ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তেহরান শক্তিশালী থাকতেই যুদ্ধ বন্ধের পক্ষে ইরানের প্রেসিডেন্ট


তেহরান শক্তিশালী থাকতেই যুদ্ধ বন্ধের পক্ষে ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ অবসানের উপযুক্ত সময় খুঁজছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মনে করছেন, বর্তমানে এটি সেই সময়। কারণ, তেহরান এখন শক্তিশালী ও সম্মানজনক অবস্থানে রয়েছে।

শুক্রবার ইরানের সংবাদমাধ্যমগুলো এই তথ্য প্রকাশ করে। মিজান নিউজ এজেন্সি ও ইসনার খবর অনুযায়ী, পেজেশকিয়ান বলেছেন, শক্তি ও সম্মান থাকতে থাকতে আজ যুদ্ধ থামানো সবচেয়ে ভালো।

প্রেসিডেন্ট যখন সংঘাত শেষের কথা বলছেন, তখন ইরানের সামরিক বাহিনী থেকে কিছুটা ভিন্ন স্বর শোনা যাচ্ছে। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে জানিয়েছেন, নতুন কোনো হুমকি এলে তাদের পক্ষ থেকে বড় ধরনের জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

এর আগে, বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি তেহরানের সঙ্গে আলোচনা আপাতত বন্ধ রেখেছেন। এর পরপরই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের অবস্থান প্রকাশ করে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তারা বলেছেন, যুদ্ধ যদি আবার শুরু হয়, তবে তারা আরও বড় ও শক্তিশালী অস্ত্র ব্যবহার করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজাবাসীকে নিয়ে ইসরাইলি মন্ত্রীর সহিংস মন্তব্যের তীব্র নিন্দা মার্কিন সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


গাজাবাসীকে নিয়ে ইসরাইলি মন্ত্রীর সহিংস মন্তব্যের তীব্র নিন্দা মার্কিন সিনেটরের

ফিলিস্তিনের গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের সম্পর্কে সহিংস ও অমানবিক মন্তব্য করেন ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। এর জন্য মার্কিন সিনেটর এলিসা স্লটকিন তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বেন-গভিরের মন্তব্যকে ‘ঘৃণ্য’ ও ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে স্লটকিন বলেন, ‘ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির আবারও গাজার নিরীহ বেসামরিকদের সম্পর্কে সহিংস ও অমানবিক মন্তব্য করেছেন। এটি ঘৃণ্য এবং নেতানিয়াহু সরকারের একটি লজ্জাজনক দিক।’

তিনি আরও যোগ করেন, বেন-গভিরের ‘অনেক আগেই যেকোনো সরকারি পদ থেকে সরে যাওয়া উচিত ছিল’। যারা ইসরাইলি বা ফিলিস্তিনি, যেকোনো পক্ষের বেসামরিক মানুষের জীবন নিয়ে উদ্বিগ্ন, তাদের সকলের উচিত প্রকাশ্যে তার নিন্দা করা।

গত ১৬ আগস্ট এক পডকাস্টে বেন-গভির গাজার নিরস্ত্র বাসিন্দাদের নিয়ে সহিংস মন্তব্য করেন। চলমান হামলার মাত্রা আরও জোরদার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যা করতে হবে।

বেন-গভির আরও মন্তব্য করেন, যারা ওই মুহূর্তে হুমকি তৈরি করছে, তাদের মধ্যেই অভিযান সীমাবদ্ধ রাখা উচিত নয়। তার দাবি, গাজায় এমন মানুষ রয়েছে যারা ‘বেঁচে থাকার যোগ্য নয়’ এবং ‘তারা মানুষও নয়’। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান-নয়নতারার নতুন ছবির নাম কি ‘মনস্টার’?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


সালমান-নয়নতারার নতুন ছবির নাম কি ‘মনস্টার’?

বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমার নাম কি ‘মনস্টার’? ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, নির্মাতা ভামশি পেইডিপল্লির সঙ্গে সালমানের নতুন ছবিটির জন্য এই নামটাই চূড়ান্ত করা হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়নি।

নির্মাণের শুরুতে ছবিটি পরিচিত ছিল ‘এসভিসি৬৩’ নামে। প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সালমান খানের এটিই প্রথম কাজ। একসাথে এই বলিউড তারকা প্রথমবার ভামশি পেইডিপল্লির পরিচালনায় অভিনয় করছেন। সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হচ্ছে, এর মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী তারকা নয়নতারার সঙ্গে জুটি বাঁধছেন সালমান খান।

‘ফিল্মফেয়ার’-এর পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির শুটিং চলাকালে নিজের অ্যাকশন দৃশ্যের বড় একটি অংশ নিজেই করছেন সালমান। সূত্র অনুসারে, তাঁর বডি ডাবল হিসেবে কাজ করা এক ব্যক্তির হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সালমান আরও বেশি স্টান্ট নিজে করার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়, বর্তমানে সিনেমাটির কাজ নিয়ে পুরোপুরি ব্যস্ত সালমান। শুটিংয়ের গতি কোনোভাবেই ব্যাহত হোক, তা তিনি চান না।

‘মনস্টার’ সিনেমাটি সালমান খানের ক্যারিয়ারে বেশ কয়েকটি কারণে বিশেষ হয়ে উঠেছে। ভামশি পেইডিপল্লির সঙ্গে এটি তাঁর প্রথম সিনেমা। পাশাপাশি প্রযোজক দিল রাজুর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গেও প্রথমবারের মতো যুক্ত হয়েছেন তিনি।

সিনেমাটিতে সালমান ও নয়নতারার পাশাপাশি আরও অভিনয় করছেন সাগরিকা ঘাটগে, মুজাম্মিল ইব্রাহিমসহ কয়েকজন অভিনেতা।

অ্যাকশননির্ভর এই সিনেমাটি বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করেছে নির্মাতারা। এর আগে ‘বলিউড হাঙ্গামা’র এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ছবির অ্যাকশন দৃশ্য নির্মাণে কোরিয়ার একটি বিশেষজ্ঞ দলকে যুক্ত করা হয়েছে। এই দলের নেতৃত্বে রয়েছেন সি ইয়ং ওহ, যিনি ‘মিস্টার ওহ’ নামেও পরিচিত। ‘ধুরন্ধর’, ‘কিল’ ও ‘ওয়ার’-এর মতো সিনেমায় কাজের অভিজ্ঞতা রয়েছে এই অ্যাকশন বিশেষজ্ঞের।

সালমান ও ভামশির নতুন এই সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সম্প্রতি শুটিং সেটেই ভামশি পেইডিপল্লির জন্মদিন উদ্‌যাপন করেন সালমান। সেই আয়োজনের কিছু মুহূর্তও প্রকাশ্যে আসে।

কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক-বাহক: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক-বাহক: ভূমিমন্ত্রী

রাজশাহী, ২১ আগস্ট, ২০২৬ : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী কলেজ শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং এটি শিক্ষা ও সংস্কৃতির জন্য অন্যতম ধারক ও বাহক।

তিনি বলেন, দীর্ঘ ১৫০ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের মধ্য দিয়ে রাজশাহী কলেজ বহু প্রখ্যাত ব্যক্তিত্ব তৈরি করতে সক্ষম হয়েছে।

আজ শুক্রবার ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে রাজধানী ঢাকার হেয়ার রোডে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, মায়ের সন্তানদের মতো রাজশাহী কলেজের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকে এক ছাতার নিচে এনে দেড়শত বর্ষ উদযাপন করাটা অত্যন্ত জরুরি। এই আয়োজন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে এবং হয়ে উঠবে ঐক্য, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক অনন্য উৎসব।

তিনি দেশ-বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের মাধ্যমে এই মহামিলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রয়োজনে মহাদেশভিত্তিক অ্যালামনাই কমিটি গঠন করে এই ঐতিহাসিক আয়োজনকে স্মরণীয় করে তোলার কথাও বলেন তিনি।

দেড়শত বর্ষ উদযাপনকে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখার জন্য একটি স্মারক ভাস্কর্য নির্মাণের উদ্যোগের কথাও জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, রাজশাহী কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস কেবল বাংলাদেশের নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত। তাই ১৫০তম বর্ষপূর্তি হবে রাজশাহী কলেজ পরিবারের সব প্রজন্মের এক মহামিলনের উৎসব।

তিনি আরও বলেন, সরকারের সহযোগিতায় রাজশাহী কলেজে আধুনিক বহুতল একাডেমিক ভবন, অত্যাধুনিক অডিটোরিয়াম, ছাত্র ও ছাত্রীদের জন্য নতুন আবাসন এবং ঐতিহাসিক খেলার মাঠের উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, দুদক সচিব মো. সাইদুর রহমান খান, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট এবং সাবেক স্বরাষ্ট্র সচিব এস. এম. জহুরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে অভিযান, ভারতীয় মাদক জব্দ; গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


সাতক্ষীরা সীমান্তে অভিযান, ভারতীয় মাদক জব্দ; গ্রেপ্তার ১

সাতক্ষীরা, ২১ আগস্ট, ২০২৬ : সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত এলাকায় শুক্রবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল সদৃশ কোরেক্স সিরাপ, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী র‌্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সদস্যরা জব্দ করে। এ সময় গাজী মো. নুরুজ্জামান (৩১) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোর রাতে মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত এলাকায় নদীপথে অভিযানে তাকে আটক করা হয়। জব্দ হওয়া মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল সদৃশ্য ৬শ’ বোতল কোরেক্স সিরাপ, বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রী।

আটক হওয়া গাজী মো. নুরুজ্জামান (৩১) পারশেখালী গ্রামের আজিবর গাজীর ছেলে।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ বাসস’কে জানান, প্রতিবেশী দেশ ভারত থেকে চোরাকারবারিদের একটি দল অবৈধভাবে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পারশেখালী সীমান্ত দিয়ে নদী পথে মাদকের বড় চালান নিয়ে আসছিল। এ বিষয়ে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ মাদক, নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ঔষধ ও কসমেটিক্স সামগ্রীসহ মাদক কারবারি নুরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরো জানান, জব্দ হওয়া মালামালসহ আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%