মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩৯ পি.এম
ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভা জেজে গ্যাব্রিয়েল ক্লাব ছাড়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করেছেন, যা ফুটবলবিশ্বকে বিস্মিত করেছে। এই উদীয়মান তারকা ওল্ড ট্রাফোর্ডে অবিলম্বে তার রেজিস্ট্রেশন বাতিল করে ফ্রি এজেন্ট হতে চান। ক্লাবের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সমর্থকরা তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক হয়ে পড়েছেন।
ভিয়েতনাম ডট ভিএনের প্রতিবেদন অনুযায়ী, গ্যাব্রিয়েল, যার পুরো নাম জোসেফ জুনিয়র আন্দ্রেউ গ্যাব্রিয়েল, আগামীকাল বুধবার ব্রাইটনের বিপক্ষে ম্যাচে অভিষেক হলে ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হতে পারেন।
এদিকে হেড কোচ মাইকেল ক্যারিক ব্রাইটনের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে গ্যাব্রিয়েলকে সিনিয়র স্কোয়াডে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ঠিক তার আগের দিনেই তিনি ক্লাব ছাড়ার নোটিশ দেন।
ক্লাবের পক্ষ থেকে তার চলে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও পরিষ্কার নয়। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রাক-মৌসুম ম্যাচগুলোতে খেলার সুযোগ না পাওয়ায় তিনি কিছুটা চিন্তিত ছিলেন।
তবে নিয়ম অনুযায়ী, ক্লাবগুলো ১৭ বছরের কম বয়সী খেলোয়াড়দের সঙ্গে পেশাদার চুক্তি করতে পারে না। অন্যদিকে, কোনো খেলোয়াড়ের বয়স ১৬ বছর হলেই কেবল একাডেমি চুক্তি করা যায়। ১৫ বছর বয়সী এই তরুণ প্রতিভাবানের বয়স আগামী ৬ অক্টোবর ১৬ বছর পূর্ণ হবে।
টটেনহ্যামের সঙ্গে রিচার্লিসনের দ্বন্দ্ব চরমে। তরুণ প্রতিভার এই বিস্ময়কর অনুরোধ সত্ত্বেও, তার নিবন্ধন বাতিলের বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকার ম্যানইউ এখনও রাখে।
প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী, নিবন্ধনকালীন সময়ে ক্লাব, খেলোয়াড় এবং তাদের পিতামাতা বা অভিভাবকসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি ছাড়া কোনো খেলোয়াড়ের নিবন্ধন বাতিল করা যাবে না।
যদি পক্ষগুলো কোনো সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়, তবে সংশ্লিষ্ট যেকোনো ব্যক্তি নিবন্ধন বাতিলের অনুরোধের বিষয়ে একটি বাধ্যতামূলক সিদ্ধান্ত জারির জন্য প্রিমিয়ার লীগের কাছে আবেদন করতে পারেন।
ইংলিশ জায়ান্ট ক্লাবটি মনে করে পরিস্থিতিটি এখনো সমাধান করা সম্ভব, তবে তারা এও জোর দিয়ে বলেছে, গ্যাব্রিয়েল একতরফাভাবে নিবন্ধন থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন না।
লন্ডনকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের আয়োজক নাইরোবি। ওল্ড ট্রাফোর্ডের কর্মকর্তারা এই খবরে হতবাক হয়েছিলেন, বিশেষ করে যেহেতু ১৫ বছর বয়সী ছেলেটি গত সপ্তাহেই উয়েফা ইয়ুথ লিগে হ্যাটট্রিক করেছিল।
পরিবারের ঘনিষ্ঠ কিছু সূত্র জানায়, গ্যাব্রিয়েলের বাবা জো ও'সিয়ারুইল এমন একজন ব্যক্তি নন যার সাথে মানিয়ে চলা সহজ। ও’সিয়ারুইল পূর্বে প্রায়শই তার ছেলের প্রতিভার প্রশংসা করলেও, তিনি তার এক্স অ্যাকাউন্ট থেকে অনেক পোস্ট মুছে ফেলেছেন।
গত সপ্তাহে গ্যাব্রিয়েল নিজেই তার ইনস্টাগ্রামের সমস্ত পোস্ট মুছে ফেলেছেন। তার অ্যাকাউন্টের বায়োতে এখন শুধু লেখা আছে: ‘@নাইকিইউকের ক্রীড়াবিদ’।
প্রধান কোচ মাইকেল ক্যারিক গত সপ্তাহে সাবাহর বিপক্ষে ম্যাচে ১৯ বছর বয়সী হ্যারি অ্যামাস এবং শিয়া লেসিকে চ্যাম্পিয়নস লিগে অভিষেক করিয়েছেন।
একাদশে সুযোগ পেয়েই ওপেনিংয়ে অনভিজ্ঞ ডোনাল্ড। জেজে গ্যাব্রিয়েল খেলার জন্য অযোগ্য, কারণ তিনি ‘এ’ তালিকায় নেই। আগামী ৬ অক্টোবর তার বয়স ১৬ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ম্যানইউ তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে না।
ইংল্যান্ডের এই তরুণ প্রতিভা ২০২১ সালে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিতে যোগ দেন। গত সপ্তাহে, জিমি মারফি বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের তালিকায় নাম ওঠায় গ্যাব্রিয়েল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে উদযাপনও করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মিল্টন সরকার (৪৯) নামের এক ব্যক্তিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তিনি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য এবং অন্যতম হোতা। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায়, বিশেষ করে চট্টগ্রাম ও মৌলভীবাজারে, মোট ২৮টি চুরি মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের ঘটনা ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল-হবিগঞ্জ মহাসড়কের হবিগঞ্জ রোডের নুর ফুডস অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ডিবির চেকপোস্টে। এ সময় তাঁর কাছ থেকে একটি নম্বরপ্লেটবিহীন নীল-কালো রঙের ইয়ামাহা ১৫৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশের হিসাব।
পুলিশ জানায়, চেকপোস্টে মোটরসাইকেলটিকে থামার সংকেত দেওয়া হলে চালক সেটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। এরপর ডিবির এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল গাফফার সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে আটক করেন।
মোটরসাইকেলটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে মিল্টন সরকার কোনো কাগজ দেখাতে পারেননি। তাঁর কথাবার্তায় সন্দেহ হলে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। রাত ৪টা ১৫ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেলটি জব্দ করা হয়।
ডিবির প্রাথমিক তদন্তে জানা যায়, মিল্টন সরকার দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চোর চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে অজ্ঞাতনামা চোরাকারবারিদের কাছে বিক্রি করতেন।
পুলিশ আরো জানায়, মিল্টন সরকার বিভিন্ন সময় বিভিন্ন নাম ব্যবহার করতেন। কখনো মিল্টন কুমার সাহা, কখনো মিল্টন সরকার এবং কখনো মো. সোহেল নামে পরিচয় দিতেন।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, মিল্টন সরকারের বিরুদ্ধে চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মৌলভীবাজারে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ২১টি এবং মৌলভীবাজারে পাঁচটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন।
পুলিশ জানায়, চলতি বছরের ২ জানুয়ারি মিল্টন সরকারকে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই সময় তাঁর কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল ও মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের বিশ্বনাথে পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে আব্দুল আজিজ নামের একজন নেতাকে, যিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার সময় উপজেলার দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ মাঝপাড়া গ্রামের বাসিন্দা এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিশ্বনাথ থানার একটি টিম অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আজিজকে বুধবার আদালতে হাজির করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় ৬ কার্টন সিগারেট এবং একটি মেশিন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে একটি সিগারেট তৈরির মেশিন জব্দ করা হয়। ওই সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, ফলে পেরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনের জিম্মায় রাখা হয়। ৫ আগস্ট সিগারেট তৈরির মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য আলমগীর হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস।
তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানা পুলিশ চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের গোবিন্দ মানিক্য দিঘিসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধ ডিপুতে অভিযান চালায়। এ সময় বিদেশি মেসি ব্র্যান্ডের ৬ কার্টুন সিগারেট জব্দ করা হয় এবং চোরাই হওয়া সিগারেট তৈরির মেশিনসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, "প্রশাসন অভিযানে পাওয়া সিগারেট তৈরির মেশিন আমার জিম্মায় রাখেন। চোরের দল ৫ আগস্ট মেশিনটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ৬ আগস্ট নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করি। মঙ্গলবার পুলিশ সূত্রে জানতে পারলাম চোরাই মেশিনটি চৌদ্দগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে।"
নাঙ্গলকোট সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা রাতে জানান, "গত ৪ আগস্ট সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার পেরিয়া ইউনিয়নের আশারকোটা গ্রাম থেকে নকল বিদেশি সিগারেট তৈরির একটি মেশিন জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আমরা জব্দ মেশিনটি স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেনের কাছে জিম্মায় রাখি। পরে মেশিনটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইউপি সদস্য থানায় মামলা করেন।"
চৌদ্দগ্রামের বাতিসায় অভিযান চালানো ডিপুর মালিক সাদ্দাম হোসেন বলেন, "মেশিনটি চোরাই নয়। মেশিনটি চট্টগ্রাম থেকে কিনে নিয়ে এসেছি আমি।" এ প্রতিবেদক ডিপু মালিককে প্রশ্ন করেন, কেনা হলে পুলিশ মেশিনটি কেন নিয়ে যাবে? ডিপু মালিক এ প্রশ্নের কোনোরকম উত্তর দিতে পারেননি।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক গণেষ চন্দ্র দাস রাতে জানান, "নাঙ্গলকোট থানায় দায়ের হওয়া সিগারেট তৈরির মেশিন চুরির মামলায় তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা চৌদ্দগ্রামের বাতিসা নামের স্থানে একটি ডিপুতে অভিযান চালাই। অভিযানের মেশিন দিয়ে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরির সময় ৯ জনকে গ্রেপ্তার করি। এসময় মেশিনটি এবং ৬ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করি। মামলার তদন্তের স্বার্থে গ্রেপ্তারদের নাম প্রকাশ করা যাচ্ছে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় একটি প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে, যখন মোটরসাইকেলের গতিরোধ করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আলতা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষকের নাম মো. লিয়াকত আলী শেখ, যিনি ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম সারোয়ার জাহান কামাল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে ভাটগাঁও গ্রামের মগল শেখের ছেলে হেলাল মিয়া (৪৮) এবং তাঁর দুই ছেলে মো. কবির হোসেন (২৬) ও স্বাধীন মিয়াকে (২৪) উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সহকারী শিক্ষক এস এম সারোয়ার জাহান কামালকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ভালুকা সদর থেকে বিদ্যালয়ে যাচ্ছিলেন প্রধান শিক্ষক মো. লিয়াকত আলী শেখ। পথে আলতা মার্কেট এলাকায় পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা চাইনিজ কুড়াল, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। পরে তাঁকে মারধর করে আহত করা হয়।
বিষয়টি স্থানীয়দের নজরে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এদিকে, প্রধান শিক্ষকের ওপর হামলার খবর ছড়িয়ে পড়ার পর ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে ভাটগাঁও ডা. এম আমান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, "এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ