১২:৫৭ পি.এম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এনইউবি) ইংরেজি বিভাগের শিক্ষকতার পদ থেকে পদত্যাগ করেছেন।
তিনি গত ৮ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার পদত্যাগপত্র গ্রহণ করে একই তারিখ থেকে সেটি কার্যকর হয়ে গেছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা অনুষদের ডিন এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধানের মাধ্যমে শামীম হোসেন পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে নর্দান ইউনিভার্সিটিতে কর্মকালীন অভিজ্ঞতা এবং সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি শামীম হোসেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে যোগদানের বিষয়টি জানিয়েছিলেন। তবে যোগদানের কয়েক মাসের মধ্যেই শিক্ষকতা পেশা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন