ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব


সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

প্রেস কাউন্সিলকে অধিকতর শক্তিশালী, কার্যকর ও গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলছেন, এই সংশোধনীতে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থার প্রস্তাব করা হবে।

বুধবার জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও পড়ুন: খাদ্যমন্ত্রী: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান

তিনি উল্লেখ করেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা পেশাদারিত্ব, জবাবহিদিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিতকরণের ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামেই অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না। এই কারণে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে প্রেস কাউন্সিলকে শক্তিশালী করার উদ্দেশ্যে আইন সংশোধনের প্রস্তাব করা হয়েছে।

এই সংশোধনীতে সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা, মিথ্যা, হয়রানিমূলক এবং নীতি-নৈতিকতা বিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানা আরোপ করার প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে।

সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী উল্লেখ করেছেন, পরিবর্তিত প্রযুক্তিগত পরিবেশ, ডিজিটাল সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন, অনলাইন ও ওটিটি প্ল্যাটফর্মের সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য বিধানের লক্ষ্যে ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের বিষয়টি সরকার যথাযথভাবে বিবেচনায় নিয়েছে।

সংরক্ষিত আসনের সদস্য আরিফা সুলতানার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন বলেন, পডকাস্ট, ব্লগিং এবং ইনফ্লুয়েন্সারভিত্তিক ডিজিটাল কনটেন্টের বিষয়বস্তু, প্রচার ও প্রকাশের ক্ষেত্রে প্রচলিত আইন, বিধিবিধান এবং নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডিজিটাল মাধ্যমের দ্রুত বিকাশ, প্রযুক্তিগত পরিবর্তন এবং মতপ্রকাশের স্বাধীনতা ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি যুগোপযোগী নীতিগত কাঠামো প্রণয়নের বিষয়টি সরকার পর্যালোচনা করছে।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশে মোট ৩ হাজার ৩৩৮টি নিবন্ধিত পত্রিকা রয়েছে। এর মধ্যে দৈনিক পত্রিকা ১ হাজার ৪৩৬টি, সাপ্তাহিক পত্রিকা ১ হাজার ২৩১টি, মাসিক পত্রিকা ৪৫২টি, পাক্ষিক পত্রিকা ২১৫টি এবং অর্ধসাপ্তাহিক, দ্বিমাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক ও বার্ষিক পত্রিকার সংখ্যা ৫৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি বাতিল ট্রাম্পের, টার্গেট ইরানী নেতৃত্ব! ন্যাটো যুদ্ধে জড়ালে জড়াবে চীন-রাশিয়াও?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


চুক্তি বাতিল ট্রাম্পের, টার্গেট ইরানী নেতৃত্ব! ন্যাটো যুদ্ধে জড়ালে জড়াবে চীন-রাশিয়াও?

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা সাময়িকভাবে স্তিমিত হলেও যুদ্ধের আগুন যে পুরোপুরি নিভে গেছে, এমনটি মনে করার কোনো সুযোগ নেই। বরং সাম্প্রতিক কূটনৈতিক বক্তব্য, পাল্টাপাল্টি হুঁশিয়ারি, তুরস্কের ন্যাটোর বৈঠকে ইরানের সাথে করা ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চুক্তি প্রত্যাখ্যান, যুক্তরাষ্ট্রের পক্ষে ন্যাটো প্রধানের বার্তা এবং নতুন করে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত এ অঞ্চলে আরেকটি অস্থির সময়ের পূর্বাভাস দিচ্ছে। এ বাস্তবতায় ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সময়ের দাবি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের লক্ষণ ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। যাতে আশংকা তৈরি হয়েছে যেকোনো সময় যুদ্ধ দেশগুলোর মধ্যে ভয়াবহ যুদ্ধ বেঁধে যেতে পারে। কারণ হামলা না করার শর্তে উভয় দেশই সম্মত হওয়ার পরেও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানের মাঝেই ইরানে হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ৮৫টি লক্ষ্যবস্তুতে ইরানের ভয়াবহ পাল্টা হামলাই প্রমাণ করে উভয় পক্ষই আর যুদ্ধবিরতি মানছে না।

ইরানের সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, আধুনিক যুদ্ধ শুধু সীমান্তে হয় না; এটি পরিচালিত হয় গোয়েন্দা অভিযান, লক্ষ্যভিত্তিক হামলা, সাইবার আক্রমণ এবং নেতৃত্বকে অস্থিতিশীল করার বহুমাত্রিক কৌশলের মাধ্যমে। ফলে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য কর্মসূচি, বড় জনসমাবেশে অংশগ্রহণ কিংবা নিরাপত্তাহীন চলাফেরা এ মুহূর্তে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত অনেক পর্যবেক্ষকের মধ্যেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি ও সমঝোতা নিয়ে ওয়াশিংটনের অবস্থান আদৌ কতটা স্থায়ী—সেই প্রশ্ন আবার সামনে এসেছে। অনেক বিশ্লেষকের মতে, মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি, শক্তিশালী ইসরাইলপন্থী লবির প্রভাব এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রক্ষার কৌশল যুক্তরাষ্ট্রকে পুনরায় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

কিন্তু এখানে একটি বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই—ইরান আগের ইরান নয়। গত কয়েক বছরে দেশটি তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক কৌশলগত প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ফলে ইরানের বিরুদ্ধে যেকোনো বৃহৎ সামরিক অভিযান আর একতরফা বা স্বল্পমেয়াদি হবে বলে ধরে নেওয়া কঠিন। বরং এর প্রতিক্রিয়া সমগ্র মধ্যপ্রাচ্যকে নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।

যদি আবার কোনো নতুন সংঘাত শুরু হয়, তবে তার প্রভাব শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য পথ, সামুদ্রিক নিরাপত্তা এবং বৃহৎ শক্তিগুলোর ভূ-রাজনৈতিক অবস্থানও সরাসরি এর দ্বারা প্রভাবিত হবে। বিশেষ করে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হলে, যেখানে আঞ্চলিক সংঘাত বৃহৎ শক্তিগুলোর কৌশলগত স্বার্থকে সরাসরি স্পর্শ করবে, তখন আন্তর্জাতিক অঙ্গনে আরও জটিল ও বিপজ্জনক সমীকরণ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

সেক্ষেত্রে তুরস্কে ন্যাটো প্রধানের ইরান বিরোধী বক্তব্যের ইঙ্গিত যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমর্থনে হয় এবং বাস্তবে ন্যাটো যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধে কোনভাবে জড়িয়ে পড়ে তাহলে  মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ থাকায় সেই স্বার্থ রক্ষার্থে এবং যুক্তরাষ্ট্রের একক বিশ্ব পরাশক্তির কর্তৃত্ব ধ্বংস করতে অপর বিশাল পরমাণু শক্তিধর পরাশক্তি চীন এবং রাশিয়া এবং উত্তর কোরিয়া কিম্বা তাদের মিত্র শক্তিগুলো যৌথভাবে প্রকাশ্যে যুদ্ধের ময়দানে জড়িয়ে পড়লেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আর সেটিই হতে পারে বিশ্ব ধ্বংসের তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা।

ইতিহাস বারবার প্রমাণ করেছে, ভুল হিসাব-নিকাশ, অতিরিক্ত আত্মবিশ্বাস কিংবা প্রতিপক্ষের সক্ষমতাকে অবমূল্যায়ন বড় বড় শক্তিকেও বিপদের মুখে ফেলেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান বাস্তবতাও সেই শিক্ষার বাইরে নয়। তাই যুদ্ধের ভাষার চেয়ে কূটনীতির ভাষা, সামরিক প্রদর্শনের চেয়ে রাজনৈতিক প্রজ্ঞা এবং আবেগের চেয়ে দূরদর্শিতাই আজ অধিক প্রয়োজন।

বিশ্ব এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যখন একটি আঞ্চলিক যুদ্ধ মুহূর্তেই বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে শুরু হতে পারে বিশ্ব শক্তির লড়াই। তাই মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন উত্তেজনা কেবল একটি অঞ্চলের সমস্যা নয়; এটি সমগ্র মানবসভ্যতার জন্য উদ্বেগের বিষয়। কারণ আরেকটি বড় যুদ্ধ যদি সত্যিই শুরু হয় আর কোনভাবে ডোনাল্ড ট্রাম্প যদি ন্যাটোকে ইরান যুদ্ধে টানতে পারেন, তবে মার্কিন বিরোধী চীন, রাশিয়া, উঃ কোরিয়া ও তাদের মিত্রশক্তি ইরানের পক্ষে না হলেও নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হলে তার আগুনে শুধু কয়েকটি রাষ্ট্রের সীমানাই নয়, পুড়ে যেতে পারে বহু দশকের অর্জিত বৈশ্বিক স্থিতিশীলতা ও মানবিক অগ্রগতির ইতিহাস - যা মানব সভ্যতা ধ্বংসের জন্য যথেষ্ট।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে অনন্য ইতিহাসের সামনে স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৩ এম


বিশ্বকাপে অনন্য ইতিহাসের সামনে স্পেন

চলতি ফিফা বিশ্বকাপে দুর্দান্ত গতিতে থাকা স্পেনের সামনে এখন ইতিহাস গড়ার সুযোগ এসেছে। টুর্নামেন্টে এ পর্যন্ত একটি গোলও হজম না করা লা রোহারা এমন একটি কীর্তির দ্বারপ্রান্তে রয়েছে, যা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কোনো দলই এভাবে সম্পন্ন করতে পারেনি।

শেষ ষোলোর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগালকে ১-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেই জয়ের সময়ও তাদের রক্ষণভাগ ছিল অক্ষত। ফলে, গ্রুপ পর্বের তিনটি ম্যাচ এবং নকআউটের দু'টি ম্যাচে মিলিয়ে পাঁচটি ম্যাচ খেলেও স্পেন এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি।

চলতি আসরে অংশ নেওয়া অন্যান্য সব দল অন্তত একবার হলেও গোল খেয়েছে, কিন্তু একমাত্র ব্যতিক্রম হিসেবে স্পেন এই নজির স্থাপন করেছে। গোলরক্ষক উনাই সিমনের চমত্কার পারফরম্যান্স এবং সংগঠিত ও সুদৃঢ় রক্ষণভাগ প্রতিপক্ষের সব আক্রমণকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত কোন দল চ্যাম্পিয়ন বা রানার্স-আপ হওয়ার পরও পুরো টুর্নামেন্টে একটিও গোল না খাওয়ার নজির স্থাপন করতে পারেনি। তাই যদি স্পেন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালেও ক্লিন শিট বজায় রাখতে পারে, তাহলে সেটি হবে বিশ্বকাপের ইতিহাসে একটি অনন্য রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:০৬ এম


বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার, ৯ জুলাই, টানা সাড়ে ৯ ঘণ্টা ঢাকার ধামরাইয়ের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার, ৮ জুলাই, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট সাড়ে ৯ ঘণ্টা ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ফিডারের আওতাভুক্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ

এই এলাকাগুলো হলো- আমিন মডেল টাউন, ধানসিঁড়ি, বরাত সেন্টার, বরাত নগর, হার্ডিঞ্জ স্কুল, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, কমিশনার মোড় কুমড়াইল, গোয়ারীপাড়া, কুমরাইল, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড এবং মাদরাসা রোড থেকে সুইডিশ মাঠ, ঢুলিভিটা রাস্তার উত্তর পাশ, তালতলা, নতুন দক্ষিণপাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়ীয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাও, লাডুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরার দক্ষিণপাশ, জলশীন, কান্দাপারা, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর, ডেমরান, দীঘলগ্রাম, সাইদপাড়া, পাইকপাড়া, বাঙ্গালপাড়া, কাটাবৌর, মালঞ্চ, আশুলিয়া, দিয়াবাড়ী, কাটাখালী, হাটিপাড়া, চন্দপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স ও ধামরাই সরকারি কলেজের আওতাধীন সব এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ নির্বাচনি এলাকায় উন্নয়ন এবং নাগরিক সমস্যার সমাধান বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে তার অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সম্মিলিত আলোচনার মাধ্যমে আলোচনা সভাটি আয়োজন করা হয়। সভায় এলাকাটির রাস্তা, ড্রেন এবং ফুটপাতের সংস্কার তথা পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ এবং সুপেয় পানি সরবরাহের সমস্যা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জনদুর্ভোগ হ্রাস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় অন্যান্য উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী বিগ্রে. জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম এবং ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জি. রাশিদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%