ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকী ১৫ আগস্টের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায়


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকী ১৫ আগস্টের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায়

রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকছে সোয়াত-বোম্ব ডিসপোজাল ইউনিট

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃতু্যবার্ষিকীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জননিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে বড় মাত্রার কোনো নাশকতার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই।

আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি

এছাড়া যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, "এটা (১৫ আগস্ট) একটা সেনসেটিভ ডে। আমাদের সব ইউনিটেরই আলাদা প্রস্তুতি আছে। আমরা এলার্ট থাকব। বড় ধরনের কোনো আতঙ্কের বিষয় নেই" উল্লেখ করে তিনি বলেন, "এরকম একটার পর একটা ইভেন্ট আসতেই থাকে, আমরা ফেস করছি।"

রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, মাঠে থাকা সওয়াত-বোম্ব ডিসপোজাল ইউনিট এবারে। কোনো ধরনের নাশকতা যেন কেউ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে—অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম।

রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা: এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার অভিযানে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

১৫ আগস্ট শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে এই নেতাকর্মীরা সমবেত হয়েছিলেন। তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন। এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানাচ্ছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সওয়াত, বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে। মহানগরের সব প্রবেশপথে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে।

ডিবি ও সিটিটিসির সদস্যরা অপারেশনাল কার্যক্রমে মোতায়েন থাকবেন। সওয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন ইউনিট গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করবে। গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি যুগান্তরকে বলেন, "কোনো ধরনের ঝুঁকি নেই, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবেন। নাশকতা করতে পারে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই।"

ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, "১৫ আগস্ট ঘিরে যে কোনো অপতৎপরতা ঠেকাতে আমরা প্রস্তুত রয়েছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা মাঠে আছি।" তিনি বলেন, "নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো অপতৎপরতা আমরা চালাতে দেব না। আমরা প্রায় ৩৪ জনকে ধরেছি। তার মধ্যে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রচার সম্পাদকও আছে।"

আরও পড়ুন: প্রকাশ রাজের শান্তিপূর্ণ প্রতিবাদের ঘোষণা, সিইসি অপসারণের দাবি

এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। এর অংশ হিসাবে নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, সন্দেহভাজন ব্যক্তি এবং উগ্রবাদী গোষ্ঠীর সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন বা রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিষিদ্ধ ঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর অপতৎপারতা ও গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় সন্দেহভাজন ও নিষিদ্ধ সংগঠনের ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

আগাম তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করতে বিভিন্ন এলাকায় কন্টাক্ট বা ইনফরমার বা সোর্স নিয়োগ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে যাতায়াতের রুটগুলোতে সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদের মোতায়েন করে নজরদারি করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতেও সাইবার প্যাট্রোলিং জোরদার করেছে র‌্যাব।

আরও পড়ুন: কাজের সময় হঠাৎ লুটিয়ে পড়লেন পোশাক শ্রমিক, সিসিটিভি ফুটেজে দেখা গেল খারাপ আচরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংকটে রুয়েটের হলের ডাইনিং বন্ধ, কারাগারে লাকড়িতে রান্না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ এম


গ্যাস সংকটে রুয়েটের হলের ডাইনিং বন্ধ, কারাগারে লাকড়িতে রান্না

সারা দেশের মতো রাজশাহীতেও ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গ্যাসের চাপ একেবারে কমে যাওয়ায় রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলের ডাইনিং কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এছাড়া আরও কয়েকটি হলে এ কার্যক্রম ব্যাহত হয়। এতে ভয়াবহ ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। একই সংকটে পড়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। ফলে কারাগারে থাকা প্রায় তিন হাজার কয়েদির খাবার নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে কারা কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা হিসাবে খড়ি ও লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা করে।

রুয়েট প্রশাসনের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ের ১০টি হলে চার হাজার শিক্ষার্থী বসবাস করেন। রান্নার জ্বালানি হিসাবে গ্যাসের বিকল্প না থাকায় এরই মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের খাবার সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে হলটির প্রায় পাঁচ শতাধিক আবাসিক শিক্ষার্থীর খাবার ব্যবস্থাপনায় ভোগান্তি তৈরি হয়েছে।

সংকট দীর্ঘ হলে গ্যাসনির্ভর অন্য হলের ডাইনিং কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব আবাসিক হলে বিকল্প হিসাবে খড়ি বা লাকড়ি দিয়ে রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে আপাতত বিকল্প জ্বালানি ব্যবহার করে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, এটি জাতীয় সমস্যা। যেসব আবাসিক হলে বিকল্প হিসাবে খড়ি বা অন্য কোনো উপায়ে রান্নার ব্যবস্থা রয়েছে, সেসব হলে ডাইনিং কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হচ্ছে। সংকট দীর্ঘস্থায়ী হলে যেসব হলে বিকল্প ব্যবস্থা নেই, সেখানে অস্থায়ীভাবে বাইরে চুলা স্থাপনসহ প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, বর্তমানে কারাগারে ২ হাজার ৭০০ বন্দি রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই গ্যাস সংকট দেখা দেয়। তবে বিকল্প ব্যবস্থা থাকায় কয়েদিদের খাবার ব্যবস্থা করা গেছে। খড়ি ও লাকড়ি দিয়ে আমরা রান্নার কাজ করেছি।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এস.এম. তারিকুল ইসলাম বলেন, রাজশাহীতে গড়ে তিন থেকে চার মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। এই সরবরাহ সিলেট ও মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে আসে। তবে শুক্রবার দুপুরে গ্যাসের প্রেশার খুব কমে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের নতুন নেতৃত্বে আসছেন যারা!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ এম


ছাত্রদলের নতুন নেতৃত্বে আসছেন যারা!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে যেকোনো মুহূর্তে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা, যা দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

উৎস জানায়, গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতের পর কমিটি নিয়ে একাধিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় চুলচেরা বিশ্লেষণ চলছে। যতদূর জানা যাচ্ছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আজ (১৪ আগস্ট) বিকালের পর যেকোনো সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত হতে পারে।

সূত্র থেকে জানা গেছে, সিনিয়র কমিটিতে সভাপতি পদে আলোচনার শক্ত অবস্থানে আছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এবং সাধারণ সম্পাদক পদে রয়েছে আমানুল্লাহ আমানের নাম। এছাড়া, জুনিয়র কমিটিতে সভাপতি হিসাবে আমানুল্লাহ আমান ও সাধারণ সম্পাদক পদে নাহিদুজ্জামান শিপনের নাম ভালো অবস্থানে রয়েছে।

এছাড়াও ইজাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, খোরশেদ আলম সোহেল, মমিনুল ইসলাম জিসান, কাজী জিয়াউদ্দিন বাসেত, গণেশ চন্দ্র রায় সাহস এবং আবিদুল ইসলাম খানের নাম আলোচনার টেবিলে রয়েছে।

উত্তরাঞ্চলের একমাত্র প্রার্থী হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনোয়ার পারভেজের নামও আসছে।

এখন সবকিছু নির্ভর করছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান কাদের হাতের ওপর ছাত্রদলের নেতৃত্বের ভার তুলে দেন। এরআগে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দিন নাছির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেন। তারা জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমিত আয়ের মানুষের দুর্ভোগ, ফের বেড়েছে মাছ-মাংস-ডিমের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২২ এম


সীমিত আয়ের মানুষের দুর্ভোগ, ফের বেড়েছে মাছ-মাংস-ডিমের দাম

বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দিশেহারায় ভুগছেন সাধারণ মানুষ। ডিম, সবজি, মাছ, মাংস কিংবা ব্রয়লার মুরগির দাম বাড়তে থাকায় স্বস্তি মিলছে না। খুচরা পর্যায়ে এক ডজন ডিমের দাম গিয়ে ঠেকেছে ১৫০ টাকায়। একাধিক সবজির কেজি ১০০ টাকার ওপরে উঠেছে। কিছু সবজির কেজি ৮০ টাকার আশপাশে রয়েছে।

মাছ-মাংসের চড়া দাম এবং ব্রয়লার মুরগির বাড়তি দাম ভোক্তাদের পরিস্থিতি আরও খারাপ করেছে। তাই সীমিত আয়ের মানুষের সংসারে নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করাটাই বেশ কঠিন হয়ে পড়েছে।

বাজারে প্রয়োজনের তুলনায় কম পণ্য কেনার ফলে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। আয় ও ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে অনেকেরই নাভিশ্বাস উঠছে। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর একাধিক খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ডিমের ডজন ১৫০, ব্রয়লারের কেজি ১৯০, পাঙাশ ২৩০ ও তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ১৪০-১৫০, বেগুন ১০০-১২০, গাজর ১২০, ঢ্যাঁড়স ৫০, করলা ৮০-১০০, কচুরমুখি ৭০, কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, যা গত সপ্তাহে ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে এই একই ডিম ১৩০-১৪০ টাকা ছিল। এক মাস আগে বিক্রি হয়েছিল ১২০-১৩০ টাকা। এ ছাড়া প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গেসঙ্গে প্রতি কেজি সোনালি ৩২০-৩৩০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার বিক্রি হচ্ছে ৩৪০ টাকায়। গরুর মাংসের দাম হচ্ছে ৮০০-৮৫০ এবং খাসির মাংস ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

কাওরান বাজারে ডিম কিনতে আসা মো. হাকিম বলেন, "মনে হচ্ছে বাজারে সকারের নিয়ন্ত্রণ নেই। সরকার বাজারের প্রতি একবারেই নজর দিচ্ছে না। বন্যা-বৃষ্টির অজুহাতে ডিমের দাম বাড়িয়ে অসহনীয় করা হয়েছে। বিক্রেতারা একজোট হয়ে প্রতিটি বাজারে একই দামে বিক্রি করছে। যৌক্তিক বা অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয়েছে কিনা তারও নজরদারি নেই।"

ডিম বিক্রেতা আমিনুল ইসলাম জানান, "ডিমের দাম আমরা কেন বাড়াব। বরং আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। তবে আমরা প্রতি ডজন ডিম বিক্রি করে ৪ থেকে ৬ টাকা লাভ করি। কারণ খরচ তুলেই আমাদেরও বিক্রি করতে হয়।"

বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন সূত্র জানায়, বাজারে ডিমের দাম মূলত চাহিদা ও সরবরাহের ভারসাম্যের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন এলাকার খামারিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। এরপর দেশে বিদ্যুৎ সংকটের কারণে বিভিন্ন খামারে মুরগি মারা গেছে, যার ফলে সরবরাহ ব্যবস্থা চাপের মধ্যে পড়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বাজারদরের ওপর।

এদিকে খুচরা বাজারে কাঁচা মরিচের ঝাঁজ কিছুটা কমেছে, যা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা। পাশাপাশি প্রতিকেজি বেগুন ১০০-১২০ টাকায়, গাজর ১২০, ঢ্যাঁড়স ৫০, করলা ৮০-১০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি ঝিঙা ৮০-৮৫, পটোল ৬০, চাল কুমড়া ৫০ এবং মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বাজারে কচুরমুখি ৭০ এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে প্রতি কেজি পাঙাশ ২৩০ এবং তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০-৯০০, পাবদা ৩৫০-৪০০, আকারভেদে রুই মাছ ৩০০-৫০০ ও ট্যাংরা মাছ প্রতিকেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। সঙ্গেসাথে প্রতিকেজি ভেটকি ৪০০-৫৫০ টাকায়, মৃগেল ২৫০-৩০০ টাকায়, বাইন ৬০০-৮০০ টাকায়, দেশি কই ৭০০-৮০০ টাকায়, চাষের কই ৩০০ টাকায়, পোয়া ২৬০ টাকা এবং শোল ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

নয়াবাজারে নিত্যপণ্য কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাকিব হাসান বলেন, "সবজির দাম শুনলেই এখন অবাক হতে হয়। একেকটা সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার ওপরে। মাছ-মাংসের দামও অনেক বেড়েছে। পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার কিনতে গিয়ে বাজেটের সঙ্গে কোনোভাবেই মিলাতে পারছি না। আগে যে টাকায় ব্যাগ ভরে বাজার করা যেত, এখন সেই টাকায় অল্প কিছু পণ্য কিনতে হচ্ছে। আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড বানানোর পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২০ এম


হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড বানানোর পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বলেছেন। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প এইসময় বলেন, "আমরা ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর—যারা খুব খারাপভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।"

তিনি এরপর জোর দিয়ে জানান, "এটা সত্যি।"

এটি এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরান জলপথটিতে চলাচল সীমিত করেছে এবং যুক্তরাষ্ট্রও ইরান-সংশ্লিষ্ট জাহাজ ও বন্দরকে ঘিরে নৌ অবরোধ বজায় রেখেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে এখানে দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার হরমুজ প্রণালি দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল প্রায় থমকে যায়। এর আগের দিন নয়টি পণ্যবাহী জাহাজ পার হলেও আগস্টে প্রতিদিনের গড় চলাচল ছিল প্রায় ১২টি। একই সময়ে দুটি জাহাজে হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

ট্রাম্প এর আগেও দাবি করেছিলেন যে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ১২ আগস্ট তার সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়েছিল, "মার্কিন নৌ অবরোধের কারণে প্রণালিটি কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে এই নিয়ন্ত্রণ ধরে রাখবে।"

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। তিনি বলেন, জাহাজ পরিবর্তন করে এই অবরোধ দীর্ঘ সময় বজায় রাখা হবে।

এদিকে, ট্রাম্পের হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বক্তব্যটি কীভাবে বাস্তবায়ন করা হবে বা এটি আনুষ্ঠানিক মার্কিন নীতিতে পরিণত হবে কি না, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো স্পষ্টতা পাওয়া যায়নি। ইরান এই বিষয়ে এখনও কিছু মন্তব্য করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%