ্বায়ক চরফ্যাশন পৌরসভা ছাত্রদল।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন , এওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার, উপস্থিত ছিলেন শশীভূষণ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমির হোসেন মেম্বার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা, শশীভূষণ থানা ও ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছেন, তারা হলেন শক্তিশালী লর্ডহার্ডিঞ্জ ফুটবল একাদশ বনাম শশীভূষণ কলেজ পাড়া ফুটবল একাদশ। খেলায় লর্ড হার্ডিঞ্জ ফুটবল একাদশ ২-১ গোলে শশীভূষণ কলেজ পাড়াকে পরাজিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের আব্দুজ জহুর সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে ৩ লাখ ৩৬ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি জব্দ করা হয়। জব্দ করা বিড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি টয়োটা ডিআই পিকআপ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির নাম আব্দুল করিম। তিনি ছাতক উপজেলার জহির আলীর ছেলে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল, আব্দুজ জহুর সেতু হয়ে বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি নিয়ে একটি পিকআপ যাবে। বিষয়টি জানতে পেরে পুলিশ সুপার এবিএম জাকির হোসেন স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ শহর ফাঁড়ি পুলিশের ইনচার্জ অভিজিৎ ভৌমিক তাঁর একটি দল নিয়ে অভিযান পরিচালনা করে।
তিনি আরও বলেন, অভিযানে নাসির বিড়িসহ একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাষ্ট্রপতি মির্জা ফখররুল ইসলাম আলমগীর সিলেটে এসেই হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার টার তিনি তার গাড়ি বহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান। এসময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাজার জিয়ারত শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি মাজার এলাকায় বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে অসংখ্য মানুষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এরপর তিনি হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করবেন। বিকাল তিনটার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা জানানো হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ