১২:০১ পি.এম
জাতীয় দলের হয়ে ব্রাজিলের হয়ে খেলার সময় রাফিনিয়া চোটে পড়েন—বার্সেলোনার এই ফরোয়ার্ডকে নিয়ে ব্রাজিল সমর্থকদের অভিযোগ দীর্ঘদিনের।
বিশ্বকাপের পর সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে রাফিনিয়া ঊরুর চোটে আক্রান্ত হন। ফলে তিনি ভারতে ব্রাজিলের হয়ে খেলার পরিবর্তে বার্সেলোনায় ফিরে আসেন।
এরপর গল্পের মোড়টি মজার হয়ে ওঠে। ব্রাজিল ক্যাম্প ছেড়ে বার্সেলোনায় ফিরে আসার পর রাফিনিয়া শতভাগ ফিট হয়ে গেছেন! এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে হাসি-ঠাট্টা এবং ব্রাজিল ভক্তদের ক্ষোভ।
আরও পড়ুন: টাইগ্রেসদের টি-টোয়েন্টি দলের নতুন নেতৃত্বে নাহিদা-সোবহানা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় চোটে পড়েছিলেন রাফিনিয়া। ছবি: রয়টার্স
অনেকে প্রশ্ন তুলছেন, জাতীয় দলের হয়ে খেলতে গেলেই চোট, কিন্তু বার্সেলোনায় ফিরে আসার পর কেন ফিট হয়ে গেলেন—এটি কি কাকতালীয়? কেউ কেউ রসিকতা করে বলছেন, রাফিনিয়ার শরীরে যেন একটি ‘বার্সেলোনা মোড’ রয়েছে!
ব্রাজিলের জার্সিতে রাফিনিয়ার কাছ থেকে সমর্থকদের বড় প্রত্যাশা থাকে। তাই গুরুত্বপূর্ণ সময়ে তাকে না পাওয়ায় হতাশা স্বাভাবিক। তবে ব্রাজিলের প্রতি রাফিনিয়ার বেঈমানি করার অভিযোগের পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই।
তবুও ফুটবলে সমর্থকদের আবেগের কথা তো বলতেই হবে! ব্রাজিল ক্যাম্প থেকে বের হওয়ার পর দ্রুত ফিট হয়ে ওঠার খবর নিয়ে একের পর এক মজার মন্তব্য আসছে।
আরও পড়ুন: মাথায় বল লাগার পর উদ্বিগ্ন ছিলেন স্টিভ স্মিথ
এক সমর্থক মন্তব্য করেছেন, ‘ব্রাজিলে চোটের রিপোর্ট, বার্সায় ফিরেই ফিটনেস রিপোর্ট—এটা কি ফুটবল, নাকি জাদুবিদ্যা?’
গত শুক্রবার বার্সেলোনার চিকিৎসকরা রাফিনিয়ার ঊরুর স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর জানিয়েছেন, তার গুরুতর কোনো সমস্যা নেই। পেশি সামান্য ফুলে গিয়েছিল। এই আরকি! আশা করা হচ্ছে, আগামী ১০ অক্টোবর হেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে তিনি খেলতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন