ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত


মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ৬ আগস্ট, ২০২৬ : আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সেমিনারে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নাহিদা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং অভিবাসন প্রত্যাশী যুবকরা।

আরও পড়ুন: পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ, হাতকড়াসহ দুই আসামির পালানোর অভিযোগ

নিরাপদ অভিবাসন, বিধিসম্মত অভিবাসন এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে অভিবাসনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় টিটিসি মুন্সীগঞ্জ পরিচালিত বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স যেমন কম্পিউটার অপারেশন, সুয়িং মেশিন অপারেশন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রদর্শিত হয় এই সেমিনারে।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিবাসন প্রত্যাশীদের দক্ষতা অর্জন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং সরকারি প্রশিক্ষণ ও সেবাসমুহ গ্রহণের মাধ্যমে নিজেদের কর্মজীবন সমৃদ্ধ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


বাংলাদেশের ওমরাহ যাত্রীদের জন্য সৌদির নতুন নির্দেশনা

ওমরাহ করতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সৌদি আরব নতুন নিয়ম চালুর ঘোষণা দিয়েছে।

নতুন নীতি অনুযায়ী, এখন থেকে ওমরাহ ভিসা পেতে হলে প্রতিদিনের খাবারের জন্য বাধ্যতামূলক ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এতে প্রতিদিন খরচ হবে প্রায় ২০ সৌদি রিয়াল, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত করা হবে।

আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় এই চার দেশের ওমরাহ যাত্রীদের থাকার, যাতায়াতের এবং খাবারের ব্যবস্থা একটি অ্যাপের মাধ্যমে পরিচালনা করা হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে। যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা দেখিয়ে নির্দিষ্ট দোকান বা রেস্তোরাঁ থেকে খাবার নিতে পারবেন।

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, যে ৭ শ্রেণির ব্যক্তি যেতে পারবেন না। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওমরাহযাত্রীদের মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের নিরুৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে, প্রতিদিনের অতিরিক্ত এই যুক্ত খরচের ফলে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের মূল ব্যয় বাড়তে পারে, যা ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে পর্যালোচনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি উল্লেখ করেন, বিশেষ বিশেষ করে নেপালের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ উন্মুক্ত করা হবে। এই উদ্যোগ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষা সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।

আজ (বৃহস্পতিবার) নেপালের কাঠমান্ডুর ধুমবারাহিতে অবস্থিত ন্যাশনাল কলেজে আয়োজিত ‘অ্যাপ্লাইড সাইকোলজি: বিহেভিয়ারাল সায়েন্স অ্যাডভান্সমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্রস-কালচারাল ও মাল্টিডিসিপ্লিনারি হাইব্রিড মডেলে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, মনোবিজ্ঞানী, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকেরা অংশগ্রহণ করেন।

উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী এবং আড়াই হাজারের বেশি কলেজ নিয়ে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রায় ৫০টি বিষয়ে উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী এ বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি অন্যতম প্রধান বিষয়।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অনেক শিক্ষার্থী মানসিক আঘাত ও ট্রমার মধ্য দিয়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতা, দক্ষ কাউন্সেলিং ব্যবস্থা এবং পর্যাপ্তসংখ্যক পেশাদার সাইকোলজিস্ট তৈরি এখন সময়ের অপরিহার্য দাবি। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত না করে টেকসই মানবসম্পদ উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

ড. আমানুল্লাহ বলেন, দেশে বর্তমানে কাউন্সেলিং, অ্যাপ্লাইড ও সোশ্যাল সাইকোলজিস্টের তীব্র সংকট বিদ্যমান। বর্তমানে প্রয়োজনের তুলনায় অন্তত ৩০ হাজার সাইকোলজিস্ট প্রয়োজন হলেও কর্মরত রয়েছেন মাত্র ৩০০ জন। এ সংকট দূর করতে প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পর্যায়ক্রমে কাউন্সেলিং সেবা চালু এবং প্রয়োজনীয়সংখ্যক দক্ষ সাইকোলজিস্ট তৈরির উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তিনি জানান, উচ্চশিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, একাডেমিক বিনিময় এবং মানসিক স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচিতে অংশীদারিত্ব গড়ে তুলতে কাজ করছে।

ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে এবং শিগগিরই মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। এই সম্মেলনে অংশ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

অধ্যাপক ড. আমানুল্লাহ কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়সহ নেপালের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সার্কভুক্ত শিক্ষার্থীদের জন্য ঘোষিত স্কলারশিপের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। তিনি আশা ব্যক্ত করেন বাংলাদেশ ও নেপালের মধ্যে শিক্ষা-গবেষণাভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

সম্মেলনে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান, কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. অচ্যুত ওয়াগল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, গবেষক ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফবিসিসিআইয়ে জয়েন্ট চেম্বারগুলোর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রশাসকের সহযোগিতা চাইল বিসিসিসিআই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


এফবিসিসিআইয়ে জয়েন্ট চেম্বারগুলোর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রশাসকের সহযোগিতা চাইল বিসিসিসিআই

ঢাকা, ৬ আগস্ট, ২০২৬ : এফবিসিসিআইয়ের আওতাধীন জয়েন্ট চেম্বারগুলোর ভোটাধিকার-সংক্রান্ত দীর্ঘদিনের বিষয়টি সামনে রেখে, এ বিষয়ে ন্যায্য ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে প্রশাসকের সহযোগিতা চাইলেন বিসিসিসিআইয়ের প্রতিনিধি দল।

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) একটি প্রতিনিধিদল আজ এফবিসিসিআইয়ের নবনিযুক্ত প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে, এ সহযোগিতা চেয়ে কথা বলেন। বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে, প্রতিনিধিদলটি রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বিসিসিসিআই সভাপতি নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর দক্ষ, নিবেদিতপ্রাণ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আরও কার্যকর ও শক্তিশালী ভূমিকা পালন করবে, এই জন্য তারা আশাবাদী। একই সঙ্গে, এ গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এছাড়া, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণে, এফবিসিসিআই ও বিসিসিসিআইয়ের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি এ. জেড. এম. আজিজুর রহমান, পরিচালক ক্যাপ্টেন আলাউদ্দিন আল আজাদ, সভাপতির উপদেষ্টা ফাইজুল আলম এবং নির্বাহী পরিচালক মো. আবু তাহের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডেভিড ইমন ও ধামা ইলিয়াস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ডেভিড ইমন ও ধামা ইলিয়াস

 

একটার পর একটা আলোচিত হত্যা ও চাঁদাবাজির ঘটনার সাথে ব্যবহৃত অত্যাধুনিক ভারী অস্ত্রের খোঁজ এখনো পায়নি পুলিশ। শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন বা ডেভিড ইমন এবং যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার আসামি ইলিয়াস, যিনি ধামা ইলিয়াস নামে পরিচিত, তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। তবে একে-৪৭, চাইনিজ রাইফেল, শটগান এবং একাধিক পিস্তলের অবস্থান এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেভিড ইমন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভারী অস্ত্র হাতে তার যেসব ছবি দেখা যাচ্ছে, সেগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে পুলিশ তার এই দাবি যাচাই করার চেষ্টা করছে।

এদিকে, ডেভিড ইমন এবং ধামা ইলিয়াস উভয়েই জিজ্ঞাসাবাদে উল্লেখ করেছেন যে, তাদের গ্রুপের ব্যবহৃত একে-৪৭, চাইনিজ রাইফেল এবং শটগান বর্তমানে তাদের সহযোগী রায়হানের দখলে রয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে হত্যার পর শস্ত্রগুলো রায়হান সরিয়ে নিয়েছে। পুলিশ এসব তথ্যের সত্যতা যাচাই করার কাজ করছে এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি করে মাসুদুল হক চৌধুরীকে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের হাতে দুটি শটগান ও চারটি পিস্তল দেখা গিয়েছে, যদিও গ্রেপ্তারের পর সেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে, চট্টগ্রাম নগরের চন্দনপুরায় শিল্পপতি মজিবুর রহমানের বাড়িতে চাঁদাবাজির উদ্দেশ্যে নামানো হামলাসহ একাধিক ঘটনার সাথে একে-৪৭, চাইনিজ রাইফেল, শটগান ও পিস্তল ব্যবহারের অভিযোগ এসেছে। এছাড়া ঢাকাইয়া আকবর ও সরোয়ার হোসেন হত্যা মামলাতেও ডেভিড ইমনের নাম বেরিয়ে এসেছে।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই যশোর থেকে গ্রেপ্তার হওয়ার পর ডেভিড ইমনের দেওয়া তথ্যে ফটিকছড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও কোনো ভারী অস্ত্র মেলেনি। পুলিশের ধারণা, এখনও তার নিয়ন্ত্রণে প্রায় ২০টি পিস্তল, চাইনিজ রাইফেল ও একে-৪৭ রয়েছে।

গত ২ আগস্ট আদালত ডেভিড ইমনের দুই মামলায় মোট ১০ দিনের এবং ধামা ইলিয়াসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর তাদের মুখোমুখি জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম বলেন, রিমান্ডে দুজনের কাছ থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং সেসব তথ্যের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব নয় এবং ভারী অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন, ধামা ইলিয়াস ও ছোট সাজ্জাদ ভারতে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী। গত এক মাসে অভিযানে সাজ্জাদ গ্রুপের ৩৭ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। পুলিশ জানায়, ডেভিড ইমন আটটি হত্যা মামলাসহ মোট ১৪টি, ধামা ইলিয়াস পাঁচটি হত্যা মামলাসহ ১৮টি এবং ছোট সাজ্জাদ নয়টি হত্যা মামলাসহ ১৫টি মামলার আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%