০১:০৬ এম
ত্রিদেশীয় সিরিজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে। টুর্নামেন্টের সূচনার আগে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ নিজেদেরকে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন। ঘরের মাঠে খেলার সুবিধাকে তিনি নিজেদের শক্তির একটি বড় অংশ হিসেবে দেখছেন।
আসন্ন সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না রহমত শাহ। তিনি দুই দলের শক্তিমত্তার কথা উল্লেখ করে জানিয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশা করছেন।
রহমত শাহ বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে—দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’
আরও পড়ুন: ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মোরিনিওর বিস্ফোরক মন্তব্য: ‘চুপ থাকো’
তবে শিরোপার বিষয়ে নিজেদের এগিয়ে রাখছেন রহমত শাহ। তার মতে, আফগানিস্তানকে বাড়তি সুবিধা দেবে নিজেদের পরিচিত পরিবেশে খেলার সুযোগ।
ফেভারিট দল সম্পর্কে জানতে চাইলে আফগান অধিনায়ক জানান, ‘আমার মনে হয়, আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানে বেশিরভাগ ম্যাচ খেলি। এটি আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল, তবে ঘরের মাঠের সুবিধা বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’
আফগানিস্তান ঘরের মাঠের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করতে চায়। তবে বাংলাদেশের ও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত ট্রফি কারা জেতে, সেটিই এখন দেখার বিষয়।
আরও পড়ুন: বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি, উদ্বেগের সৃষ্টি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন