শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
০৯:১৫ পি.এম
রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী ‘এমডিআইসি স্টেম ফেস্ট ২০২৬-২৭’ শুরু হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশ করা। এতে রাজধানীর ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মানারাত ক্লাবস ফর কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের (এমসিসিএ) উদ্যোগে কলেজ ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করা হয়।
স্টেম ফেস্টের আহ্বায়ক ও মানারাত সায়েন্স ক্লাবের ইনচার্জ ড. মো. মাকসুদুল আলম বলেন, “শিক্ষার্থীরা শুধু প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে, এমনটি নয়; বরং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া, নতুন ধারণা নিয়ে কাজ করা এবং অর্জিত জ্ঞান মানবকল্যাণে প্রয়োগ করার মানসিকতাও গড়ে তুলবে—এটাই প্রত্যাশা।”
অনুষ্ঠানে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব উল আলম বলেন, “আমি আশা করি এবং প্রার্থনা করি, একদিন মানারাত থেকে একজন বিজ্ঞানী নোবেল পুরস্কার পাবেন। আসুন, আমরা সেই স্বপ্ন দেখি। এ জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ওপর মানবসভ্যতার সমৃদ্ধি ও উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, আবিষ্কার ও গবেষণার মধ্য দিয়েই ভবিষ্যতের বাংলাদেশ এগিয়ে যাবে। যারা আজ নিজেদের প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করছে, তারাই আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি উল্লেখ করেন, “বিজ্ঞান শুধু নতুন কিছু আবিষ্কারের মাধ্যম নয়, এটি নিয়মতান্ত্রিক চিন্তা ও অনুসন্ধানের প্রক্রিয়া। মানবসভ্যতার সূচনালগ্ন থেকে বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করেছে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। মহাকাশ গবেষণা, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও গণিতের অগ্রগতি মহাবিশ্বের অজানা রহস্য জানার সুযোগ তৈরি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বান্দরবান, ১৬ অক্টোবর ২০২৬ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ জেলায় শুরু হয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবমুখর পরিবেশের মধ্যে।
উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নির্বিঘ্নে নিশ্চিত করতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজাকে কেন্দ্র করে মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন।
আজ শুক্রবার সকালে মহাষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা, শাখের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো।
সকালে বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবারের আগমন ঘটেছে দেবী দুর্গার ঘোড়ায়।
পঞ্জিকা অনুযায়ী, মহালয়া, বোধন ও সন্ধিপূজা এই তিন পর্ব মিলে দুর্গাপূজা। দেবীপক্ষের শুরু হয় যে অমাবস্যায়, সেদিন মহালয়া হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সেদিন কন্যারূপে মর্ত্যে আসেন দুর্গা।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বান্দরবান জেলা জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে উৎসব উদযাপনে অংশ নিচ্ছেন শিশু থেকে বয়োবৃদ্ধ সকলেই।
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর জানান, প্রতিবছরের মতো এবারও বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে জেলা সদরের রাজারমাঠে দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে। এ আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, বান্দরবান জেলার সাতটি উপজেলায় এবারে ৩৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে এবারের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার অনুষ্ঠানটি শুক্রবার বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমদ খান জানিয়েছেন, নিহত সাংবাদিকের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা, গলা, এবং বুকের অংশে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা হাসপাতালে পাঠানো হলে, দুপুরের সময় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
স্বজনদের কান্না এবং আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে। পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তারা আসামিদের শনাক্ত করতে এবং বিচারহীনতার ভয়ে ভুগছেন। শুক্রবার নিহত লুৎফুজ্জামানের স্ত্রী অনিন্দিতা সংমা জানান, রাতেই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দেখা হচ্ছে। মামলার পর জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে তেলনজিয়া এলাকায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক মাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।
এমএইচ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটি পাচ্ছে। মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটি এবং পূজার নির্ধারিত ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পেতে সক্ষম হবে। কলেজগুলোতে এই ছুটি আরো দীর্ঘ হবে।
২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর এবং পরে ২৩ ও ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি রয়েছে। এছাড়া ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি থাকার কারণে ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ পাওয়া যাবে।
অন্যদিকে, কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটির সঙ্গে পূর্ববর্তী ও পরবর্তী সাপ্তাহিক ছুটি যুক্ত করলে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ রয়েছে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি ও এমপিওভুক্ত মাদরাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিনের ছুটি নির্ধারিত হয়েছে।
এদিকে, দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ২২ অক্টোবর নির্বাহী আদেশের মাধ্যমে ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ২০ ও ২১ অক্টোবরের পূজার ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে তারা টানা পাঁচ দিনের অবকাশ পাবেন।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে নাসির হাওলাদার হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।
কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। উৎসবটি যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পরিশেষে, তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন
বাকেরগঞ্জ প্রতিনিধি।।। বরিশাল-বাকেরগঞ্জ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে আনন্দ, উৎসাহ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। দুর্গাপূজার এই আনন্দঘন মুহূর্তে নাসির হাওলাদার হিন্দু সম্প্রদায়ের সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেছেন।
কাউন্সিলর প্রার্থী নাসির হাওলাদার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। সকল ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনবে অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। উৎসবটি যেন নির্বিঘ্নে, আনন্দমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদ্যাপিত হয়, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পরিশেষে, তিনি বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডসহ দেশ-বিদেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ