ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ঢাকার পক্ষ থেকে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা


ঢাকার পক্ষ থেকে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬: নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা প্রকাশ করেছে। একইসঙ্গে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, বিষয়টি স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে উত্থাপন করে জড়িতদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতকারীরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে তার হয়রানির ঘটনার তীব্র নিন্দা করেছে।

মন্ত্রণালয় আরও জানায়, এই ঘটনার পেছনে যারা দায়ী, তারা বাংলাদেশের ভাবমূর্তি এবং দেশের নাগরিকদের সম্মান ক্ষুণ্ন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে শিক্ষকদের এআই জানা জরুরি: শিক্ষামন্ত্রী

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) গুরুত্ব অপরিসীম। আধুনিক শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে অনেক দক্ষ হয়ে উঠেছে; তাই তাদের সঠিকভাবে পাঠদান করার জন্য শিক্ষকদের প্রযুক্তি ও এআই বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা প্রয়োজন।

আজ বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ‘৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘যে শিক্ষার্থী পেছনের বেঞ্চে বসে থাকে এবং প্রশ্ন করার সাহস পায় না, তাকে প্রশ্ন করার সুযোগ করে দেওয়াই একজন আদর্শ শিক্ষকের প্রধান দায়িত্ব।’

মন্ত্রী শিক্ষা ও শিক্ষকমণ্ডলির সার্বিক উন্নয়নে গবেষণার ওপর জোর দিয়ে বলেন, শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি একই সাথে আগামীর আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মতের ঊর্ধ্বে উঠে সকল শিক্ষককে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত ৬১৩ জন কর্মকর্তা আট দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণ করছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ড. সরদার মো. কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, মাউশি মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আব্দুল মজিদ প্রামানিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসিম মো. মেজবাহুল হক।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে মন্ত্রী বলেন, আমাদের ১৫ দিনের মধ্যে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি থেকে থাকে। কারণ, যেহেতু প্রশ্নপত্রের দুইটি সেট থাকে, একটি ব্যবহৃত ও অন্যটি অব্যবহৃত। কিন্তু পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে। তিনি বলেন, আমরা এই ফেল-এর লিগ্যাসি বছরের পর বছর টানতে চাইনা। সুযোগ পাওয়ার পরেও যারা অকৃতকার্য হবে তাদেরকে ভোকেশনাল শিক্ষায় স্থানান্তর করা হবে।

শিক্ষামন্ত্রী এরপর ‘১০০টি বিদ্যালয়ে খান একাডেমি, বাংলাদেশ-এর কার্যক্রমের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এর মাধ্যমে বগুড়া, নেত্রকোনা ও কক্সবাজারে নতুন করে ১০০টি বিদ্যালয়ে খান একাডেমির শিক্ষা সহায়তা কার্যক্রম সম্প্রসারিত করা হচ্ছে।

এরপর মন্ত্রী পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও কিরগিজস্তানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


বাংলাদেশ ও কিরগিজস্তানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ এবং কিরগিজস্তান তাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সমন্বয় জোরদারের জন্য অঙ্গীকার করেছে। এই অঙ্গীকারটি কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত দুই দেশের দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠকে করা হয়।

আজকের বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম এবং কিরগিজস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ উভয় দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম. মনিরুল ইসলামও উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, বৃত্তি, শ্রমশক্তির চলাচল, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ, সংসদীয় বিনিময়, উচ্চপর্যায়ের সফর, তথ্যপ্রযুক্তি, প্রযুক্তি হস্তান্তর, সংস্কৃতি, পর্যটন, জনগণের মধ্যে যোগাযোগ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করে।

এ সময় দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ২০২৬-২০২৭ সালের কর্মপরিকল্পনাবিষয়ক আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব চুক্তির লক্ষ্য হলো বাস্তবভিত্তিক ও পারস্পরিক লাভজনক সহযোগিতা এগিয়ে নেওয়া।

দুই দেশ ২০২৭ সালে বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদযাপনের বিষয়েও একমত হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোকে উভয় দেশ উচ্চ অগ্রাধিকার দিয়েছে। তারা রাজনৈতিক যোগাযোগ জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়সহ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আয়োজন করতেও সম্মত হয়েছে।

জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সাংহাই সহযোগিতা সংস্থাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, কিরগিজস্তান ২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক সমর্থনের অঙ্গীকার করেছে দুই দেশ।

বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান।

দুই দেশ বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধশিল্প এবং তথ্যপ্রযুক্তিকে সম্প্রসারিত সহযোগিতার সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

আলোচনায় ইউরেশীয় অঞ্চলের ভূকৌশলগত গুরুত্ব এবং ১৮ কোটির বেশি মানুষের এই বাজারের সম্ভাবনার বিষয়টি উঠে আসে। এই অঞ্চল বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানো এবং বৃহত্তর আঞ্চলিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে পারে।

সরকারি পর্যায়, ব্যবসায়ী পর্যায় এবং বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে কিরগিজ পক্ষ।

শিক্ষা, খেলাধুলা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে উভয় পক্ষ।

কিরগিজস্তানে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের সম্ভাব্য কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতের সুযোগগুলো নিয়ে কথা বলেন দুই দেশের প্রতিনিধিরা।

কিরগিজ প্রতিনিধিদল বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে দেশটির মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার সম্ভাবনার বিষয়টি তুলে ধরে। শিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি কার্যক্রমের জন্য নিয়মিত ও আইনসম্মত ব্যবস্থা প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা, কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, সংস্কৃতি, পর্যটন, বিনিয়োগ সুরক্ষা এবং শিল্প সহযোগিতাবিষয়ক প্রস্তাবিত কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে পররাষ্ট্রসচিব সিয়াম কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন।

কুলুবায়েভ গত সেপ্টেম্বরে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তাঁর বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক সুবিধাজনক সময়ে খলিলুর রহমানকে কিরগিজস্তান সফরের আমন্ত্রণ জানান।

সিয়াম ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ২০২৮-২০৩০ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কিরগিজস্তানের সমর্থন চান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও তিনি কিরগিজস্তানের সহযোগিতা কামনা করেন।

২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচনে কিরগিজস্তানকে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান কুলুবায়েভ।

দুই পক্ষই আশা প্রকাশ করে যে দ্বিতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের এ বৈঠক বাস্তবভিত্তিক ও ফলাফলমুখী সহযোগিতার আরও শক্ত ভিত্তি গড়ে তুলবে।

পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় তৃতীয় দফার পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে একমত হয়েছে দুই দেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪

নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের বেলালের দোকানের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে একই দিন বিকেল চারটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকায় তাকে মারধর করা হয়।  

নিহত কবির হোসেন উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইসলামগঞ্জ বাজার এলাকার গাইনেগো বাড়ির বাসিন্দা। স্থানীয় কয়েকজনের ভাষ্য, তিনি প্রতিবন্ধী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন ওয়ার্কশপের মালিক মো. হোসেন। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সহায়তা চান তিনি। এরপর মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে কবিরকে শনাক্ত ও আটকের কথা জানান। খবর পেয়ে হোসেন তার লোকজন নিয়ে সেখানে যান। এ সময় কবিরকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আহত কবিরকে ইসলামগঞ্জ বাজার থেকে প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। পরে বেলালের দোকানের সামনে মরদেহ ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে কবিরকে আহত অবস্থায় খুঁটির সঙ্গে বেঁধে রাখতে দেখা যায়। ভিডিওতে তাকে টাকা চুরির অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেও দেখা গেছে। মঙ্গলবার বিকেলে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, চুরির 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ এম


বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তার রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ড বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

দেশ ও দলের প্রতি সালাহউদ্দিনের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%