ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী নিহত


টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত, পুলিশের গুলিতে নারী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে দুইজনকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে এক নারী মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে এই ঘটনাটি ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম

এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নিউইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিহত নারীর নাম পামেলা সিসনেরোস। তার বয়স ৪৯ বছর। তিনি দুইটি ছুরি নিয়ে ছিলেন এবং প্রায় ২০ সেকেন্ডের মধ্যে দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেন।

আরও পড়ুন: কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

ছুরিকাঘাতে আহত প্রথম ব্যক্তি ৩২ বছর বয়সী এক নারী, যাকে পেটে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। দ্বিতীয় ব্যক্তি ৬৮ বছর বয়সী এক পুরুষ, যিনি পেটের আঘাত নিয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ঘটনাটি আকস্মিক এবং বিনা উসকানিতে হামলার মতো মনে হচ্ছে। হামলার সময় টাইমস স্কয়ারে হাজারো মানুষ, পর্যটক ও পরিবার উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর কর্মকর্তারা প্রায় চার মিনিট ধরে সিসনেরোসকে ছুরি ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু তিনি নির্দেশ মানেননি। এক পর্যায়ে পুলিশ তাকে বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেটিও কার্যকর না হওয়ায় পুলিশ গুলি চালায়।

পুলিশের দাবি, ওই নারী কর্মকর্তাদের দিকে ছুরি হাতে এগিয়ে আসছিলেন এবং এ সময় তিনি পুলিশকে হুমকি দেন। পরে পুলিশের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনের জন্য কৌশল সাজাচ্ছেন ট্রাম্প, রিপাবলিকানদের নিয়ে উদ্বেগ

কর্মকর্তারা জানিয়েছেন, সিসনেরোসের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস পুলিশের নথিতে রয়েছে। তবে হামলার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, পুরো ঘটনার অভ্যন্তরীণ তদন্ত হবে এবং পুলিশের পোশাকে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিও পরবর্তীতে প্রকাশ করা হবে।

ঘটনায় নিহত ও আহতদের পাশাপাশি হামলাকারী নারীকে বেলভিউ হাসপাতালে নেওয়া হয়েছিল। পুলিশ কর্মকর্তারা নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সূত্র:

আরও পড়ুন: অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ২-৩ দিনের মধ্যে জমা হবে

সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে নিয়োগ বিতর্ক: প্রকাশ্যে ইউএনওকে নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত ২ ইউপি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


নাচোলে নিয়োগ বিতর্ক: প্রকাশ্যে ইউএনওকে  নিয়ে আপত্তিকর মন্তব্য, বরখাস্ত ২ ইউপি চেয়ারম্যান

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে জনসম্মুখে অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর মন্তব্য করার জেরে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই জনপ্রতিনিধি হলেন—কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

ঘটনার পটভূমি:
ঘটনার সূত্রপাত ঘটে গত ১০ আগস্ট, যখন ‘ফ্যামিলি কার্ড শুমারি’-এর আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। ওই নিয়োগের ফলাফল প্রত্যাখ্যান করে কসবা ইউপি চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাসের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য প্রদান করেন।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও আইনি ব্যবস্থা:
মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনপ্রতিনিধি হিসেবে তাদের এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের পর তাদের দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত এবং জনস্বার্থের পরিপন্থী।

এর ফলে ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯’-এর ৩৪(৪)-এর (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায়, একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাদেরকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়।

এ সময় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন দলীয় পতাকা উত্তোলন করেন।

এছাড়া সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদারসহ জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলনের পর নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

দলের নেতারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

রাজধানী ঢাকা আজ বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় দশম স্থানে অবস্থান করছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ১১৭ ছিল। এই স্কোরটি বায়ুকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে।

বায়ুদূষণের দিক থেকে আজ শীর্ষস্থানে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং, যার বায়ুমান সূচকে স্কোর ৫৯১। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পলা, যার স্কোর ১৮৪। একই স্কোর নিয়ে আরব আমিরাতের বৃহত্তম শহর দুবাই তৃতীয় স্থানে রয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লি ১৭৫ স্কোর নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ১৪৪ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার একটি শহরের বাতাসের নির্মলতা বা দূষণের লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

যদি বায়ুর মান ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে, তবে সেটি মাঝারি বা সহনীয় হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:০৭ এম


জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া ‍উদ্যানে বৃক্ষরোপণ ও লেকে মাছের পোনা অবমুক্ত করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

 

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন–বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ আরো অনেকে।

বিএনপি নেতারা উল্লেখ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন সামনে রেখে দলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার প্রয়োজন। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%