ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৪


ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৪

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদীতে একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে।

এ দুর্ঘটনা সোমবার (১ জুন) ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী এলাকায় ঘটে।

আহতদের মধ্যে ২ জন শিশু, ৬ জন পুরুষ এবং ৬ জন নারী অন্তর্ভুক্ত। তাদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

বিষয়টি গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন নিশ্চিত করেছেন।

আহতদের বক্তব্য, বরিশালগামী চাঁদনী ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে আশোকাঠী এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের মধ্যে ১৪ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশনের দুটি ইউনিট ও গৌরনদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, সোমবার সকাল ৬ টায় দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করেন। পিকআপ ভ্যানটি থানা হেফাজতে নেয়া হয়েছে এবং বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‌‌‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


আলিয়ার সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন, ববি বললেন ‌‌‘নেটমাধ্যমের ৯০ শতাংশ খবরই মিথ্যা’

যশ রাজ ফিল্মসের বহুল প্রতীক্ষিত স্পাই ইউনিভার্স থ্রিলার ‘আলফা’ ছবির সেট থেকে সম্প্রতি একটি গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলেছে। নেটপাড়ায় খবর রটেছে যে, সিনেমাটির শুটিং চলাকালীন সহ-অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ববি দেওলের কোনো বড় ধরনের মনোমালিন্য বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে এই সমস্ত জল্পনা-কল্পনায় জল ঢেলে খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন ববি দেওল নিজেই।

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘আপ কি আদালত’-এ হাজির হয়ে অভিনেতা ববি দেওল জানিয়েছেন, এই গুঞ্জনের কথা শুনে তিনি দর্শকদের মতো বিনা কারণে আকাশ থেকে পড়েছিলেন। তিনি জানান, আমার এক বন্ধু এই গুঞ্জনের একটি স্ক্রিনশট আমাকে পাঠিয়েছিল। দেখে আমি সত্যিই অবাক হয়ে যাই। আসলে মানুষের কোনো কাজ নেই, তাই তারা যা ইচ্ছে তা-ই বানিয়ে লিখছে।

আলিয়া ভাটের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে ববি বলেন, আলিয়া একজন অত্যন্ত পেশাদার এবং কঠোর পরিশ্রমী অভিনেত্রী। তিনি ফাইটিং সিকোয়েন্সগুলোর জন্য অসাধারণভাবে প্রস্তুত ছিলেন। তাই কে কী ভেবে এই ধরনের গুজব ছড়াল, তা তার কাছে অুনমানের। ববি স্পষ্ট জানিয়ে দেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ৯০ শতাংশ খবরই মিথ্যা এবং সবার কাছে গিয়ে তার সততা প্রমাণ করার প্রয়োজন তিনি অনুভব করেন না।

এদিকে, ‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের একটি অন্যতম বহুল প্রতীক্ষিত প্রজেক্ট। এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে এটি প্রথম নারীপ্রধান সিনেমা, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ। ছবিতে খলনায়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল এবং অনিল কাপুর। গত এক বছরে ছবিটির মুক্তির তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। অবশেষে নির্মাতারা নিশ্চিত করেছেন, আগামী ১০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইভটিজিংয়ের দায়ে টিটিসি থেকে বহিষ্কার সেই এনসিপি নেতা সাব্বির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:১৭ পি.এম


ইভটিজিংয়ের দায়ে টিটিসি থেকে বহিষ্কার সেই এনসিপি নেতা সাব্বির

বগুড়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের সঙ্গে অশালীন আচরণ এবং ইভটিজিংয়ের অভিযোগে অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আলী আজম সাব্বির খানকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।

সাব্বির খান শিবগঞ্জ পৌর এলাকার দহিলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিবগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, আলী আজম সাব্বির খান বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং ও আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) ট্রেডের প্রশিক্ষণার্থী হিসাবে শিক্ষা নিচ্ছিলেন।

তার বিরুদ্ধে নারী প্রশিক্ষণার্থী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করা, অশালীন আচরণ, এবং আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ উঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১ জুন) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী এস এম ইমদাদুল হক স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে, প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং নারী প্রশিক্ষণার্থীদের হয়রানি, অশালীন ও অনভিপ্রেত আচরণের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে, গত ২৪ মে বগুড়া টিটিসিতে এক নারী প্রশিক্ষণার্থী আলী আজম সাব্বিরকে ইভটিজিংয়ের অভিযোগে জুতাপেটা করেন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কয়েকজন নারী প্রশিক্ষণার্থী অভিযোগ করেন যে সাব্বির তাঁদের মোবাইল ফোনে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন এবং অশালীন প্রস্তাব দিতেন। প্রকাশ্যে অনেক নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানি করেন। একপর্যায়ে ক্ষুব্ধ প্রশিক্ষণার্থীরা সাব্বিরের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে থাকেন।

এদিকে, এ ঘটনায় এনসিপি বগুড়া জেলা শাখা আলী আজম সাব্বিরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়। তবে দলীয় অব্যাহতির বিষয়ে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় দপ্তর বা বগুড়া জেলা শাখার পক্ষ থেকে পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

এ বিষয়ে টিটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে এ বিষয়ে বহিষ্কৃত সাব্বিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি থেকে পদত্যাগ করলেন ঝালকাঠির আহ্বায়ক মান্না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


এনসিপি থেকে পদত্যাগ করলেন ঝালকাঠির আহ্বায়ক মান্না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক হিসেবে মাঈনুল ইসলাম মান্না পদত্যাগ করেছেন। ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে তিনি কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগ জমা দেয়ার তারিখ উল্লেখ করা হয়েছে ২৩ মে। তবে বিষয়টি তিনি নিজের ফেসবুক পেজে ৩১ মে পোস্ট করেন। কেন্দ্রীয় কমিটির কাছে দেয়া পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণে আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।’

এ ব্যাপারে মাঈনুল ইসলাম মান্না বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একদমই ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। আমি আসলে একজন বিপ্লবী। আর বিপ্লবীদের রাজনৈতিক পদ থাকতে নেই। আমি এনসিপিকে ঝালকাঠিতে একটি শক্তিশালী অবস্থানে আনতে চেয়েছি এবং সেটি সফল হয়েছি। এখন আর আমার দলীয় পদে থাকার প্রয়োজন নেই। আমাদের দল থেকে এমপি পেয়েছি, এ জেলায় দলের আরেকটি শক্তিশালী সাংগঠনিক অবস্থানও তৈরি হয়েছে। তাই এখন আমি ছুটি চাচ্ছি।’

রাজনীতিতে কোনো প্রকার রাজনৈতিক চাপ, আন্তদ্বন্দ্ব কিংবা মান অভিমান রয়েছে কিনা জানতে চাইলে মান্না বলেন, ‘সেরকম কোনো বিষয় নেই, রাজনীতিক পদ-পদবীমুক্ত থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার স্ত্রী নির্দোষ, আদালতকে রামিসা হত্যার আসামি সোহেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১২:২০ পি.এম


আমার স্ত্রী নির্দোষ, আদালতকে রামিসা হত্যার আসামি সোহেল

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে নির্দোষ দাবি করেছে।

সোমবার (১ জুন) সকালে, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে অভিযোগ পড়ে শোনানোর সময় এই দাবি করে সে।

এদিন সকাল সাড়ে ৭টার দিকে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার আদালতে হাজির হন। তাদের কয়েক ঘণ্টা পর এজলাসে তোলা হয়। শুনানি শেষে, রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের অনুমোদন দেয় আদালত। সেইসঙ্গে আগামীকাল মঙ্গলবার থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথাও জানানো হয়।

এদিকে, দুই আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। প্রথমত, সোহেল রানাকে অভিযোগ পড়ে শোনাতেই আদালত বলেন, ‘এই অভিযোগ মোতাবেক শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন।’ তখন রানা জোরালো কণ্ঠে বলেন, ‘আমার কিছু বলার আছে।’ কিন্তু বিচারক তাকে সুযোগ দেননি।

একইভাবে, স্বপ্নাকে অভিযোগ পড়ে শোনানোর পর তিনি কাঠগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন হাউমাউ করে কাঁদতে কাঁদতে সোহেল রানাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কন আমি কিছু করছি?’ এই সময়, সোহেল রানা বিচারককে বলেন, ‘আমার স্ত্রী নির্দোষ।’

আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত চার্জশিট গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত গত ২৪ মে অভিযোগপত্র গ্রহণ করে শুনানির জন্য ১ জুন তারিখ নির্ধারণ করেন।

মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকালে, সকাল সাড়ে ৯টার দিকে রামিসা ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নিয়ে যায়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা।

এক দফা, আসামির ঘরের সামনে শিশুটির একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তারা দেখতে পান, সোহেল রানার শোবার ঘরের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা বাথরুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে রয়েছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায়, রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। গ্রেফতার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ঘটনার আগে ইয়াবা সেবন করেছিল বলে জবানবন্দিতে জানায় সে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%